"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || আমার ধারণকৃত শীতকালীন সেরা ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৬৬ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতা হচ্ছে শীতকালীন ফটোগ্রাফি নিয়ে। এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার পরপরই চেয়েছিলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। কিন্তু বেশ কয়েকদিন ধরে সর্দি ঠান্ডায় ভুগছি। তাই সকাল সকাল বের হতে পারছিলাম না। তাছাড়া আমাদের এখানে কুয়াশা খুবই কম পড়ে


GridArt_20241219_002341172.jpg


তাই একটু গ্রামের দিকে গিয়ে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম। আসলে কুয়াশাচ্ছন্ন শীতের সকালের সৌন্দর্য অন্য রকম। যদিও গ্রামের দিকে যাওয়ার পরে লক্ষ্য করলাম ঘন কুয়াশা একেবারেই নেই। তবে কুয়াশা মোটামুটি ছিলো এবং খোলামেলা পরিবেশটা বেশ উপভোগ করেছিলাম। কিন্তু অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরেও খেজুর গাছ চোখে পড়লো না। ভেবেছিলাম ফটোগ্রাফি করার পর খেজুরের রস খাবো। কিন্তু সেই সৌভাগ্য হলো না আমার। যাইহোক ফটোগ্রাফি গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



কুয়াশাচ্ছন্ন সকাল এবং শীতের সকালের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি


Notes_241218_231805_c37.jpg

Notes_241218_231808_b62.jpg

Notes_241218_231822_0d6.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আসলে আমি গতকাল সকাল ৭ টার দিকে সেই গ্রামে পৌঁছে গিয়েছিলাম। ভেবেছিলাম সেখানে মনে হয় ঘন কুয়াশা পড়েছে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে ঘন কুয়াশা পড়েনি,তবে কুয়াশা মোটামুটি পড়েছে। আসলে ঘন কুয়াশা দেখতে আমার খুব ভালো লাগে। যদিও এই বছর এখনো ঘন কুয়াশা দেখার সুযোগ হয়নি আমার। তবে হালকা কুয়াশা পড়লেও,চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এককথায় বলতে গেলে শীতের সকালে সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল।



শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি


Notes_241218_231832_c00.jpg

Notes_241218_231836_5ed.jpg

Notes_241218_231819_5e4.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

শিশির ভেজা ঘাস দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। তাছাড়া শিশির ভেজা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে তো আরও বেশি ভালো লাগে। যদিও সর্দি ঠান্ডায় ভুগছি বলে,গতকালকে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটা হয়নি। চেষ্টা করেছি শিশির ভেজা ঘাসের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে।



শীতকালীন সরিষা ফুল,মিষ্টি আলুর ফুল এবং শিম ফুলের ফটোগ্রাফি


Notes_241218_231829_75b~2.jpg

Notes_241218_231717_654.jpg

Notes_241218_231842_fe9.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সরিষা ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে বলে আমি মনে করি। তাছাড়া সরিষা ফুলের ঘ্রাণ তো আমার ভীষণ ভালো লাগে। সেখানে গিয়ে লক্ষ্য করলাম বেশ কয়েকটি ক্ষেতে ইতিমধ্যেই সরিষা ফুলের চাষ করা হয়েছে। সরিষা ফুলের ক্ষেত দেখে নিমিষেই মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। তাছাড়া মিষ্টি আলুর ফুল এবং শিম ফুল দেখেও খুব ভালো লেগেছিল। শীতকালীন সবজির মধ্যে শিম আমার ভীষণ পছন্দ।



শীতের সকালে সূর্যোদয়ের ফটোগ্রাফি


Notes_241218_231825_2c3.jpg

Notes_241218_231811_c4f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

শীতের সকালে সূর্যোদয় দেখতে আসলেই খুব ভালো লাগে। এমন খোলামেলা পরিবেশে সূর্যোদয় দেখার মজাই আলাদা। তাছাড়া সমুদ্র সৈকতে কিংবা নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতেও খুব ভালো লাগে। শীতের সকালের মিষ্টি রোদটা সবাই খুব পছন্দ করে। গতকাল সকালে মিষ্টি রোদটা সত্যিই বেশ উপভোগ করেছি।



কুয়াশাচ্ছন্ন সকালে পাখিদের সৌন্দর্য


Notes_241218_231714_037.jpg

Notes_241218_231839_d38.jpg

Notes_241218_231815_102.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

কুয়াশাচ্ছন্ন সকালে পাখিদের সৌন্দর্য দেখতে জাস্ট অসাধারণ লেগেছিল। পাখিগুলো পাতাবিহীন গাছের ডালে বসেছিল। পাখি গুলোর ফটোগ্রাফি ক্যাপচার করতে বেশ কষ্ট হয়েছিল। কারণ ফোকাস ঠিক করার পর পাখিগুলো বারবার উড়ে চলে যাচ্ছিলো। তারপর দূর থেকে জুম করে পাখিদের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরি(প্রতিযোগিতা)শীতকালীন ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৯.১২.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20241219_111306833.jpg

 2 years ago 
 2 years ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাই ছবিগুলো যা তুলেছেন সত্যি প্রশংসা করে শেষ করা যাবে না একদম নতুন ফোনের সুবিধা পুরোপুরি ভোগ করছেন। শীতের সকালের দৃশ্য আর শিশির ভেজা ঘাসের দৃশ্যটা বেশি ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাই নতুন মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগছে। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। এবার এখনো তেমন কুয়াশা দেখা যায় নি।প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। সূর্য দেখতে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সূর্যোদয় দেখতে আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। যাইহোক এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রামীণ দৃশ্য ছাড়া শীত উপভোগ করা যায় না। কুয়াশাচ্ছন্ন শীতের সকালের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি মনোমুগ্ধকর ছিল। ভালো লাগলো দেখে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,গ্রামে শীতকালটা দারুণ উপভোগ করা যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের দৃশ্যগুলো আমি অনেক বেশি পছন্দ করি। শীতের সময়ে প্রতিটা দৃশ্য অনেক মনোমুগ্ধকর হয়। আর এই ফটোগ্রাফি টাও একেবারে সময়োপযোগী ছিল। আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

শীতকালীন দৃশ্য দেখতে আমারও খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন প্রতিযোগিতায়। শীতকালীন আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এবার প্রতিযোগিতা অনেকে অনেক চমৎকার চমৎকার ফটোগ্রাফি করতেছে। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।শীতকালের সূর্য উদয়ের অসাধারণ মুহূর্ত, কুয়াশায় আচ্ছন্ন পাখির সৌন্দর্য এবং ফুলগুলোর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সূর্যোদয়ের দৃশ্য দেখতে আমার কাছেও খুব ভালো লেগেছিল। তাছাড়া পাখিগুলোর ফটোগ্রাফি আমারও খুব ভালো লেগেছে। বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38