"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ২১ ই জানুয়ারি ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে শীতকালীন সেরা কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


শীতকালীন সেরা লাল গোলাপ ফুল

IMG-20250121-WA0039.jpg

শীতকাল চলে আসলেই বিভিন্ন ধরনের ফুল ফুটে। বিশেষ করে গোলাপ ফুল গুলো একটু বেশি ফুটে। গত কয়েকদিন ধরে আমি আমাদের বাড়ির আশেপাশের বেশ কয়েকটি গোলাপ ফুলের গাছ লক্ষ্য করে দেখছিলাম, প্রতিনিয়ত নতুন নতুন গোলাপ ফুল ফুটেছে।আর এই ফুল গুলো একদম তরতাজা। শীতকালের প্রতিটি ফুল দেখতে অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকে। বিশেষ করে গোলাপ ফুল গুলো একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে। আসলে গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। গোলাপ ফুলের প্রতিটি প্রজাতি আমার খুবই পছন্দের। তবে, লাল গোলাপ ফুল গুলো একটু বেশি ভালো লাগে।

গ্যাজেনিয়া ফুল

IMG-20250121-WA0001.jpg

IMG-20250121-WA0003.jpg

আমি আসলে এই ফুলের নাম সমন্ধে অবগত না। তবে, আমি গুগল থেকে এই ফুলের নাম জেনেছি গ্যাজেনিয়া ফুল।এই গ্যাজেনিয়া ফুল শীতকালের অন্যতম একটি ফুল। এই ফুল গুলো গ্ৰাম এলাকার মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া ও এই ফুল গুলো আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। প্রতি বছর শীতকালে এই ফুল গুলো গাছে গাছে ফুটে। বিশেষ করে গ্ৰাম এলাকার মানুষ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ধরনের ফুলের গাছ গুলো লাগিয়ে থাকেন।

শীতকালীন হলুদ চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

IMG-20250121-WA0052.jpg

IMG-20250121-WA0054.jpg

আপনারা হয়তো কম বেশি সকলেই এই ফুলের সাথে বেশ পরিচিত। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই ফুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসলে এই ফুল গুলো আমাদের দেশের সর্বত্রই দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। আমাদের দেশের মধ্যে এই ফুল কে বেশ কয়েকটি নামে চিনে। তবে এই ফুল আমাদের এলাকায় চন্দ্রমল্লিকা নামে পরিচিত। এছাড়া ও বাকি অন্যান্য এলাকার মধ্যে আরো অনেক নামে পরিচিত। এই ফুলের বেশ জনপ্রিয়তা রয়েছে আমাদের দেশের মধ্যে।

শীতকালীন লাল চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

IMG-20250121-WA0048.jpg

IMG-20250121-WA0050.jpg

আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লাল চন্দ্রমল্লিকা ফুল।লাল চন্দ্রমল্লিকা ফুল টি দেখতে অনেক বেশি সুন্দর লাগে।লাল প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল টি দেখতে কিছুটা লাল গোলাপ ফুলের মতোই লাগে। বিশেষ করে এই জাতীয় ফুল আমাদের দেশের বিনোদন পার্ক গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। আসলে বিনোদন পার্ক গুলো সাজানোর জন্য এই ধরনের ফুল গুলো ব্যবহার করা হয়ে থাকে। আসলে প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল গুলো শীতকাল চলে আসলেই গাছের মধ্যে ফুল ফোটা শুরু হয়ে যায়।

গাঁদা ফুলের ফটোগ্রাফি

IMG-20250121-WA0015.jpg

গাঁদা ফুল আমাদের দেশের মধ্যে একটি জনপ্রিয় ফুল। এই গাদা ফুল গুলো আমাদের দেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া ও এই ফুল আমাদের দেশের উত্তরাঞ্চলের মধ্যে একটু বেশি চাষাবাদ করা হয়ে থাকে। এই বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন। বিশেষ করে যারা বাংলাদেশের মধ্যে বসবাস করে থাকেন। আসলে গাঁদা ফুল গুলো বছরের সব সময় হলে ও শীতকালে একটু বেশি দেখতে পাওয়া যায়। শীতকালে শহরাঞ্চলে বাজারের মধ্যে গাঁদা ফুল গুলো অনেক বেশি পরিমাণে বিক্রি করা হয়।

লাল প্রজাতির গ্যাজেনিয়া ফুল

IMG-20250121-WA0013.jpg

আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটি প্রজাতির গ্যাজেনিয়া ফুল রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লাল প্রজাতির গ্যাজেনিয়া ফুল টি দেখতে অনেক বেশি সুন্দর এবং উজ্জ্বল হয়ে থাকে।দুর থেকে এই গ্যাজেনিয়া ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের দেশের মধ্যে তেমন একটা বেশি গ্যাজেনিয়া ফুল দেখতে পাওয়া যায়। অন্যান্য সব ধরনের ফুলের তুলনায় এই ফুল অনেক টা কম।আর এই ফুল চাষে আমাদের দেশের কৃষকেরা তেমন একটা আগ্রহী নন। কেননা এই ফুল চাষ পদ্ধতি খুবই কঠিন।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250121-WA0058(1).jpg

IMG-20250121-WA0060.jpg

আমাদের দেশের মধ্যে প্রায় দশ থেকে পনের টির ও বেশি প্রজাতির গোলাপ ফুল রয়েছে। তবে, আমার কাছে সব থেকে লাল গোলাপ ফুল টি একটু বেশি ভালো লাগে। তবে, গোলাপ ফুলের প্রতিটি প্রজাতি দেখতে অনেক টা সমান। অল্প কিছু পার্থক্য শুধু মাত্র। যাইহোক, উপরে আপনারা যে গোলাপ ফুলের ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি ভিন্ন প্রজাতির গোলাপ ফুল। এই গোলাপ ফুল আমাদের দেশের মধ্যে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। তবে, এখন পর্যন্ত আমাদের দেশের কিছু কিছু জায়গায় এই ফুলের ব্যাপক চাষাবাদ করা হয়ে থাকে।

রক্ত গাঁদা ফুলের ফটোগ্রাফি

IMG-20250121-WA0023.jpg

IMG-20250121-WA0021(1).jpg

আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটি প্রজাতির গাঁদা ফুল রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রক্ত গাঁদা ফুল। রক্ত গাঁদা ফুল টি দেখতে একদম রক্তের মতোই লাল। হয়তো এই ফুল টি রক্তের মতো লাল দেখে রক্ত গাঁদা ফুল নাম দেয়া হয়েছে। ফুল টি দেখতে ও অনেক বেশি সুন্দর লাগে। আমাদের এলাকার বেশিরভাগ মানুষের বাড়িতে এই রক্ত গাঁদা ফুলের গাছ রয়েছে। আসলে এই ধরনের ফুলের গাছ গুলো বাড়ির সৌন্দর্য অনেক টা বৃদ্ধি করে তোলে। মানুষ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এমন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকে। ফুল গুলো দুর থেকে ও দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

ক্যামেরা পরিচিতি

IMG-20250121-WA0044.jpg

IMG-20250121-WA0042.jpg

আসলে এই ফুলের নাম আমার অজানা। আপনারা কেউ এই ফুলের নাম জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। এই ফুল টি দেখতে কিছুটা গোলাপ ফুলের পাপড়ির মত। এই ফুলের পাপড়ির সাথে গোলাপ ফুলের পাপড়ির অনেক টা মিল রয়েছে। এই ফুলের পাপড়ি গুলো দেখতে অনেক টা লাল বর্ণের হয়ে থাকে।দুর থেকে দেখলে এই ফুল কে গোলাপ ফুল মনে হয়। এই ফুল গুলো বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে, আমাদের দেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgVZdqZ9AUgf5Dh9tPCVSMJjmz4iSjio1sgieZcJZbXwsJenERqhqYdWeMAUgLkAioGGFL6yNaEi.jpg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 last year 

বাহারি রঙের ফুল দেখে যেন চোখ জূড়িয়ে গেল। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানে সেরা কিছু দেখা। যেমনটাই ভাবছিলাম তেমনটা হয়ে গেল। আপনার ফটোগ্রাফি গুলো না দেখলে বুঝতাম না এত সুন্দর ফটোগ্রাফি। এত সুন্দর সুন্দর ফুল। সবচেয়ে বেশি ভালো লাগলো দারুন ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শীতকালীন এত দারুন দেখতে ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। প্রতিটা ফুলের সৌন্দর্যকে আপনি অনেক দারুন ভাবে ক্যামেরাবন্দি করেছেন। কোন ফটোগ্রাফির প্রশংসা বেশি করবো বুঝতেই পারছিনা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

দারুন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এই পোস্টে। প্রত্যেকটি ছবি ভীষণ প্রাণবন্ত এবং উজ্জ্বল। এই প্রতিযোগিতা এলো বলে এমন সুন্দর সুন্দর ছবি দেখবার সুযোগ পেয়ে গেলাম। অসাধারণ এই ফটোগুলি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনি অনেক সুন্দর ভাবে কনটেস্টে অংশ নিয়েছেন ভাইয়া। আপনার চমৎকার অংশগ্রহণ দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন আপনি।

 last year 

শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন এটা আপনার ফটোগ্ৰাফি দেখেই বোঝা যাচ্ছে। আজকে আমি নতুন একটি ফুলের সাথে পরিচিত হতে পারলাম। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। দারুন দারুন সব শীতকালের ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। শীতের সময়টা চারিপাশে ফুলে ফুলে ভরে থাকে। নানান রকমের ফুল আপনি ক্যাপচার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি সহ চমৎকার উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 last year 

Screenshot_2025-01-21-20-51-28-537_com.android.chrome-edit.jpg

Screenshot_2025-01-17-18-21-51-049_com.twitter.android.jpg

Screenshot_2025-01-17-18-22-46-225_com.android.chrome.jpg

 last year 

শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ গ্রহন করছেন খুব ভালো লাগলো দেখে । আপনার জন্য শুভকামনা রইলো ভাই। বেশ সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি সত্যি খুবই অসাধারণ হয়েছে। লাল চন্দ্রমল্লিকা ফুল দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ভাইয়া এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খুবই চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শীতকালীন বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি। আপনার প্রতিটা ফটোগ্রাফি একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 64352.38
ETH 1813.56
USDT 1.00
SBD 0.39