"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৭১ || আমার করা "ক্লে" দিয়ে বোতল আর্ট

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250520-WA0019.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করতে আসলাম। এটি মূলত আমি এবারের প্রতিযোগিতার জন্য তৈরি করেছি। এবারে আমাদের জন্য এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আমি মূলত সব সময় ডাই এবং আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। এজন্য প্রতিযোগিতা দেখার সাথে সাথে আমি ভেবে দেখলাম জয়েন করবো। কিন্তু আমি বোতলে আর্ট করার জন্য সুন্দর কোন কাঁচের বোতল খুঁজে পাচ্ছিলাম না। আমার কাছে মনে হয়েছে প্লাস্টিকের বোতলের মধ্যে এইসব কাজগুলো একদমই ভালো লাগবে না। তো আমি সুন্দর কোন বোতল খুঁজে না পেয়ে আমার আগের ডেকোরেশন করা একটা বোতল নিয়ে নিলাম।

IMG-20250520-WA0000.jpg

যদিও এই বোতলের কাজগুলো একটু নষ্ট হয়ে গেছে। তখন আমি ওই বোতলটাকে আবারও সবগুলো কাজ উঠিয়ে রংগুলোকে অনেক কষ্ট করে উঠিয়ে নিলাম। বোতলটাকে আবারো আগের মত করে নিলাম। এরপরে আমি আবার এই বোতলের মধ্যে ডেকোরেশন করলাম। যদিও আমার এই ডেকোরেশন টা সিম্পল মনে হলেও আমি প্রায় অনেকটা সময় দিয়ে কাজ করেছি। সত্যি বলতে আমার রঙের লেয়ার একটা শুকানোর পর আমি আবারো আরেকটা লেয়ার রং করেছি। এরপরে ক্লে দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করলাম। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালই লেগেছে ডেকোরেশনটা। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250520-WA0005.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কাঁচের বোতল
• ক্লে
• কাঁচি
• গাম
• কালার পেন

IMG_20250520_105140.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আগের ডেকোরেশন করা বোতল নিলাম। এরপর এই বোতলটাকে পরিষ্কার করে আবারো সুন্দর করে নিলাম।

IMG_20250520_084001.jpg

ধাপ - ২ :

এরপরে আমি গাম এবং সাদা কালার মিশিয়ে এরপর বোতলের মধ্যে প্রথমে রং করে নিলাম। এরপর এটা কিছুক্ষণ রেখে শুখিয়ে নিলাম।

IMG_20250520_084100.jpg

ধাপ - ৩ :

এর পরে আমি এর মধ্যে হালকা গোলাপি কালার রং দিয়ে বোতলটাকে রং করে নিলাম। এরপর আবার এটা শুকিয়ে নিলাম।

IMG_20250520_084120.jpg

ধাপ - ৪ :

এরপর আমি সবুজ কালার দিয়েছি চিকন চিকন করে বোতলের উপরের অংশে গাছের লতাপাতার মতো ডিজাইন করে নিলাম।

IMG_20250520_084158.jpg

ধাপ - ৫ :

এরপর আমি সাদা কালারের ক্লে দিয়ে কয়েকটা পাপড়ি তৈরি করে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20250520_084023.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি ছোট বড় করে বেশ কয়েকটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20250520_084037.jpg

ধাপ - ৭ :

এরপর আমি সাদা কালারের ফুলগুলোকে একটা একটা করে সাজিয়ে বোতলের উপরে বসিয়ে নিলাম।

IMG_20250520_084231.jpg

ধাপ - ৮ :

এরপর আমি নীল কালার দিয়ে ফুলগুলোর মাঝখানের গোল অংশটার মধ্যে রং করে নিলাম।

IMG_20250520_084250.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি আকাশী কালার ফুলের পাপড়ি গুলোর মধ্যে কিছুটা ডেকোরেশন করে নিলাম।

IMG_20250520_084313.jpg

ধাপ - ১০ :

এরপর আবারো নীল কালার দিয়ে ফুলগুলোর চারপাশের অংশে একটু ডিজাইন করে নিলাম।

IMG_20250520_084336.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250520-WA0019.jpg

IMG-20250520-WA0016.jpg

IMG-20250520-WA0015.jpg

IMG-20250520-WA0008.jpg

IMG-20250520-WA0009.jpg

IMG-20250520-WA0004.jpg

IMG-20250520-WA0003.jpg

IMG-20250520-WA0000.jpg

IMG-20250520-WA0005.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-05-20-09-09-07-22_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনি খুব সুন্দর করে ক্লে দিয়ে বোতলের আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 last year 

এই বোতল আর্ট সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

![Screenshot_2025-05-20-16-47-03-97_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg](UPLOAD FAILED)

 last year 

প্রতিযোগিতা উপলক্ষে অনেক সুন্দর একটা বোতল আর্ট করেছ তুমি। তোমার করা এই বোতল আর্ট দেখেই তো আমার খুব ভালো লেগেছে। ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অনেক সময় নিয়ে এটা তৈরি করেছ প্রতিটা কাজ দেখে বোঝাই যাচ্ছে।

 last year 

হ্যাঁ অনেক সময় নিয়ে করেছি এই কাজটা।

 last year 

Screenshot_2025-05-20-17-03-29-23_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। কাঁচের বোতলের উপর ক্লে দিয়ে সুন্দর আর্ট করেছেন। আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কাজ এত সুন্দর হয়েছে যে প্রশংসার না করে থাকতে পারলাম না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার আইডিয়া দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা ভাবতেই তো ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38