"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || "রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি"
নমস্কার
রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি:
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, পবিত্রতার প্রতীক এবং স্নিগ্ধতার প্রতীক।তাই কমবেশি সকলেই ফুলকে ভালোবাসেন।তেমনি আমিও ফুলকে অনেক ভালোবাসি।তাইতো প্রতিযোগিতা- ৪২ এ আমি কাগজের ফুল নিয়ে হাজির হয়েছি।
আমার ফুল তৈরির বিষয়বস্তু:
আমি তৈরি করেছি ডালিয়া ফুল।আর একটি ফুল ধীরে ধীরে কিভাবে বেড়ে ওঠে আমি এখানে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।এখানে আমি তিন সাইজের ডালিয়া ফুল তৈরি করেছি।প্রথমটি কুড়ি,তারপর মাঝারি আকারের আর সবশেষে একটি ফুলের পূর্ণাঙ্গ রূপ।একটি সম্পূর্ণ ফুল তৈরি হতে যে ধাপে ধাপে অতিক্রম করতে হয় তারই বহিঃপ্রকাশ তুলে ধরার চেষ্টা করেছি আমি এই প্রতিযোগিতায় ডালিয়া ফুল তৈরির মাধ্যমে।এটি তৈরির পর দেখতে ও কিন্তু বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।তো চলুন diy টি শুরু করা যাক---
উপকরণসমূহ:
◆কেচি
◆আঠা
◆পেন্সিল
প্রস্তুত প্রণালী:
ধাপঃ 1
প্রথমে নীল রঙের কাগজ কম চওড়া ও লম্বা বেশি করে কেচি দিয়ে কেটে নিলাম যেকোনো মাপের।তারপর একটি পেন্সিলের সাহায্যে নীল রঙের কাগজটি গুটিয়ে রোল করে নিয়ে আঠা দিয়ে আটকে নিলাম।
ধাপঃ 2
একইভাবে আরো দুটি কাগজ রোল করে ফুলের ডাল তৈরি করে নিলাম।এরপর রোল করা কাগজের দুইপাশে কেটে সমান করে নিলাম কেচি দিয়ে।
ধাপঃ 3
এখন একটা চারকোনা নীল রঙের কাগজ নিয়ে মাঝবরাবর ভাঁজ করে নিলাম।তারপর কেচি দিয়ে হালকা বেকিয়ে পাতার সেপে কেটে নিয়ে কুচি ডিজাইন করে নিলাম।
ধাপঃ 4
এবারে পাতার ভাঁজ খুলে মাঝবরাবর আরেকটি ভাঁজ দিয়ে পেন্সিলের সাহায্যে টেনে বাঁকা সেপ দিয়ে নিলাম।
ধাপঃ 5
এভাবে আমি ফুলের ছোট বড় তিনটি ডাল আর দুটি পাতা তৈরি করে নিলাম।
ধাপঃ 6
এরপর আবারো চারকোনা একটি নীল রঙের কাগজ নিয়ে তিনটি ভাঁজ দিয়ে নিলাম।
ধাপঃ 7
এখন কাগজটি সমান করে কেটে কেচি দিয়ে পাপড়ির মতো সেপ করে কুচি কুচি করে কেটে নিলাম।
ধাপঃ 8
তারপর কুচানো কাগজের ভাঁজ খুলে নিলাম।
ধাপঃ 9
এবারে নীল কাগজটি মাঝবরাবর কেটে নিলাম।তারপর কেটে নেওয়া অংশের একপাশে সামান্য আঠা লাগিয়ে অপর পাশ আটকে নিলাম।
ধাপঃ 10
তো তৈরি করা হয়ে গেল আমার ফুলের মুকুট।এভাবে আমি দুটি মুকুট তৈরি করে নিয়েছি।
ধাপঃ 11
এরপর আমি চারকোনা একটি হলুদ রঙের কাগজ নিয়ে তিনটি ভাঁজ দিয়ে নিলাম।
ধাপঃ 12
এখন কাগজটি সমান করে কেটে কেচি দিয়ে পাপড়ির মতো সেপ করে কুচি কুচি করে কেটে নিলাম।
ধাপঃ 13
তারপর কুচানো কাগজের ভাঁজ খুলে নিলাম।এবারে হলুদ রঙের কাগজটি তিন রকম সাইজ করে কেটে নিলাম।
ধাপঃ 14
এরপর প্রত্যেকটি টুকরো করা কাগজের কেটে নেওয়া অংশের একপাশে সামান্য আঠা লাগিয়ে অপর পাশ আটকে নিলাম।সবশেষে ছোট বড় সাইজের কাগজের পাপড়িগুলো আঠা দিয়ে আটকে নিলাম থরে থরে সাজিয়ে।
ধাপঃ 15
তো তৈরি করা হয়ে গেল আমার ফুলের কুঁড়ি। কুঁড়িটি এখন আমি নীল রঙের মুকুটে আঠা লাগিয়ে আটকে নিলাম।
ধাপঃ 16
এবারে নীল রঙের ডালের একপাশে কেচি দিয়ে সামান্য কেটে আঠা দিয়ে কুঁড়ির মুকুটের গায়ে আটকে নিলাম।
ধাপঃ 17
তো আমার ফুলের কুঁড়ি ডালসহ তৈরি করা হয়ে গেল।
ধাপঃ 18
একইভাবে বড় ডালিয়া ফুল তৈরি করার জন্য আমি দুটি চারকোনা কাগজ ভাঁজ করে কুচি করে কেটে নেব কেচির সাহায্যে।তারপর কুচানো কাগজের ভাঁজ খুলে নিলাম।এবারে হলুদ রঙের কাগজগুলো দুইরকম সাইজ করে কেটে নিলাম ছবির মতো করে।
ধাপঃ 19
এরপর প্রত্যেকটি টুকরো করা কাগজের কেটে নেওয়া অংশের একপাশে সামান্য আঠা লাগিয়ে অপর পাশ আটকে নিলাম।সবশেষে ছোট বড় সাইজের কাগজের পাপড়িগুলো আঠা দিয়ে আটকে নিলাম থরে থরে সাজিয়ে।
ধাপঃ 20
তো তৈরি করা হয়ে গেল আমার ডালিয়া ফুল।এবারে নীল রঙের ডালের একপাশে কেচি দিয়ে সামান্য কেটে আঠা দিয়ে ফুলের সঙ্গে আটকে নিলাম।
ধাপঃ 21
একইভাবে আমি মাঝারি সাইজের আরেকটি ডালিয়া ফুল তৈরি করে নিলাম।
ধাপঃ 22
এখন বড় ডালিয়া ফুলের ডালের সঙ্গে আঠা দিয়ে মাঝারি সাইজের ফুলের ডাল আটকে নিলাম।যাতে বড় ফুলের উপরে মাঝারি ফুলটি দেখা যায়।
ধাপঃ 23
একইভাবে বড় ডালিয়া ফুলের ডালের সঙ্গে আঠা দিয়ে ফুলের কুঁড়ির ডাল আটকে নিলাম।যাতে বড় ও মাঝারি ফুলের একদম উপরে কুঁড়ি ফুলটি দেখা যায়।
শেষ ধাপঃ
সবশেষে ফুলের নীচে ডালে পাতা দুটি লাগিয়ে নিলাম আঠা দিয়ে।তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল"।
ছবি উপস্থাপন:
এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমার খুবই ভালো লেগেছে।
আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের diyটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸
পোষ্ট বিবরণ:
| বিষয় | রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি |
|---|---|
| শ্রেণী | diy |
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান,ভারত |
টুইটার লিংক
আপু প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমাদের সবারই বেশ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ডালিয়া ফুল তৈরি করেছেন দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় লাগলোও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ভাবে ডালিয়া ফুল তৈরি করেছে। ফুল টি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
এত সুন্দর প্রশংসাভরা মন্তব্যের জন্য,অসংখ্য ধন্যবাদ আপু।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much💝.
আপু আপনি এই সপ্তাহের প্রতিযোগিতায় রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি করেছেন। আসলে সাধারণত রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ সুন্দর লাগে। ডালিয়া ফুল তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি খুব সুন্দর করে বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
দিদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ডালিয়া ফুল তৈরি করেছেন।খুব সুন্দর হয়েছে।আপনার উপস্থাপনা ও বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফুলটি শেয়ার করার জন্য।
আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপনার ফুল তৈরি করার প্রতিটি স্টেপ দেখতে দেখতে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি আপু। এত বড় টিউটোরিয়াল কিভাবে সম্ভব অনেক ধৈর্যের একটা ব্যাপার আছে।
তাছাড়াও চমৎকার কালার কম্বিনেশনে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি করেছেন নিজের হাতে। বেশ ভালো লাগলো।
বিশেষ করে প্রতিটি স্টেপ এত নিখুঁকভাবে সাজিয়েছেন যা প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে।
প্রতিযোগিতার সফলতা কামনা করছি।
হ্যাঁ ভাইয়া, আসলে আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপ পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার জন্য।আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
আমার বাংলা ব্লক পরিবারের ৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছেন। আপু আপনার তৈরি এই ডালিয়া ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এবং যত্নসহকারে কাগজ ব্যবহার করে ডালিয়া ফুল তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো,অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রথমেই আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ কেটে ডালিয়া ফুল তৈরি করে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি ফুল দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। ফুল তৈরির প্রতিটি স্টেপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য, ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।