বিশেষ প্রতিযোগিতা | আমার ঞসেরা কবিতা :- " আমার বাংলা ব্লগ - হৃদয়ের আত্মকথন "

in আমার বাংলা ব্লগlast year

Birthday_4.png
ডিসকোর্ড থেকে সংগ্রহীত

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করব। তবে আজকের কবিতাটি আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ ঘিরে। আমার বাংলা ব্লগ একটি ছোট শব্দ নয় এটা হচ্ছে আমাদের কিছু মানুষের আত্মকথন। যেটা আমি প্রতিনিয়ত অনুভব করতে পারি। সত্যি বলতে কয়েক বছর ধরেই এই প্রথমে কাজ করে আসছি।

কখনোই ছেড়ে যাওয়ার কথা মাথায় আসেনি। তবে হ্যাঁ পরিচিত হয়েছি নতুন মানুষের সাথে আবার অনেক মানুষ দেখলাম হারিয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা পরিবার পাওয়া। যেটা আমার জন্য সত্যি জীবনের বড় একটা অর্জন বলতে পারি। আসলে এখানে যে কিভাবে সময় কেটে যায় সেটা বলা যায় না। তবে আমি মনে করি এখানে আমরা অনেক আনন্দের সাথে সময় কাটায়। সত্যি বলতেই সবকিছুর জন্য আমাদেরকেও দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।

কারণ এরকম একটা প্ল্যাটফর্ম হয়তোবা তৈরি না করলে আমরা কোথাও পেতাম না। এখানে যেমন নিজের সকল অনুভূতি গুলো শেয়ার করা যায়, তেমনি অন্যদের অনুভূতিগুলো পড়ে অনেক আনন্দ পাওয়া যায়। এখানে এসে আমার কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছে যেটা অন্য কোথাও সম্ভব না। তাছাড়া প্রতিনিয়ত নতুন নতুন প্রতিযোগিতাগুলো আমাদের মাঝে অনেক সুন্দর সময় কাটানোর একটা অনুভূতি তৈরি হয়।

আসলে এখানকার কৃতজ্ঞতার কথা হয়তোবা বলে শেষ করা যাবে না। যেটা কিনা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। গত বছরেও আমার বাংলা ব্লগের এই দিনটা আমরা অনেক সুন্দর ভাবে পালন করেছিলাম। তার সাথে আমরা অনেক আনন্দ করেছি। এবারেও নিশ্চয়ই আমরা অনেক সুন্দর আনন্দ করতে পারবো। তুমি শুধুমাত্র এটাই বলব যে স্পেশাল দিনটা আমাদের মাঝে কোন সব সময় ফিরে আসে। আর আমরা এভাবেই আনন্দের সাথে দিন কাটাতে পারি।

কবিতার নাম ::

আজকের এই শুভদিন, চতুর্থ বসন্তে ,
তোমায় জানাই অনেক অনেক ভালোবাসা।
পাশে থেকো সবসময়, আলো হয়ে,
ছড়িয়ে দিও বাংলা ভাষার বর্ণ হয়ে।

পথ চলতে চলতে খুঁজে পেলাম,
সুন্দর একটা শব্দের জানালা।
যেখান থেকে ঝরে পড়ে ,
মনের অনুভূতির বৃষ্টি ধারা।

তার নাম আমার বাংলা ব্লগ,
এটা যেন এক অনুভূতির জায়গা,
যেখানে বুকের মাঝে জমে থাকা কথা,
ঝরে পড়ে কবিতার ছন্দ হয়ে।

যেখানে শেয়ার করি সুন্দর ছবি,
ছন্দে ছন্দে কবিতা লেখে কত কবি।
বর্ণনায় ফুটে ওঠে অনুভূতির খেলা,
ছবি হয়ে মিশে থাকে সৌন্দর্যের বেলা।

কেউ লিখে ছেলের জন্মদিনের মুহূর্ত,
কেউ আবার লিখে মায়ের রান্নার পুরনো স্বাদ।
কেউ আবার ছবি আঁকে রঙিন রঙে সাজিয়ে।
কেউ আবার ফুটিয়ে তোলে কাগজের পাখি বানিয়ে।

এ যেন এক বাংলা ভাষার মেলা,
শব্দের বর্ণ গুলো অনুভূতি নিয়ে করে খেলা।
সবার অনুভূতি কত শত স্মৃতি,
নতুন করে জাগিয়ে তোলে প্রীতি।

এই প্লাটফর্মে নেই কোন বাধা ,
নেই ভাষার জন্য কোনরকম হয়রানি।
সবার জীবনের কথাগুলো প্রকাশ করা হয়,
আনন্দের সাথে সবাই সবার বন্ধুত্ব হয়।

জন্মদিন মানেই নতুন এক সকাল,
ভাই বোন সবাই মিলে আনন্দে বেসামাল।
আমরা যারা লিখি, তারাও বদলে যাই।
বাংলা ব্লগ এমন আশ্রয় বারবার যেন ফিরে যায়।

যতই থাকো ক্লান্তি, তবুও যেন উল্লাস।
লেখক আর পাঠক হয়ে, এটাই যেন উচ্ছাস।
কয়েক বছর পেরিয়ে গেল, মহা আনন্দে,
সামনের পথ চলা আরো হবে ধুমধামে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-06-10-10-38-22-013_com.twitter.android.jpg

Screenshot_2025-06-10-10-27-13-191_com.twitter.android.jpg

Screenshot_2025-06-10-10-24-20-409_com.twitter.android.jpg

 last year 

ভাই দারুণ লিখেছেন। খুব সুন্দর কবিতা হয়েছে ভাই। চার বছরের অনুভূতি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে। কবিতাটি আমার কাছে পরে খুবই ভালো লেগেছে।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটি নিয়ে লেখা কবিতা - হৃদয়ের আত্মকথন পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ আমার বাংলা ব্লগের প্রতি হৃদয়ের অনুভূতির বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62831.88
ETH 1752.54
USDT 1.00
SBD 0.39