৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা | : " শব্দ অরণ্যে আমার বাংলা ব্লগ "

in আমার বাংলা ব্লগlast year

Birthday_4.png

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে এখন আরো বেশি ভালো আছি চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে। আমি মনে করি এটা আমাদের জন্য মহা আনন্দের একটি দিন। আর এই দিনটা আসলেই আমার বাংলা ব্লগে আসার প্রথম কার দিনগুলো মনে পড়ে যায়। তখন আসার পর পরে আমরা বেশ কয়েক মাস ধরে ক্লাস করে ভেরিফাইড হয়েছিলাম। এটা ছিল আমাদের জন্য বড় একটা অর্জন।

আর এর আগে কিন্তু নিজের ক্রিয়েটিভিটি গুলো কারো সামনে তুলে ধরার মতো কোন অবস্থান পাইনি। এখানে এসে ভেতরে থাকা সকল ধরনের ক্রিয়েটিভিটি যেন এমনিতেই সবার মাঝে ছড়িয়ে দিতে পারছি। যা সত্যি আমার জন্য অনেক বড়। তাছাড়া আমরা এখানে নিজের ভাষায় ইচ্ছে মত নিজেদের সকল ধরনের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি। আবার সবার জীবনের অনুভূতি গুলো জানতে পারি। সত্যি বলতে এখানে এসে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি এমনকি অনেক গভীর সম্পর্ক হয়েছে।

হয়তো যাদেরকে কখনো চিনতাম না এবং জানতাম না। তারা আমাদের জন্য এখন অতি পরিচিত। এই সম্পর্কগুলো আমার জন্য অনেক বড় একটা পাওয়া কিংবা অর্জন। ইনকাম করার সাথে সাথে কত কিছুই না আমরা এখান থেকে অর্জন করতে পেরেছি। আমি কিন্তু প্রথম বর্ষ উদযাপন থেকে এখন পর্যন্ত কয়েক বছর ধরেই এই দিনটা পালন করে আসছি। তবে এখন মনে হয় দিনগুলো অনেক দ্রুত চলে যাচ্ছে। তবে আমি মনে করি ভাল ভাবে কাটাতে পারছি বলেই হয়তো তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে।

তাছাড়া এখানে কিন্তু আমাদের গার্জিয়ান ও হয়েছে বলতে পারি। আমাদের প্রিয় দাদা এবং আমাদের এডমিন মডারেটর ভাই বোন সবাই আমাদেরকে অনেক বেশি সাহায্য করে প্রতিটা মুহূর্তে। যাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা রয়েছে। তবে আমি চাই আমাদের এই সুন্দর মুহূর্তটা যেন বারবার ফিরে আসে। আর আমাদের সকল ক্রিয়েটিভিটি গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো।

" শব্দ অরণ্যে আমার বাংলা ব্লগ "

বাংলা ভাষার শব্দে গড়া, অদ্ভুত এক অরণ্য,
গাছগাছালি নয়, পাখির বাসা নয়,
এ যেন অনুভূতি মেশানো প্ল্যাটফর্ম।
নাম তার আমার বাংলা ব্লগ পরিবার।

যেখানে কবিতা ফোঁটে সুন্দর সব ফুলের মতো,
গল্পেরা ভেসে বেড়ায় আকাশের সাদা মেঘের মতো।
এই অরণ্যে কেউ নয় একা, নয় একাকীত্ব,
এখানে অনেক সঙ্গী হয়ে হয়েছে বন্ধুত্ব।

হয়তো এক একজন এক এক জায়গার,
সবাই কিন্তু কথা বলে একই ভাষার।
কারো হাতে আছে রান্নার জাদু,
কেউ আবার ছবি আঁকতে পটু।

কেউ কাটায় সংগীতের ছন্দে ছন্দে,
কেউ আবার পুরনো স্মৃতি মনে করে আনন্দে।
কারো মনে বন্দি কিছু সুন্দর অতিত,
এখানে এসে মুক্তি পায় সুন্দর গতি।

এটাই শুধু লেখা নয়, নয়তো শুধু ছবি
পড়ার মাঝে মিশে আছে শান্তির প্রতিচ্ছবি।
ভিন্ন ভিন্ন ব্লগেতে ভরে ওঠে কমিউনিটি,
সুন্দর আলোয় ভরে ওঠে সকলের অনুভূতি।

চারটি বছর কেবলই নয়, এসেছি শত পথ পেরিয়ে,
হাসি আনন্দে থাকতে পেরে, সময় গেছে উড়ে।
কেউ নয় কারো ভাই, নয়তো কারো বোন
তবুও যেন প্রতিটা লেখায় পরিবারের সমতুল।

এখানে আছে বাংলা ভাষা, হারিয়ে যাওয়ার টান,
এ তো শুধু ভাষা নয়, এটা আমাদের প্রাণ।
শুধু কিবোর্ডে হাত চালিয়ে এখানে পথ চলি,
দুঃখ ভুলের সবাই কিন্তু মন খুলে কথা বলি।

জন্মদিনে একটা কথায় শুধু মনে পড়ে,
ধন্য তুমি আমার বাংলা ব্লগ, থাকবে চিরতরে।
তুমি শুধু একটা প্ল্যাটফর্ম নয়,
তুমি আমাদের না বলা কথার আশ্রয়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

IMG-20220501-WA0005.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63688.13
ETH 1668.66
USDT 1.00
SBD 0.41