আর্ট :- বড় ক্যানভাসে টেক্সচার পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241120-WA0120.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বড় ক্যানভাসে টেক্সচার পেইন্টিং।

টেক্সচার পেইন্টিং দেখতে যতটা সুন্দর এবং সহজ মনে হয় আমার কাছে করতে গেলে ততটা কঠিন লাগে। এর আগে ছোট একটা টেক্সচার পেইন্টিং করেছিলাম। তাই সাহস করে একটা বড় ক্যানভাসে পেইন্টিং করতে বসে পড়লাম। আসলে পারবো কিনা তা নিয়ে একটু কনফিউজড ছিলাম। তবে এই টেক্সচার পেইন্টিং এর টেক্সচার পেস্ট আমি নিজেই তৈরি করেছি। আমি মূলত চক পাউডার, ফেবিকল গ্লু, এক্রোলিক হোয়াইট কালার দিয়ে এই পেস্ট তৈরি করেছিলাম। এইজন্য আমি চিন্তা করছিলাম আসলে পারফেক্ট হবে কিনা।

IMG-20241120-WA0126.jpg

যদি আবার ফেটে যায় তাহলে পুরো পেইন্টিংটা নষ্ট হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখলাম এটা অনেকটাই সুন্দর হয়েছে এমনকি টেক্সচারটা একদমই ফেটে যায়নি। আমি প্রথমে ফুলগুলো এঁকে তারপর এটাকে শুকিয়ে নিলাম। এর পরের দিন রং করতে বসলাম। কিন্তু পুরোটাতে প্রথমে সাদা রং করতে হয়েছে। এরপরও আবারও অন্য কালার দিয়ে রং করলাম। কিন্তু কি কালার করবো এটা ভেবে পাচ্ছিলাম না। পরবর্তীতে গোল্ডেন আর কালো কালারের একটা কম্বিনেশন দিয়েছি। তবে ফুলগুলো সাদা কালার রেখেছি। কিন্তু পুরো পেইন্টিংটা সম্পূর্ণ করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখে বিশ্বাস হচ্ছিল না যে এটা আমি নিজেই করেছি। সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর ছিল।

IMG-20241120-WA0115.jpg

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241120-WA0127.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস ( ১৬*২০) সাইজ
• টেক্সচার পেস্ট
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি পেন্সিল দিয়ে ফুলের স্কেচ এঁকে নিলাম।

IMG-20241120-WA0097.jpg

ধাপ - ২ :

এরপরে আমি একটা টেক্সচার পেস্ট তৈরি করে নিলাম। এখানে আমি চক পাউডার, ফেবিকল গ্লু, এক্রোলিক হোয়াইট কালার দিয়ে এই পেস্ট তৈরি করেছিলাম। এরপরে একটা পলিথিনের মধ্যে পেস্ট ঢুকিয়ে ফুলের সেফ দেওয়া শুরু করি।

IMG-20241120-WA0098.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা ব্রাশ দিয়ে ফুলটাকে কিছুটা প্লেইন করে নিলাম। এভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিলাম।

IMG-20241120-WA0099.jpg

ধাপ - ৪ :

এরপরে এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর সাদা কালার দিয়ে পুরোটাকে প্রথমে সাদা করে নিলাম।

IMG-20241120-WA0100.jpg

ধাপ - ৫ :

এরপর আমি গোল্ডেন কালার দিয়ে ফুলের চারপাশের অংশে রং করা শুরু করি।

IMG-20241120-WA0101.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি চারপাশের অংশে গোল্ডেন কালার দিয়ে পুরোটা রং করে নিলাম।

IMG-20241120-WA0106.jpg

ধাপ - ৭ :

এরপর আমি কালো রং দিয়ে ফুলের চারপাশের চিকন অংশগুলো রং করা শুরু করি।

IMG-20241120-WA0105.jpg

ধাপ - ৮ :

এরপর একটু একটু করে ফুলের চারপাশের অংশগুলোকে কালো রং দিয়ে রং করে নিলাম।

IMG-20241120-WA0104.jpg

ধাপ - ৯ :

এরপরে ফুলের মাঝখানের অংশটা আমি গোল্ডেন কালার দিয়ে ফোঁটা দিয়ে দিলাম।

IMG-20241120-WA0102.jpg

ধাপ - ১০ :

এছাড়া আমি নিজের অংশ সিলভার কালার এবং সাদা কালার দিয়ে কিছুটা ডিজাইন করে নিলাম।

IMG-20241120-WA0103.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241120-WA0117.jpg

IMG-20241120-WA0118.jpg

IMG-20241120-WA0126.jpg

IMG-20241120-WA0119.jpg

IMG-20241120-WA0125.jpg

IMG-20241120-WA0124.jpg

IMG-20241120-WA0115.jpg

IMG-20241120-WA0127.jpg

IMG-20241120-WA0123.jpg

IMG-20241120-WA0122.jpg

IMG-20241120-WA0121.jpg

IMG-20241120-WA0120.jpg

IMG-20241120-WA0116.jpg

IMG-20241120-WA0114.jpg

পেইন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇👇

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট তুমি করেছো দেখে আমার কাছে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ তুমি পুরোটাই অঙ্কন করেছো অনেক বেশি সুন্দর করে। পুরো টেক্সচার পেইন্টিংটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।

 2 years ago 

সবাই যেন মুগ্ধ হয় তাই তো সুন্দর করে করার চেষ্টা করলাম। আমার পাশে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ।

 2 years ago 

টেক্সচার পেইন্ট সম্পর্কে কোন আইডিয়া ছিল না। এর আগে আপনার পেইন্টিং দেখে কিছুটা আইডিয়া পেয়েছিলাম। আজকে আরো ভালোভাবে বুঝতে পারলাম। আসলেই দেখে মনে হচ্ছে এই আর্ট করা অনেক কষ্টকর। তাছাড়া এত বড় ক্যানভাসে তো আরো বেশি কষ্টকর। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ফিনিশিং করেছেন। চমৎকার লাগছে দেখতে।দেয়ালে টাঙিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে।

 2 years ago 

এই বিষয়টা সম্পর্কে আপনি আরো ভালোভাবে ধারণা পেয়েছেন শুনে ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর করে এই টেক্সচার পেইন্টিংটা করার জন্য।

 2 years ago 

বড় ক্যানভাসে খুব চমৎকার একটি টেক্সার পেইন্টিং করেছেন।দেখে অনেক ভালো লাগছে।খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন।অনেক শুভেচ্ছা আপনাকে।

 2 years ago 

এই ধরনের পেইন্টিং গুলো আমি মাঝে মাঝেই করার চেষ্টা করি।

 2 years ago 

Screenshot_2024-12-07-10-06-45-50_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-07-10-06-21-05_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-07-10-04-58-97_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-07-10-02-56-15_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

আমার দৃষ্টিতে আপনি বেশ ভালো মানের একজন ইউজার। কারন আপনার আর্টগুলো আমার কাছে দারুন লাগে। খুব সুন্দর করে একজন সত্যিকারের শিল্পীর মত করে আপনি আর্ট করে থাকেন। আজও অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আজ।

 2 years ago 

আমার আর্ট গুলো আপনার কাছে এত ভালো লাগে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার হাতে আর্ট করা দৃশ্য গুলো দেখলেই বোঝা যায় আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বড় ক্যানভাসে টেক্সচার পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো। আপনি পুরো পেইন্টিং টি অসাধারণ ভাবে সম্পন্ন করেছেন।

 2 years ago 

প্রফেশনাল আর্টিস্ট তো এখনো হয়নি ভাইয়া। তবে সব সময় চেষ্টা করি নিজের মতো করে সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য।

ওয়াও এত সুন্দর করে আপনি ক্যানভাসে টেক্সচার পেইন্টিং করেছেন। আমি তো মুগ্ধ চোখে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। আপনার প্রতিভার প্রশংসা করতে হয় দেখছি।

 2 years ago 

আমার এই টেক্সচার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

বড় ক্যানভাসে টেক্সচার পেইন্টিং জাস্ট অসাধারন লাগতেছে আপু। আপনার এধরনের পোস্ট গুলো সত্যি প্রশংসনীয়। আপনার দক্ষতা দেখে প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই। ভিডিও সহকারে পোস্ট শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার এই পেইন্টিং পোস্ট দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65868.72
ETH 1792.94
USDT 1.00
SBD 0.42