এসো নিজে করি(DIY). লিপ্পান আর্টে নকশা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। এই পোস্টটির টাইটেল এবং ছবি দেখে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি ছিল। আপনাদের মাঝে বেশ অনেকদিন আগে একটা লিপ্পান আর্টের আজ শেয়ার করেছিলাম। সেটা ছিল একটা কনটেস্টের জন্য। তবে আমি কনটেস্টের সময় মূলত অনেকগুলো লিপ্পান ক্লে নিয়ে এসেছিলাম। এর কাজ আমি অনেক আগে থেকেই করার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আপনাদের মাঝে কোন কিছুই শেয়ার করতে পারিনি।
মূলত এই কাজগুলো করতে বেশ অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর ধৈর্যও প্রয়োজন হয়। কিন্তু সময় না থাকলে তো আর ধৈর্য্য কিভাবে থাকে বলেন তো। যাই হোক অনেকদিন পর গতকাল রাতে বসে রংয়ের কাজটা সেরে ফেললাম। লিপ্পান ক্লে এর কাজ শেষ করেছি অনেক আগে। কিন্তু রং করা হয়নি। তাই আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। গতকাল রাতে কিছুটা সময় হাতে ছিল আর তখনই বসে রং এর কাজ করে ফেলেছিলাম। তার পাশাপাশি ডলার বসিয়ে দিয়েছিলাম। এটা দেখতে এত সুন্দর লাগছিল দেয়ালে টাঙালে অনেক বেশি সুন্দর লাগবে। যদিও এখনো দেয়ালে টানানো হয়নি। যেহেতু বেশ অনেকটা সময় নিয়ে কাজ করতে হয়েছে তাই এই পোস্টটাও একটু বড় হয়ে গিয়েছে। কারণ ধাপ অনেকগুলো ছিল তাই সবগুলো ধাপ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।
পেইন্টিং এর জন্য উপকরণসমূহ |
|---|
- এক্রলিক পেইন্ট
- তুলি
- লিপ্পান ক্লে
- বোর্ড
- গ্লু
প্রথম ধাপ |
|---|
প্রথম ধাপে দুটি আলাদা মোল্ড কে ভালোভাবে মিক্স করে লম্বা দড়ির মত করে তৈরি করে নিলাম।
দ্বিতীয় ধাপ |
|---|
এখন এই বোর্ডের উপরে গ্লু লাগিয়ে প্রথমে মাঝখানের যে গোল অংশ আছে তার উপরে লাগিয়ে নিলাম।
তৃতীয় ধাপ |
|---|
এখন একদম মাঝ বরাবর অংশের ফুলের মত ডিজাইনটাকে গ্লু এর সাহায্যে লিপ্পন মোল্ড দিয়ে লাগিয়ে নিলাম। এটা করতে বেশ অনেকটা সময় লেগেছে।
চতুর্থ ধাপ |
|---|
এবার পাশের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোতেও গ্লু এর সাহায্যে মোল্ড লাগিয়ে দিলাম।
পঞ্চম ধাপ |
|---|
এই ধাপে বাকি যে কাজগুলো রয়েছে
সেগুলো তৈরি করে নিলাম।
ষষ্ঠ ধাপ |
|---|
এখন মাঝখানের ফুলের চারপাশে ছোট ছোট বলের মতো তৈরি করে এগুলো চাপ দিয়ে বসিয়ে দিলাম।
সপ্তম ধাপ |
|---|
এখন চার পাশের ডিজাইনগুলোর মাঝখানে ছোট ছোট বিন্দুর মতো করে চাপ দিয়ে বসিয়ে দিলাম।
অষ্টম ধাপ |
|---|
পুরো কাজের উপরে এক ধাপ সাদা রং করে নিয়েছি। তারপর শুকিয়ে গেলে আবার সাদা রঙ করে নিলাম।
নবম ধাপ |
|---|
এবার মাঝখানের ফুলের পাপড়ি যেগুলো রয়েছে সেগুলোতে আকাশী রং করে নিলাম। চারপাশের বৃত্তের মতো অংশটায় লেভেন্ডার রং করে নিলাম।
দশম ধাপ |
|---|
এখন গোল মাঝখানের অংশ বাদে বাকি যে অংশগুলো রয়েছে ফুলবাদে বাকি অংশগুলোতে আকাশী রং করে নিলাম।
একাদশ ধাপ |
|---|
ফুলের মত যে ডিজাইন গুলো আছে এগুলোর মধ্যে গাঢ় নীল রং করে নিলাম।ছোট ছোট যে বিন্দুগুলো আছে এগুলোতেও নীল রঙ করে নিলাম।
দ্বাদশ ধাপ |
|---|
মাঝখানের ফাঁকা অংশটায় গ্লু এর সাহায্যে ছোট ছোট ডলার বসিয়ে দিলাম।
ত্রয়োদশ ধাপ |
|---|
এখন মাঝখানে ফুলের পাপড়ির মধ্যে ভিন্ন ডিজাইনের ডলার বসালাম। তার পাশাপাশি একদম কিনারার অংশগুলোতেও কয়েকটা জায়গায় ভিন্ন ডিজাইনের ডলার বসিয়ে দিলাম।
ফাইনাল আউটলুক |
|---|
এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা আর্ট।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
লিপ্পান আর্টে খুব সুন্দর একটা নকশা তৈরি করেছেন। ভালো লাগলো আপনার আজকের ডিজাইন টা দেখে। এগুলো করা অনেক বেশি সময় এবং ধৈর্যের ব্যাপার। আমার কাছে এই অ্যাপ গুলো ভীষণ ভালো লাগে তবে আমি কখনো ট্রাই করে দেখিনি এগুলো। ইচ্ছা রয়েছে এগুলো ট্রাই করার। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা নকশা তৈরি করে শেয়ার করার জন্য।
এই আর্টটা করতে অনেকদিন সময় ব্যয় করেছি। ধন্যবাদ আপনাকে আপু,মন্তব্য দেখে ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
লিপ্পান আর্টে নকশা করেছে। চমৎকার সুন্দর হয়েছে আপনার লিপ্পল আর্ট টি।অনেক সময় ও ধৈর্য নিয়ে লিপ্পল আর্ট করেছেন তা বুঝতে পারছি।ধাপে ধাপে লিপ্পল আর্ট পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেকদিন সময় লেগেছে আপু এটা কমপ্লিট করতে যাই হোক ধন্যবাদ আপনাকে।
ওরে বাবা আপনাদের এত দক্ষতা!!দিন দিন আপনাদের হাতের কাজ দেখছি আর মুগ্ধ হচ্ছি।আজকে অনেক সুন্দর একটি লিপ্পান আর্টে নকশা করেছেন।দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে।এত সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
লিপ্পান আর্টে নকশা। নকশাটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে। কি দারুণভাবে নকশাটি তৈরি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। নকশাটি একেবারে নজর কাড়ার মতো।প্রতিটি ধাপে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। দক্ষতার সাথে আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক সময় এবং ধৈর্য নিয়ে আর্টটা করা লেগেছে আপু। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ।
খুবই দারুণ একটি লিপ্পান আর্টে নকশা তৈরি করেছেন আপনি। এ ধরনের চমৎকার লিপ্পান আর্টে নকশা গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি তৈরি করেছেন। এত চমৎকার একটি লিপ্পান আর্টে নকশা তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক পরিশ্রম গিয়েছে এই আর্টটা করতে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনার আজকের সুদক্ষতা সম্পন্ন আর্ট তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি কিন্তু চমৎকারভাবে এই কাজ করে দেখিয়েছেন আমাদের। এটা অনেক দক্ষতা সম্পন্ন কাজ। অনেক সময়ই ধরে আপনি কাজ সম্পন্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য দেখে খুব ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে।
বেশ বড় লিপ্পন আর্ট বানিয়েছেন। আচ্ছা আপু ভেতরের ডিজাইন গুলো কি বোর্ডের ওপরেই আঁকা ছিল নাকি আপনি এঁকেছেন? আমিও বানাবো বানাবো ভাবি আমার কিছু মিরর কিনে রাখাও রয়েছে, কিন্তু ব্যাপারটা ঠিক করে বুঝেই উঠতে পারিনা।আপনারটা দেখতে দারুণ হয়েছে।
জ্বী আপু এই ডিজাইনটা বোর্ডের উপরে আঁকা ছিল তবে বোর্ডে আঁকা ছাড়াও আপনি কিনতে পারবেন।
লিপ্পান আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এই আর্টগুলো করতে অনেকটাই সময় লাগে। আপু আপনি দারুন আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো কখনো করা হয়নি। আপনার আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে।
এই আর্টগুলো করা অনেক কষ্ট আপু।ক্লে দিয়ে খুব দ্রুত কাজ করতে হয় না হলে এগুলো শুকিয়ে শক্ত হয়ে যায় ।