||"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩৪ || সানসেট মকটেল
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমিও চলে আসলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রথমেই ধন্যবাদ জানাই দাদাকে এত সুন্দর একটি আইডিয়া দেয়ার জন্য। তারপর ধন্যবাদ জানাই আমাদের মডারেটর ভাইয়া এবং আপুদেরকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। রোজার মধ্যে এর থেকে ভালো প্রতিযোগিতার বিষয় আর হতেই পারে না। সারাদিন রোজা থাকার পর এক গ্লাস শরবত যেন শরীরে প্রাণ ফিরিয়ে দেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের শরবত এর রেসিপি শেখার সুযোগ হচ্ছে। রোজার মধ্যে এ ধরনের শরবতগুলো তৈরি করে টেস্ট করা হয়ে যাবে। সারাদিন রোজা থাকার পর আমরা শরবত দিয়ে ইফতার শুরু করি। আর সেই শরবত যদি সুস্বাদু হয় তাহলে তো সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় নিমিষেই। অনেক কথাই তো হলো এবার আসি আমার শরবতের বিষয় নিয়ে।
আজকে আপনাদের সঙ্গে সানসেট মকটেল শরবত শেয়ার করব। এই শরবতের নাম সানসেট মকটেল দেওয়ার কারণ হলো সূর্য ডোবার সময় চারপাশে যেমন একটা লাল এবং কমলা কালারের আভা তৈরি হয় আমার শরবতটিতে সেরকম একটি কালার আনার চেষ্টা করেছি। জানিনা কতটুকু সফল হয়েছি। কালার যাই হোক শরবতটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।এই শরবত আমি লেমন মিন্ট, মাল্টার জুস এবং তরমুজের জুস দিয়ে তৈরি করেছি। এই শরবতের তিন লেয়ারে তিন রকমের স্বাদ পাওয়া যাবে। শুরুতে একটা মিন্ট ফ্লেভার পাওয়া যাবে, মালটার শরবতে একটু ঝাল, মিষ্টি, টক ফ্লেভার পাওয়া যাবে এবং সবশেষে তরমুজের মিষ্টি ফ্লেভার পাওয়া যাবে। প্রতি চুমুকে আলাদা ফ্লেভার দেয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আশাকরি আপনাদের ভাল লাগবে।
মাল্টা-- ১ টি
কাগজি লেবু--১/৪ টি
দেশি লেবু-- ছোট ১টি
শসা-- ১/৪ টি
পুদিনা পাতা-- পরিমাণমত
আদা-- ছোট ৩ টুকরা
বোম্বাই মরিচ--১/৪ টি
চিনি-- পরিমাণমত
মধু-- ২ টেবিল চামচ
ট্যাং-- পরিমাণমত
বরফ-- পরিমাণমত
পানি-- পরিমাণমত
বিট লবণ--১/২ চা চামচ
লবণ--১/৩ চা চামচ
লেবু পাতা--২ পিস
এভাবেই আমার মজাদার সানসেট মকটেল শরবত তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
এই শরবতের নামটাও যেমন সুন্দর দেখতে ও খুব সুন্দর। নিঃসন্দেহ খেতেও খুব মজা হবে। আমার তো খুবই ভালো লেগেছে এই শরবতটি।
জি ভাইয়া খেতেও খুবই মজাদার হয়েছিল আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে আপু এই সানসেট মকটেলটার আমি আগে কখনো নাম শুনিনি। আর আপনার এই মকটেলটা তৈরি পদ্ধতি কিন্তু দারুন ছিল। বিশেষ করে শেষের দিকে তিনটে মকটেল একত্রিত করেছে তিন লেয়ারের মকটেলটা তৈরি করেছেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আর আপনার এই মকটেলের প্রসেস খুবই পরিষ্কার ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মকটেল তৈরির পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আগে নাম কিভাবে শুনবেন আমি তো প্রথম বানালাম হাহাহা। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
এতো একের ভেতর তিন। দেখতে যেমন সুন্দর তেমনি পান করতেও দারুন লাগবে এব্যাপারে কোন সন্দেহ নেই।পরিবেশন ও চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু অসাধারণ মকটেলের রেসিপিটি শেয়ার করার জন্য। আর শুভ কামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া একের ভেতরে তিন রকমের জুস রয়েছে । খেতে আসলেই খুব মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
নাম তার সাথে শরবতের কালারের অনেক মিল রয়েছে। যেমনটা আপনি বলেছে সূর্য উঠার সময় লালচে ও কমলা রঙের আভার মত। চাই এখানে আপনি তিনটি শরবত তৈরি করেছেন। বেশ ভালো লেগেছে আপনার রেসিপিটি আপু। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অভিনন্দন। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
শরবতের কালারের সঙ্গেই নাম মিলিয়ে রেখেছি আপু। কালার সেরকম এসেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু ঠিক বলেছেন সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি সুস্বাদু শরবত হয় তাহলে সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। আপনার শরবতের নাম আমার কাছে অনেক ইউনিক লেগেছে।
আপু সত্যি আপনার পরিশ্রম স্বার্থক হয়েছে। আপনার শরবত দেখতে ঠিক তেমনি হয়েছে। অনেক গুলো উপকরণ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে এই শরবত বানিয়েছেন। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ইউনিক ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আমার শরবতের নাম আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপু আপনার তৈরি করা শরবত দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। শরবত টি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তৈরি করার পদ্ধতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শরবত তৈরি করার প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
কনটেস্টের অ্যানাউন্সমেন্ট দেখেই বুঝেছিলাম এত মজার মজার শরবতের রেসিপি দেখতে পাব যা কখনো মাথায় আসেনি ঠিক তাই হচ্ছে।।
আজকে সকাল থেকে দেখা সবগুলো শরবতের মধ্যে আপনার টা আমার কাছে অনেক ইউনিক মনে হচ্ছে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এমন শরবত এক গ্লাস খেলেই সারা দিনের ক্লান্তি ভুলে থাকা সম্ভব।।
অনেক অনেক শুভকামনা রইল আপু।।
আসলেই ভাইয়া এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক মজার মজার শরবতের রেসিপি শিখতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
দারুন একটি শরবতের রেসিপি শেয়ার করেছেন নামটি শুনেই তো খুব ইন্টারেস্ট লাগছে ।দেখলাম অনেকগুলো উপকরণ দিয়ে একসাথে এই রেসিপিটি বানিয়েছেন ।নিশ্চয়ই অনেক খাটনি করে বানাতে হয়েছে আপনাকে। যেহেতু এতগুলো উপকরণ দিয়েছেন খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে।
জ্বী আপু খাটনি একটু তো হয়েছে। তিন রকমের জুস বানাতে হয়েছে প্রথমে তারপর একটি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আপনার শরবতের নামটা তো দারুন।সানসেট মকটেল।এই প্রথম শুনলাম এমন নাম।যাই হোক আপনি বেশকিছু উপাদান দিয়ে রেসিপিটি শেয়ার করলেন। দারুন মজার ই হওয়ার কথা।আপনার উপস্থাপনা ও খুব ভাল ছিল।ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
জি আপু অনেকগুলো উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। খেতে বেশ মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। সানসেট মকটেল তবে শরবতের নামটা দারুন লেগেছে। আপনার শরবতের রেসিপি তৈরিতে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপু আপনার অসাধারণ মকটেলের রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
শরবতের নামটা শরবতের কালারের সঙ্গে মিলিয়ে দেয়ার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।