৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা-"শুভময় জন্মদিন আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

17496620228149150104383527182635.png

প্রথমেই জানাই ,শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার বাংলা ব্লগকে।আজ 11 ই জুন অর্থাৎ বিশেষ একটি দিন।যে দিনে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্ম বা সূচনা।সেই সূচনা থেকে শুরু করে আজ ৪র্থ বছরে পদার্পণ।আর এই ৪র্থ বছরের আনন্দকে ঘিরেই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।যেটি হচ্ছে কবিতাকে বিষয় করে, আমার এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর প্রথম লেখাটি যেহেতু একটি কবিতা দিয়ে শুরু তাই প্রতিযোগিতায় অংশ না নিয়ে থাকতে পারলাম না।তো চলুন শুরু করা যাক---

শুভময় জন্মদিন আমার বাংলা ব্লগ


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আজ একরাশ গোলাপ ফুল বিছিয়ে দিলাম
একটি একটি করে সূচালো কাঁটা বেছে নিলাম,
যাতে আঘাত না লাগে আমার মায়ের গায়ে
এই হৃদয়ের গভীর থেকে ধ্বনিত স্পন্দিত আবেগে।


এই প্রেরনাময় মধুর ভাষা,উল্লাসে ঢাকা
কোনো ক্লান্ত পথযাত্রীর আকুতি নয়,
দিবানিশির অক্ষি কোঠরে বন্দী নেই
বিশ্বের দরবারে মাথা উঁচানো স্নিগ্ধ তীরের ঢেউ।

আমার বাংলা ব্লগ অনুভূতির এক শীতলতা
প্রশান্তির এক পরম শান্তির স্নিগ্ধতা,
যেখানে মিশে আছে মধুর ভাষার সুগন্ধ
খোলা আকাশের ও মাটির সোঁদা।

আমার বাংলা ব্লগ সৃজনশীলতার আরেক রূপ
বন্ধ দরজা খুলে ফেলার এক প্রচেষ্টা,
সফলতার এক নতুন জগৎ
যে জগতে হাজারো পাখিরা খেলা করে।

সুর ভেসে আসে দূরান্ত থেকে
প্রতিচ্ছবিগুলো অঙ্কিত হয় বারেবারে,
আমি মিশে যাই আমার বাংলা ব্লগে
এই শুভময় জন্মদিনের মাঝে।।

দেখতে দেখতে চারটি বছর পার করে ফেললাম আমি এই প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সঙ্গে।যেখানে আমাদের আবেগ ফুটে ওঠে ,ফুটে ওঠে মনের গভীরে থাকা একরাশ না বলা যন্ত্রনা আর গুপ্তচরের মতো সৃজনশীল প্রতিভাগুলি।যা আজ শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই,সারা বিশ্বের দরবারে উপচে পড়ছে ঢেউ।আশা করি যতদিন এই মধুর ও প্রানের বাংলা ভাষার আমার বাংলা ব্লগ কমিউনিটি টিকে থাকবে ততদিন আমি এখানে ভালোবাসা দিয়ে কাজ করতে পারবো।তো প্রতিবছরই নতুন আনন্দ নিয়ে ফিরে আসুক বারেবারে এই দিনটি আমাদের জীবনে।শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"।💐💐


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দেখতে দেখতে চারটি বছর পেরিয়ে গেল। সময় গুলো দ্রুত চলে গেল। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। কবিতার কথাগুলো অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ একই সাথে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

আপনার গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61839.76
ETH 1643.68
USDT 1.00
SBD 0.42