স্বরচিত কবিতা। ভালোবাসার অনুভূতির প্রকাশ।

in আমার বাংলা ব্লগlast year (edited)

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


Onulipi_07_30_05_48_14.jpg







আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



গতকাল একটু বেশিই ব্যস্ততা ছিল, আর সারাদিনের পর ক্লান্তিতে যখন পোস্ট করতে বসলাম তখন আর কোন ভাবেই লিখে উঠতে পারলাম না৷ ফলে পোস্টই করা হল না৷ সকালে করলে হত। গতকাল সকালের দিকে বেশ খানিকটা সময় ছিল, কিন্তু গতকাল যেহেতু মাসের ২০ তারিখ ছিল আর আমাদের কবিতার আলোর ব্লগজিন প্রকাশিত হয় প্রতি মাসের ২১ তারিখে তাই ১৯/২০ তারিখ খুবই চাপে কাটে। নিজের অন্য যাই কাজ থাক এই কাজটা করতেই হয় কোনরকম সাহায্য ছাড়াই৷ আসলে এই নির্দিষ্ট তারিখটা আমারই তৈরি করা নিয়ম। তাই আমি কাউকে হাজার সমস্যার মধ্যে থাকলেও সাহায্য চাইতে পারি না৷

আমি কাজের জায়গা আর ব্যক্তিগত বিষয়টা গুলিয়ে ফেলি না৷ নিজের ব্যক্তিগত সমস্যার জন্য কাজ হ্যাম্পার হোক সেটাও চাই না৷ তাই সব সময়ই চেষ্টা করি কাজগুলো করে দেওয়ার। ফলে নিজের ব্লগ কমেন্ট টুইটার টাস্ক ইত্যাদি না করে খানিক বলা যায় নিজের ক্ষতি করেই বনের মোষ তাড়ালাম, অর্থাৎ পত্রিকার কাজ করলাম।

তবে কি জানেন বন্ধুরা, পত্রিকার কাজ করে আখেরে আমাদের কারোরই কোন লাভ হয় না। তবু করি। সাহিত্যকে ভালোবেসে করি৷ কারণ আমি মনে করি পত্রিকা করে বা সাহিত্য করে কারোর কোন ক্ষতি হয় না তাই না? কি বলেন আপনারা?

আজও সারাদিন রাস্তায় গাড়িতে কেটে গেছে। এই বাড়ি ফিরেই বসেছি। এতো মারাত্মক ক্লান্ত, তাও ভাবলাম আগেও কিছু লিখি। বিশেষ কিছু না লিখলেও অন্তত একটা কবিতা তো পড়াতে পারি৷ তাই না? চলুন তাই করি৷

ভালোবাসা ও খিদে
------------------------------------ নীলম সামন্ত

ভালো থাকতে না পারাগুলো নদীতে ভাসিয়ে দিই।

লোকে ভাবে আমি পাগল
মাথায় পোকামাকড়
আরশোলা
টিকটিকি

ভালোবাসা যে কী তা আজও বুঝি না

আসলে ভালো শব্দটি ছোট হলেও
ভেতরের ফুলকিগুলো বড্ড চঞ্চল
কখন কোন দিকে ছোটে নিজেই জানে না।

অথচ ভালোবাসতে চেয়ে কত পাখির জন্ম হল
কত জল নদীতে বয়ে গেল
কত সূর্যাস্ত অচেনা
আরও আরও হিসেবহীন

ভালোবাসা?

কি জানি,

আশা-আকাঙ্খা প্রতিবাদ-প্রতিশোধ চাওয়া-পাওয়া হার-জিত
সব মিলিয়ে কেমন যেন মনে হয়
দু'টাকা কেজি রেশনের চাল,
না হলে রোজের পেটে আগুন জ্বলবে...



কেমন লাগল আজকের কবিতা অবশ্যই কমেন্ট করে জানাবেন৷

এলাম।

টা টা

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণক্রিয়েটিভ রাইটিং
কলমওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNq11oNEiVHeYi1dFPZdD9DtfDnLSeGtLw3tXF7pNDf1KxPvxfffo2xboPm7wR8jPkKYie3LXrW.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBbshXsaBma59uahG3EZgK1iDXVoywUGGxx1xjvsB7gc2x2aoAvMJQKdwPc9f7Bh4cuj9tdr6.png

1000205505.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
1000438269.jpg1000438268.jpg1000438267.jpg
1000438266.jpg1000438265.jpg1000438261.jpg
 last year 

আজকে আপনি যে কবিতাটি লিখেছেন সেটি একদম ভিন্ন ধরনের হয়েছে। সচরাচর এমন কবিতা কখনোই দেখা যায় না। ভালোবাসা নিয়ে আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ধন্যবাদ।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা লেখার।

 last year 

আপু ব্যস্ততার মাঝেও খুব চমৎকার একটি কবিতা লিখেছেন তো আপনি। আপনার লেখা ভালোবাসার অনুভূতর প্রকাশ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে আপনার কবিতাগুলোর মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে এবং সুন্দর বাসা থাকে। খুব সুন্দর অনুভূতি এবং বাসা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 last year 

অনেক ধন্যবাদ আপু আমার কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য। চেষ্টা করি একটু অন্যরকম লেখার যা পরে পাঠকের একটু অন্যরকম অনুভূতি তৈরি হবে। আপনার যে ভালো লেগেছে তা জেনে খুশি হলাম।

 last year (edited)

একেবারে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ এখানে এই কবিতার লাইনের সামঞ্জস্যতা আপনি খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷

তবে আমার মনে হচ্ছে যে আপনার টাইটেল এর মধ্যে কিছুটা ভুল রয়েছে৷ আশা করি সেটা ঠিক করে নিবেন৷

 last year 

হ্যাঁ ভাইয়া ওটা টাইপিং মিসটেক হয়ে গেছে আমি ঠিক করে নিচ্ছি।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42