আর্টঃকাঁচের অব্যবহৃত গ্লাসে আর্ট করে তৈরি করা একটি সুন্দর হোল্ডার।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবাই সবসময় যেনো ভালো থাকেন।আজ ২৩শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ। ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি গ্লাস এ আর্ট করে তৈরি করা হোল্ডার এর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো।

ar2.jfif

ar15.jfif

ar3.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের আর্ট পোস্ট নিয়ে।এসো নিজে করি সপ্তাহে দ্বিতীয় দিনে আজ আমি একটি অব্যবহৃত গ্লাসে আর্ট করেছি। সেই আর্টটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। অব্যবহৃত গ্লাসে আর্ট করে আমি একটি সুন্দর হোল্ডার তৈরি করেছি।যে কোন জিনিস রাখতে আমরা এই হোল্ডার ব্যবহার করতে পারি। আর দেখতেও বেশ সুন্দর এই আর্ট করা হোল্ডারটি। যদিও গ্লাসে আর্ট করতে কিছুটা সময় লাগে। কারন একটি রং শুকানোর পর অন্য রং এর কাজ করতে হয়।গ্লাস আমি একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। যেখানে পাহাড়,ঘর,নীল আকাশ ও সবুজ মাঠ ভরা ঘাস ফুল রয়েছে। গ্লাস আর্টটি শেষ করার পর আমার কাছে বেশ ভালই লেগেছে। আশাকরি আপনাদেরো ভালো লাগবে। আজকের গ্লাস আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচের অব্যবহৃত গ্লাস ও এক্রেলিক রং সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই গ্লাস আর্ট এর বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের গ্লাস আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

ar12.jfif

ar5.jfif

১।কাঁচের অব্যবহৃত গ্লাস
২।বিভিন্ন রং এর এক্রেলিক রং
৩।তুলি

আর্ট এর বিভিন্ন ধাপ সমুহ

ধাপ-১

ar12.jfif

প্রথমে গ্লাসটিকে ভালভাবে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি আর্ট করার জন্য।

ধাপ-২

ar11.jfif

সম্পূর্ণ গ্লাসটিকে সাদা রং করে নিয়েছি।

ধাপ-৩

ar10.jfif

গ্লাসটির উপরের দিকের কিছু অংশ আকাশী রং করে নিয়েছি। আকাশ বুঝানোর জন্য।

ধাপ-৪

ar9.jfif

এরপর সবুজ রং ব্যবহার করে পাহাড় এঁকে নিয়েছি।

ধাপ-৫

ar7.jfif

এরপর গ্লাসের নিজের দিকে হাল্কা সবুজ রং করে নিয়েছি। সে সাথে সাদা রং দিয়ে আকাশে কিছু মেঘ এঁকে নিয়েছি।

ধাপ-৬

ar6.jfif

লাল রং দিয়ে একটি ঘর এঁকে নিয়েছি।

ধাপ-৭

ar4.jfif

ar3.jfif

এরপর গ্লাসের নিচের দিকে সাদা,লাল ও হলুদ রং এর কিছু ফুল ও ঘাস এঁকে নিয়েছি। আর এভাবেই এঁকে নিলাম অব্যবহৃত গ্লাসে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য।

উপস্থাপন

ar15.jfif

ar19.jfif

ar17.jfif

আশাকরি আজকের কাঁচের অব্যবহৃত গ্লাস এ আর্ট করে তৈরি করা হোল্ডারটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের আর্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note a-5
পোস্ট তৈরি@selina 75
তারিখ৮ই অক্টোবর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  
 2 years ago 

জাস্ট অসাধারন লাগতেছে আপু আপনার আর্ট। কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। ইউনিক আইডিয়া গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আজকের পোস্টটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্লাসে আর্ট করার আইডিয়াটা চমৎকার লেগেছে আপু। আর দেখতে অনেক সুন্দর লাগছে। এরকম অনেক গ্লাস আছে যেগুলো ব্যবহার করা হয় না। সেগুলো যদি এভাবে কাজে লাগানো যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে।

 2 years ago 

জি আপু বাসায় এমন অনেক গ্লাস থাকে যা ব্যবহার করা হয় না। এভাবে আর্ট করে নতুন ভাবে ব্যবহার করতে পারি।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি কাঁচের অব্যবহৃত গ্লাসের উপরে খুব সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই গ্লাস দেখতে এখন একদম নতুন হয়ে গিয়েছে। আপনার এই আইডিয়া খুবই ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

বাহ, আজকে আপনি বেশ ভিন্ন ধরনের একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এটা দারুন একটা বিষয়। কাছের ক্লাসে এমন আর্ট তেমন একটা দেখা যায় না তবে আমার কাছে এটি ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে।

 2 years ago (edited)

অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য।

 2 years ago 

পুরনো একটা গ্লাসের উপর অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। আর এটা ব্যবহার করে সুন্দর করে একটা হোল্ডার তৈরি করেছেন। আমার কাছে আপনার এই আইডিয়াটা অনেক বেশি সুন্দর লেগেছে। আর এটা অনেক বেশি ইউনিক ও ছিল। প্রাকৃতিক দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছে। এটার মধ্যে ফুলের স্টিক রাখলেও অনেক সুন্দর লাগবে দেখতে। ফুলদানি হিসেবে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। আবার কলমদানি হিসেবে ও ব্যবহার করতে পারবেন।

 2 years ago 

্জি আপু এই গ্লাসটি ফুলদানি হিসাবেও ব্যবহার করা যাবে। দেখতেও সুন্দর লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই কাঁচের গ্লাসটিকে আপনি আর্ট করে খুবই সুন্দর একটি রূপ দিয়েছেন। কাঁচের গ্লাস মধ্যে এত সুন্দর একটি আর্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর্ট করার পদ্ধতি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে একটা জিনিসের যে কিভাবে বিবর্তন ঘটে সেটি আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। কারণ জন্মগতভাবে গ্লাসের জন্ম পানি পান করার জন্য হলেও আপনি তো দেখছি এই গ্লাসটিকে কলম দানি তৈরি করে দিয়েছেন। আপনি খুব সুন্দর ভাবে এই আর্ট গ্লাসের চারিপাশে এঁকেছেন। আসলে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যে কোন জিনিস বিবর্তন করে আমরা নতুন কিছু বানাতে পারি। তেমনই গ্লাস দিয়ে একটি হোল্ডার বানিয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37