শীতকালীন প্রাকৃতিক দৃশ্য - প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
আজ - ২০ই মাঘ ১৪২৮ , বঙ্গাব্দ | বৃহস্পতিবার | শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
অনেক দেরিতে হলেও আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরেছে এটাতেই আমি অনেক খুশি। কেননা আমাদের নগরে জীবনে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার তেমন কোনো সুযোগই নেই। আর এই কনটেস্ট এর মূল উদ্দেশ্য হচ্ছে শীতকালের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা। তাই অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কিভাবে আমি এই কনটেস্টে অংশগ্রহণ করব। গুগল ম্যাপে বিভিন্ন জায়গায় দেখে একটি জায়গা বেছে নিলাম যেখানে কিছুটা সবুজের ছোঁয়া আছে। তাও খুবই সামান্য। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই স্থানটি আমার বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। তবুও ঠিক করে নিলাম এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য এই স্থানটিতে আমি যাব। আমি চেয়েছিলাম শীতের সকালের সৌন্দর্য টিকে ক্যামেরাবন্দী করার কিন্তু ওই স্থানটি দূরে হওয়ায় সকালে যাওয়া হয়নি বিকেলে গিয়েছি।
নাগরে বসবাস করাই শীতকালের প্রকৃতির আসল সৌন্দর্য আমি তুলে ধরতে পারিনি। তবুও আমি চেষ্টা করেছি।
Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
দিনের দুইটি সময় প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগে। আর এই দুটি সময়ের একটি হচ্ছে সূর্য উদয়ের সময়। অর্থাৎ রাতের অন্ধকার শেষে যখন পূর্ব দিকে সূর্যের দেখা মেলে। আর অন্য সময় এটি হচ্ছে পশ্চিম আকাশে যখন সূর্য বিদায় নেয়। তবে অন্যান্য সময়ে গুলো থেকে শীতের সকাল এবং বিকেলে সূর্য অস্ত যাওয়া এবং উদয় হওয়ার দৃশ্য গুলো মনমুগ্ধকর হয়। নগরীতে বসবাস করার কারণে শীতের সকালে সূর্য উদয় হওয়ার দৃশ্যটির দেখা না পেলেও সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গুলো প্রায় দেখা পাই। সূর্য অস্ত যাওয়ার সময় পুরো আকাশ জুড়ে লাল আলোতে ভরে ওঠে। শীতের বিকেলে সবুজ প্রকৃতির সাথে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যগুলো একটি মনকে ভালো করার জন্য যথেষ্ট।
এখানে নিচের ৬ টি ছবি বিভিন্ন স্থান থেকে শীতের বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময়টিতে ধারণ করা হয়েছে।
Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
শীতকালে অন্যতম একটি আকর্ষণ হচ্ছে সরষে ফুল। দূর থেকে সরষে ক্ষেত দেখলে মনে হয় এই যেন কোন এক হলুদ অরণ্য। সরিষা গাছে সারারাতের কুয়াশা পড়ার পর সকালে বিন্দুবিন্দু শিশির জমে থাকে সকালের সূর্যের আলোর সে শিশিরগুলো ঝলমলিয়া উঠে। শীতের উত্তরা বাতাসে সমস্ত সরিষা ক্ষেত যেন হেসে ওঠে। মৌমাছি চারিদিকে ঘুরতে থাকে সরিষা ফুল থেকে মধু আহরণের জন্য।
Device : oneplus
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
অনেক সবজির মাঝে কয়েকটা মাত্র সরিষা ফুল। দূর থেকে দেখে মনে হয় যেন সবজি গুলোকে ঢাকা দিয়ে রেখেছে এই সরষে গাছ। সবজিগুলোকে পোকামাকড় থেকে রক্ষা তানা হলে অন্য যেকোনো কারণে এই সরষে গাছ গুলো রোপণ করা হয়েছে। তা না হলে মাত্র কয়েকটি সরিষা গাছ রোপন করার কোন মানেই হয়না। নগরীতে অন্যান্য শাকসবজি চাষ করা হলেও সরিষা খুবিই কম চাষ করা হয়।
Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
কাঁচা রাস্তার দুই পাশে সারিবদ্ধ নারকেল গাছ। পাশে রয়েছে পানি শুকিয়ে যাওয়া খাল। এখন শীতকাল হওয়ায় এই রাস্তাটিতে মানুষের হাঁটার সুযোগ আছে তা না হলে অন্য কোন ঋতুতে বিশেষ করে বর্ষাকালে এই কাঁচা রাস্তায় চলাচলের অনেক অসুবিধায় পড়তে হবে। তবে এই শীতের বিকেলে হাঁটার জন্য এই রাস্তাটি একটি মনোরম স্থান। রাস্তাটি লম্বা এবং সরু হওয়া অনেক দূর পর্যন্ত দেখা যায়।
Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
এটি হচ্ছে পালং শাকের ক্ষেত। অল্প কিছু জায়গা জুড়ে এই ক্ষেত করা হয়েছে। শাক গুলো একদম সবুজ এবং অনেকটা তরতাজা। দেখে ইচ্ছে করছিল ক্ষেত থেকে কিছু শাক বাড়িতে নিয়ে আসি। আর দেখে বোঝাই যাচ্ছে শাকগুলোকে বেধ যত্নসহকারে বড় করা হচ্ছে। আমি ফটো তোলার কিছুখন পরে দেখলাম এই ক্ষেত পানি দেওয়ার জন্য একজন লোক এসেছে। আসলে শীতের বিকেলে এমন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়।
Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick
সকলকে ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার করা ফটোগ্রাফির সব গুলো ফটো আমার অনেক ভালো লেগেছে। তবে এই ফটোটি সবচেয়ে ভালো লেগেছে। শীতের সময়ে প্রকৃতি তার নিজস্ব রূপে সঞ্চিত থাকে। কখনো কুয়াশা কখনো রোদ কিংবা কখনো বৃষ্টি।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল এবং প্রতিটি ফটোগ্রাফি যেন শীতকালে কথাই বলছে। আর আপনার ফটোগ্রাফিতে উঠে এসেছে শীতকালের আসল চিত্র টি। এবং প্রতিটি ফটোগ্রাফিতে আপনি খুব সুন্দর করে বিবরণ দিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো আরো বলছে খেতে গ্রামের উপভোগ করার মত অনেক কিছু। সবজি ক্ষেত থেকে শুরু করে সবকিছু, আর আপনি ঠিকই বলেছেন শীতের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সরিষা ফুল, আর সেই সরিষা ফুলের ফটোগ্রাফি টা আপনি অনেক সুন্দর করে করেছেন। আর আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো ভাইয়া।
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই ।কমেন্ট করার সময় আপনি যেই পয়েন্ট Markdown কোড ব্যবহার করে কমেন্ট করেছেন, এটা ভালো দেখায় না। এটা শুধুমাত্র পয়েন্ট আকারে কোন কিছু লেখার সময় ব্যবহার করতে হয়৷
আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। 💝💝
প্রতিটি ছবি খুব সুন্দর ও প্রাণবন্ত ছিলো। সবুজে ঘেরা ছবি গুলো অসাধারন হয়েছে। আমার কাছে হলুদ ফুলের ছবি টা অনেক সুন্দর লেগেছে। নারিকেল গাছের ছবিটিও অনেক ভালো লেগেছে।
শীতকালের প্রাকৃতিক দৃশ্য প্রতিযোগিতার জন্য আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সবগুলোই অসাধারণ সুন্দর হয়েছে। আপনার শেয়ারকৃত ফটোগ্রাফি গুলোর মধ্যে সরষে ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
দারুন ফটোগ্রাফি করেছেন ভাই। আপনি ফটোগ্রাফি পোস্ট করেন না কেন? মাঝেমধ্যে করবেন ভালইতো ফটোগ্রাফি করেন। সারি সারি নারিকেল গাছের ফটো গুলো কিন্তু জোস লাগতেছে। শুভকামনা রইলো আপনার জন্য।
ভাবতে অবাক লাগে প্রযুক্তি আমাদেরকে আজ কোথায় নিয়ে গেছে। যদিও উন্নত দেশের তুলনায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি তার পরেও আপনি গুগল ম্যাপ দেখে সবুজ খুঁজে বের করলেন আর তারপর ছবি তুলতে গেলেন। এই বিষয়টি আমার কাছে বিস্ময়কর লেগেছে। সত্যিই তাহলে আমরা কিছুটা হলেও ডিজিটালাইজড হয়েছি। আপনার তোলা ছবিগুলো এককথায় চমৎকার ছিল। আশাকরি ছবিগুলো আপনাকে সফলতা এনে দেবে
ভাইয়া শীতকাল নিয়ে আপনি খুব সুন্দর করে লিখছেন আপনার শীতকাল প্রিয় কিন্তু আমার শীতকালে একদম ভালো লাগেনা গোসল করতে ইচ্ছা করে না🥲 শুধু ঘুম পায়😥। তবে শীতকালে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর হয় যা আমরা আপনার ফটোগ্রাফির মাধ্যমে উপলব্ধি করতে পেরেছি। শীতকালের একটু সমস্যা ভালো করে সাজুগুজু করা যায় না। তবে আপনি শীতকালের প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার সাথে সাথে সেই সম্পর্কে খুব সুন্দর লিখেছেন খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দেরিতেই হোক, অংশগ্রহণ করেছেন এটাই তো আমাদের জন্য বিশাল পাওয়া। আপনার ফটোগ্রাফির হাত অনেক সুন্দর। 💓💓