ডাই : ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241019-WA0008.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছি। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি ভিন্ন ভাবে একটা ওয়ালমেট তৈরি করছি। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমি এই ওয়ালমেট এর মধ্যে তিনটা ভিন্ন রকমের ফুল দেওয়ার জন্য চেষ্টা করেছি। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। আমিও চেষ্টা করি এগুলো তৈরি করার পর ঘরের দেয়ালে লাগানোর জন্য। হঠাৎ করেই মাথায় আসলো ক্লে দিয়ে কোনো কিছু একটা তৈরি করা যাক

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241019-WA0005.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর কার্ডবোর্ডের মাপ অনুযায়ী একটা রঙিন কাগজ নিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20241109-WA0000.jpg

ধাপ - ২ :

তারপরে বেগুনি কালারের ক্লে নিয়ে ফুলের পাপড়ি তৈরি করা শুরু করলাম।

IMG-20241109-WA0008.jpg

ধাপ - ৩ :

এভাবে অনেক সুন্দর করে একটা ফুল তৈরি করে নিলাম। আর হলুদ কালারের ক্লে দিয়ে মাঝখানে ছোট ছোট করে বসিয়ে দিলাম।

IMG-20241109-WA0007.jpg

ধাপ - ৪ :

এরকম ভাবে ছোট বড় করে তিনটা ফুল তৈরি করে কার্ডবোর্ডের উপরের অংশে বসিয়ে নিলাম।

IMG-20241109-WA0006.jpg

ধাপ - ৫ :

তারপর সবুজ কালারের ক্লে দিয়ে দুটা পাতা তৈরি করলাম।

IMG-20241109-WA0005.jpg

ধাপ - ৬ :

এভাবে অনেকগুলো পাতা তৈরি করে বসিয়ে ডাল তৈরি করে নিলাম। তারপরে গোলাপি কালার দিয়ে আরো কয়েকটি ফুল তৈরি করে বসিয়ে দিলাম।

IMG-20241109-WA0003.jpg

ধাপ - ৭ :

এরপর সাদা কালার আর হলুদ কালারের ক্লে দিয়ে আরো ফুল তৈরি করতে লাগলাম।

IMG-20241109-WA0002.jpg

ধাপ - ৮ :

এরকম ভাবে ভিন্ন রকম করে আরো তিনটি ফুল তৈরি করে বসিয়ে নিলাম।

IMG-20241109-WA0001.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241019-WA0007.jpg

IMG-20241019-WA0006.jpg

IMG-20241019-WA0005.jpg

IMG-20241019-WA0004.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আপনার আজকের এই ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেটটা অসাধারণ হয়েছে।

 2 years ago 

অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে ওয়ালেট বানিয়েছেন আপু।ভীষণ চমৎকার লাগছে আপনার ওয়ালমেট টি।ক্লে দিয়ে যে কোন কিছু বানালে তা দেখতে চমৎকার হয়।আপনার ওয়ালমেট টি দারুণ হয়েছে। ধাপে ধাপে ওয়ালমেট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

হ্যাঁ ক্লে দিয়ে কোনো কিছু বানালে অনেক চমৎকার হয়।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি ওয়াল মেট জাস্ট অসাধারণ লাগছে।আপনার হাতের কাজ বরাবর প্রশংসনীয় আপু।কালার কম্বিনেশন এর সাথে এককথায় চমৎকার হয়েছে ডাই পোস্টটি,ধন্যবাদ।

 2 years ago 

আমার নিজের কাছেও এটা অসাধারণ লেগেছে।

 2 years ago 

ক্লে দিয়ে কত সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করলেন আপু। অসাধারণ একটি কাজ আমাদের সঙ্গে শেয়ার করলেন। আপনার হাতের কাজের শিল্পকলা দেখলে অবাক হতে হয়। ভীষণ দক্ষতার সঙ্গে এই কাজগুলি আপনি করেন। যোগ্য ব্যক্তি হিসেবে আরো এগিয়ে চলুন ব্লগের পাতায়। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করি দক্ষতার সাথে কাজগুলো সম্পূর্ণ করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে এরকম ফুলের ওয়ালমেট গুলো খুব সুন্দর লাগে দেখতে। আপনি একটি ওয়ালমেটের ভিতরে তিন ধরনের ফুল দিয়েছেন দেখে আরো ভালো লাগছে দেখতে। বিশেষ করে বেগুনি ফুলের কালারের কারণে চমৎকারভাবে ফুটে উঠেছে। অনেক সময় নিয়ে তৈরি করেছেন যার জন্য খুব সুন্দর লাগছে দেখতে।

 2 years ago 

আসলে বেগুনি হওয়ার কারণে বেশি সুন্দর লাগছিল। আমার কাছে এই ফুল গুলো বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ক্লে দিয়ে ফুলের চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। এরকম ওয়ালমেটগুলি তৈরি করে রুমে সাজায় রাখলে রুমে সৌন্দর্য কিন্তু দারুন দেখায়। পুরো ওয়ালমেট তৈরি করার প্রসেস খুবই সহজ ভাবে বর্ণনা করেছেন দেখে মনে হচ্ছে আমিও এখন তৈরি করে নিতে পারব। ধন্যবাদ আপু একটি ওয়ালমেট তৈরি করার প্রসেস আমাদের শিখিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ এরকম ওয়ালমেট গুলো ঘরে লাগালে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

আজকে খুব সুন্দর ভাবে আপনি একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার এই ওয়ালমেট তৈরি করতে দেখে আমি একদম মুগ্ধ। যেখানে আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন। বেশি ভালো লেগেছে একাধিক কালার ব্যবহার করার কারণে। দারুন হয়েছে কিন্তু।

 2 years ago 

আমার তৈরি করা ফুলের ওয়ালমেট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে আপনার বানানো ফুলের ওয়ালমেট টা। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনার কাছে এই ফুলের ওয়ালমেট সুন্দর লেগেছে দেখতে এটা ভাবতেই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39