"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮:আমার বানানো জলপ্রপাত তৈরির ডাই (DIY) ।
আমি @rahimakhatun
from Bangladesh
২৫ এ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।
৮ ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ ।
এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল । |
|---|
ইউনিক "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট" এর ফোটোগ্রাফি |
|---|
|
|---|
এই জলপ্রপাত তৈরি করতে আমার বেশ কষ্ট হয়েছে। কারণ জিনিস পত্রগুলো ম্যানেজ করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তাছাড়া আমাদের এই খানে কোন ভাবেই একুরিয়াম ওয়াটার পাম্প পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি। পরে বাসায় আনার পর ব্যাটারির সাথে না এড না করে সরাসরি কারেন্ট দিয়েছি পরে দেখি মটর জলে গিয়েছে সাথে সাথে ঘরের সার্কিট পরে গিয়েছে। বেশ ভয় পেয়েছিলাম। যাই হোক অবশেষে যে এই তা তৈরি করতে পেরেছি তাতে আমি বেশ খুশি। তবে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে জলপ্রপাতটা। একটু পর পর নিজে নিজে পানি ছেড়ে দেখছে। জলপ্রপাত এর সামনে থেকে আনা যাচ্ছে না।
যাই হোক আমি কিছুই পারি না তবে প্রতিযোগিতার জন্য কিছুটা চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। চলেন কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।
প্রয়োজনীয় উপকরণ |
|---|
🔶• ককশীট
🔶• সিমেন্ট
🔶• পাথর
🔶• পুতি
🔶• রং
🔶• মেজারমেন্ট ফিতা
🔶• গ্লু গান
🔶• কাটার
🔶• রঙিন কাগজ
🔶• কাঁচি
🔶• গাম
🔶• পেন্সিল
🔶• স্কেল
🔶• পানি
🔶• লাইট
🔶• ফুল
🔶• ওয়াটার পাম্প
🔶• পাইপ
প্রস্তুত প্রণালী |
|---|
প্রথমে আমি ককশীটকে স্কেল দিয়ে মেপে নিব।
২য় ধাপ |
|---|
তারপর ছুরি দিয়ে কেটে নিব।
৩য় ধাপ |
|---|
পাশাপাশি বাক্স তৈরি করে নিচ্ছি।
৪র্থ ধাপ |
|---|
সামনে আরেকটি উঠান বানিয়ে নিচ্ছি।
৫ম ধাপ |
|---|
মোটামুটি একটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি।
৬ষ্ঠ ধাপ |
|---|
পানি দিয়ে সিমেন্ট গুলিয়ে নিচ্ছি।
৭ম ধাপ |
|---|
সিমেন্ট দিয়ে প্রলেপ দিয়ে নিব।
৮ম ধাপ |
|---|
পাইপ লাগিয়ে নিচ্ছি।
৯ম ধাপ |
|---|
মটর ও পাইপ ও সিমেন্ট লাগিয়ে শুকিয়ে নিচ্ছি।
১০ম ধাপ |
|---|
পাথর লাগিয়ে নিচ্ছি।
১১ তম ধাপ |
|---|
আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি।
১২ তম ধাপ |
|---|
মার্কার দিয়ে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।
১৩ তম ধাপ |
|---|
সাজিয়ে নিলাম।
হয়ে গেলো ইউনিক "জলপ্রপাতটা তৈরির DIY প্রোজেক্ট"। এই সময়ে সময়পোযোগী আয়োজন। আশা করি খুব ভালো লাগবে।
যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
| ডিভাইস | Galaxy A13 |
|---|---|
| লোকেশন | ঢাকা |
| ফটোগ্রাফি | জলপ্রপাতটা তৈরির DIY প্রোজেক্ট |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দারুন একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটার মধ্যে যদি আপনি কয়েকটা রঙিন মাছ ছেড়ে দিতেন তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগতো।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি এই প্রতিযোগিতা উপলক্ষে জলপ্রপাত তৈরি করেছেন। খুব সুন্দর লাগছে আপনার তৈরি এত সুন্দর জলপ্রপাত দেখে। আপনার ডাই প্রজেক্টটা খুবই সুন্দর ছিল বলতে হয়। আপনি শেষে ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করেছেন। শেষে ফটোগ্রাফি গুলো করার পরে অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আশা করছি প্রতিযোগিতায় খুবই সম্মানজনক একটা স্থান অর্জন করতে পারবেন।
অসাধারণ সুন্দর একটি ডাই পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।জলপ্রপাত তৈরির আইডিয়াটি নিঃসন্দেহে ইউনিক একটি আইডিয়া ছিল আপনার। আপনার জলপ্রপাত তৈরি করার ক্ষেত্রে জলপ্রপাতের পাশে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩৮ তম কনটেস্টের খুব সুন্দর ভাবে আপনি অংশগ্রহণ করেছেন। আপনি অতি চমৎকারভাবে একটি পানির ফোয়ারা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন খরা তৈরি করা বড়ই কঠিন কাজ কিন্তু আপনি চেষ্টা করে সাকসেস করেছেন এত সুন্দর একটি কাজ সম্পন্ন করতে খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর কার্যক্রম দেখে।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আইডিয়াটা আমার কাছে একেবারে দুর্দান্ত লেগেছে আপু। এককথায় চমৎকার একটি ডাই প্রোজেক্ট তৈরি করেছেন। আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে একেবারে নিখুঁত একটি ডাই প্রোজেক্ট আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। যা সত্যিই প্রশংসনীয়। আশা করি বিজয়ী হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।