জেনারেল রাইটিং : বেশি কথা।

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি ভালো আছেন। দেখতে দেখতে শীতকাল শেষ হতে চলছে। আবহাওয়ার পরিবর্তন জানান দিচ্ছে বসন্ত সমাগত। দিন কয়েক পরেই পহেলা ফাল্গুন। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে..! আগুন ঝরা ফাগুন। ভালোবাসার ফাগুন। বাঙালি বসন্তবরণ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনিও শুরু করে দিন, প্রাণের বসন্ত বরণ করেবেন কিভাবে! বন্ধুরা,আমার বাংলা ব্লগে আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আজকের বিষয় 'বেশি কথা'। আশাকরি সাথেই থাকবেন।
20260210_194550.jpg

কথা বলা মানুষের সহজাত অভ্যেস। কথা বলা ছাড়া চলাই সম্ভব নয়। তথ্য আদান প্রদানের এখন অনেক মাধ্যম থাকলেও কথা বলার মত সহজ মাধ্যম আর নেই। প্রবাদ আছে, 'কথায় স্বর্গবাস, কথায় সর্বনাশ। কোথায়,কখন কোন কথা বলতে হবে, এইটা জানা জরুরি। এইটা জানা না থাকার ফলে অনেক বিপত্তি ঘটে। শুধু কথার কারণে বিপত্তি ঘটেনি এমন মানুষ মনেহয় খুঁজে পাওয়া যাবে না। এই বিপত্তি থেকে যারা শিক্ষা নিয়েছে, তারা সফল হয়েছে।অনেকেই বলেন, মুখ ফসকে কথাটি বলা ঠিক হয়নি। মুখ যাতে না ফসকে লাগাম টানতে হবে। প্রয়োজনীয় ও পরিমিত কথা মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে। ব্যমানুষ মানুষের মনযোগ আকর্ষণ করে। সবাই চায় তার কথার মধ্যে অন্যকে আকর্ষণ করতে। এইটা সবাই পারেনা। মনে রাখবেন, কথা বলা অভ্যেসের ব্যাপার এবং আর্ট।

সবচেয়ে বিরক্তিকর হচ্ছে বেশি কথা বলা। যারা বলে তারা মনে করে ফাটিয়ে দিয়েছি। কিন্তু আসলে কি তাই? যাকে বা যাদের উদ্দেশ্যে কথা বলছেন, তারা কি ভাবছে তাদের মনোভাব কি সেইটা জরুরি। পরিবারে,আড্ডায়,চলারপথে ও কর্মস্থলে যদি শুনে থাকেন,আপনি বেশি কথা বলেন,তাহলে দেরি না করে সুধরে নেওযাই বুদ্ধিমানের কাজ। যারা সুধরাতে পারেন তারা এগিয়ে যায়। যারা পারেনা তারা বাচালে পরিনত হয়। বাচালের কথা কেউ শুনতে চায়না, মনোযোগ দেয়না।তুচ্ছ ভাবে। সবচেয়ে বড়কথা বেশিকথা বলা লোকদের মানুষ গুরুত্ব দেয়না। যারা বেশি কথা বলে, তারা বেশি ভুল বলে।সঠিক ইনফরমেশন থেকে মানুষ বঞ্চিত হয়। তাই বেশি কথা না বলে প্রয়োজনীয় কথা বলার অভ্যেস দরকার।

কেউ বেশিকথা বলছে কিনা, মানুষের ফিডব্যাক থেকে বুঝা যায়। অযথা কথা বলে নিজের ও অন্যের সময় নষ্ট করার মানে হয়না!বেশি কথা বলা লোকদের মানুষ এড়িয়ে চলে। পছন্দ করেনা। পৃথিবীতে অনেক মানুষ আছেন কথা বলতে পারেনা। নিজে একটু ভাবুন কথা না বলতে পারার কষ্ট কি! আমরা যারা কথা বলতে পারছি তারা সৌভাগ্যবান। অথচ এই সোভাগ্যবান হয়েও আমরা বেশি কথা বলে নিজেকে অপাংক্তেয় করে তুলছি।নিজের অপচয় ও সময়ের অপচয় করছি। বেশি কথা নয়, স্থান,কাল,পাত্র ভেদে প্রয়োজনীয় কথা বলে নিজেকে যোগ্য করে তুলি।

আজ এই পর্যন্ত। আবার কথা হবে অন্য কোন ব্লগে। সবাই সুস্থ থাকুন-নিরাপদে থাকুন।

ঢাকা-বাংলাদেশ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.080
BTC 66898.64
ETH 1803.15
USDT 1.00
SBD 0.43