আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ || ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ২৫ই ফেব্রুয়ারি ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে কৃষকের মুখের হাসি ও ফসলের মাঠ সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


GridArt_20250225_130601846.jpg

প্রতি বারের ন্যায় এবারো নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলে এ সপ্তাহে একটু ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন করা। ফসলের মাঠে কৃষকের হাসি, এই প্রতিযোগিতা টি একটি দারুন প্রতিযোগিতা। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের অনেক কৃষকের মুখের হাসি দেখতে পারবো। আশা করছি এই প্রতিযোগিতার মধ্যে সকলেই সকলের জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করবে। আমিও আমার জায়গা থেকে এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করছি।

আলুর সুন্দর ফলনে খুশিতে আত্মহারা কৃষক

IMG-20250225-WA0015.jpg

আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আলু উত্তোলন করার কাজ চলছে। অন্যান্য সব বছরের তুলনায় এবছর আলুর ফলন অনেক টা বেশি হয়েছে। বিশেষ করে আমাদের উত্তর বঙ্গের মধ্যে আলুর ফলন একটু বেশি হয়েছে। অন্যান্য সব বছরের তুলনায় এবছর আমাদের উত্তর বঙ্গের মধ্যে খুব একটা বেশি কুয়াশা পড়েনি, তাই আলুর ফলন অনেক বেশী হয়েছে। আর আমাদের উত্তর বঙ্গের মধ্যে আলুর ফলন একটু বেশি হয়ে থাকে। এবছর আলুর ফলন ঠিক ঠাক হ ওয়ায় আমাদের এলাকার প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

ধানের বীজ সংগ্রহে কৃষকের হাসি মুখ

IMG-20250225-WA0008.jpg

বেশ কিছুদিন ধরে আমাদের উত্তর বঙ্গের মধ্যে নতুন ধান রোপণের কাজ চলছে। নতুন ধান চাষে আমাদের দেশের কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গ্ৰাম এলাকার মানুষেরা কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত।গত কয়েকদিন ধরে আমাদের বাড়ির পাশের মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে ধান রোপণের কাজ চলছে। কৃষকেরা হাসিমুখে ধানের বীজ সংগ্রহ করেছেন এবং ধান রোপণের কাজ করছেন। আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমাদের মাঠের মধ্যে। সেখানে গিয়ে দেখতে পারলাম অনেক মানুষ বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করছে। কৃষকদের কাজ করা দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে।

নতুন আলুর সুন্দর ফলনে খুশিতে আত্মহারা কৃষক

IMG-20250225-WA0017.jpg

আমাদের দেশের মধ্যে প্রতি বছর নতুন নতুন কোন ধরনের আলুর বীজ তৈরি করা হয়। অনেক কৃষক রয়েছে, যারা প্রতি বছর বিভিন্ন ধরনের আলুর বীজ দিয়ে আলু চাষ করে থাকেন। তবে, আমাদের উত্তর বঙ্গের মধ্যে বেশ কয়েকটি আলু চাষ করা হয়, তার মধ্যে অন্যতম আলু হচ্ছে, সাদা আলু, শীল আলু, খুরফি আলু ও গ্ৰানুল্লা আলু। তবে, এবছর অনেক আলু চাষী কৃষক একটি নতুন আলু চাষ করেছেন।এই নতুন আলুর নাম হচ্ছে টিপিএস আলু।টিপিএস আলু চাষ করে অনেক কৃষক অনেক বেশি লাভবান হয়েছে। প্রথম বার টিপিএস আলু চাষ করে আলুর ফলন অনেক বেশি সুন্দর হয়েছে।

ভুট্টা চাষে ব্যর্থ কৃষক, তবুও কৃষকের মুখে হাসি

IMG-20250225-WA0016.jpg

এবছর আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে। বেশ কিছু কারণে অনেক কৃষক ধান চাষ বাদ দিয়ে ভুট্টা চাষ করেছেন। এটা তাদের একটি ব্যক্তিগত ব্যাপার। যাইহোক, আমি আজকে সকাল বেলা গিয়েছিলাম আমাদের মাঠের মধ্যে, সেখানে গিয়ে আমার এক দাদার সাথে দেখা।সে ভুট্টা ক্ষেতের মধ্যে কাজ করছিলেন। হঠাৎ সে আমাকে তার মনের কথা গুলো শেয়ার করেন। আসলে এবছর ভুট্টার ফলন তার খুব একটা ভালো হয়নি।সে এবছর ভুট্টা চাষে পুরোপুরি ভাবে ব্যর্থ।সে মনে প্রাণে ভেঙে পড়েছেন। নিচে তার একটি ভিডিও ক্লিপ শেয়ার করলাম, তার কথা গুলো শুনার অনুরোধ রইল সবার জন্য।

ভুট্টা চাষে কৃষকের ব্যর্থতা, শুনুন কৃষকের মনের কথা

গানের সুরে সুরে কৃষকদের ধান চাষ

IMG-20250225-WA0022.jpg

আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে বেশ কিছুদিন ধরে আমাদের দেশের মধ্যে নতুন ধান রোপণের কাজ চলছে।গ্ৰামের প্রতিটি খেটে খাওয়া মানুষ প্রতি দিন মাঠের মধ্যে গিয়ে ধান রোপণের কাজ করছেন। আজকে সকাল বেলা মাঠের মধ্যে গিয়ে দেখলাম, বেশ কয়েকটি জমির মধ্যে ধান রোপণের কাজ চলছে।ধান রোপণের কাজ করা দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে।সকল কৃষক গানের সুরে সুরে ধান রোপণের কাজ করছিল।আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তাদের গান গুলো উপভোগ করছিলাম। শুধু মাত্র গ্ৰামের মানুষেরা এমন সুন্দর সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে পারে।


মনের আনন্দে জমিতে কীটনাশক প্রয়োগ

IMG-20250225-WA0023.jpg

বেশ কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের আলু ক্ষেত গুলো দেখার জন্য। গিয়ে দেখতে পারলাম বেশ কিছু কৃষক তাদের আলু ক্ষেতের মধ্যে কীটনাশক প্রয়োগ করেছিলেন। কীটনাশক ব্যবহার করার সময় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছিল। কেননা, এবছর আলুর ফলন অনেক টা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সব বছরের তুলনায় এবছর একটু কম পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয়েছে।তাই সকল আলু চাষী কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। তবে, এবছর আলু চাষীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। কেননা, এবছর আলুর দাম খুবই অল্প।

ভুট্টার বাম্পার ফলনে খুশিতে আত্মহারা কৃষক

IMG-20250225-WA0002.jpg

প্রতি আমাদের দেশের অনেক মানুষ ভুট্টা চাষ করে থাকেন। বর্তমান সময়ে অন্যান্য সব ফসলের তুলনায় ভুট্টা চাষে একটু বেশি লাভবান হচ্ছে কৃষকেরা।তাই প্রতি বছর কৃষকেরা ভুট্টা চাষে একটু বেশি অগ্রসর হচ্ছে আমাদের দেশের কৃষকেরা। আমাদের এলাকার বেশ কিছু মানুষ ভুট্টা চাষে বেশ ভালো ফলন পেয়েছেন। বিশেষ করে যারা হাইব্রিড জাতের ভুট্টা চাষ করেছেন, তাদের ফলন অনেক বেশি সুন্দর হয়েছে। হাইব্রিড জাতের ভুট্টা চাষ করলে ফলন অনেক টা বৃদ্ধি পায়। আমাদের এলাকার বেশিরভাগ মানুষ হাইব্রিড জাতের ভুট্টা চাষ করতে অভ্যস্ত হয়ে পড়েছে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgVZdqZ9AUgf5Dh9tPCVSMJjmz4iSjio1sgieZcJZbXwsJenERqhqYdWeMAUgLkAioGGFL6yNaEi.jpg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 last year 

কনটেস্ট উপলক্ষে একেবারে নয়ন এবং মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন। সত্যিকার অর্থেই আপনার পোস্টের মধ্যে ফসলের মাঠে কৃষকের হাসি বিষয়টি চরমভাবে ফুটে উঠেছে। অভিনন্দন রইলো কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আশা করছি আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ এ অংশগ্ৰহণ করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাই।ভুট্টার বাম্পার ফলনে খুশিতে আত্মহারা কৃষক। আসলে বাম্পার ফলন হলে কৃষক খুশী হবে এটাই স্বাভাবিক। আপনার মাধ্যমে আজকে চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি দেখতে পারলাম। আমি যদিও এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। তবে কালকে জয়েন করবো ইনশাআল্লাহ্। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 last year 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ফসল যখন ভালো হয় তখন কৃষকের মুখে আনন্দ দেখা যায়। আর এই ধরনের মুহূর্ত গুলো দেখতে ভালো লাগে। আপনাদের উত্তরবঙ্গে আলুর ফলন ভালো হয়েছে জেনে খুবই ভালো লাগলো। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই মনোমুগ্ধকর। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শুভেচ্ছা রইল। ফসলের ভালো ফলনে কৃষকের মুখের হাসি যে কতটা আনন্দদায়ক, তা আপনার ছবিগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এত সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ফসলের মাঠে কৃষকের হাসির ফটোগ্রাফি গুলো দারুন ভাবে করেছেন। প্রতিটা ফটোগ্রাফি এক কথায় দারুন ছিল। এতটা দারুন ভাবে করলেন ফটোগ্রাফি, প্রশংসা তো করতেই হচ্ছে। আপনার অংশগ্রহণের মাধ্যমে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলাম।

 last year 

Screenshot_2025-02-25-14-01-44-812_com.android.chrome.jpg

Screenshot_2025-02-25-14-00-51-620_com.twitter.android.jpg

Screenshot_2025-02-22-16-23-18-326_com.android.chrome.jpg

 last year 

ভাইয়া আপনার উপস্থাপন করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন হয়েছে। আশা করছি প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করবেন।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ফসলের মাঠে কৃষকের হাসি দেখে মন ভরে গেল। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফিতে কৃষি কাজের প্রতি কৃষকের ভালোবাসা ফুটে উঠেছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60328.01
ETH 1579.98
USDT 1.00
SBD 0.42