আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৬steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

ঘন কালো মেঘে তোমায় খুঁজি,
ঘন কালো দিনে তোমায় খুঁজি।
খিচুড়ি আর ডিম ভাজার স্বাদ,
সব গুলো দিনে তোমায় চাই।

লেখক

@kingporos

লেখক এর অনুভূতি:

খিচুড়ির প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

ঘন কালো মেঘে তোমায় খুঁজি,
ঘন কালো দিনে তোমায় খুঁজি।
খিচুড়ি আর ডিম ভাজার স্বাদ,
সব গুলো দিনে তোমায় চাই।

বাসমতি চাল, মসুরের ডাল,
মশলা ঠিকঠাক, একটু ঝাল
পাত্র ঢেকেঢুকে, মাঝারি জ্বাল!
বর্ষায় খিচুড়ি, স্বাদে ভরো গাল।
সাথে ভাজি ইলিশের,
কাজ শেষ বালিশের,
খাবার টেবিলে, শিঘ্রি না গেলে
জুটবেনা ভাগেতে
সব শেষ আগেতে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঘন কালো মেঘলা দিনে
তোমায় আমি খুঁজি,
ডিম ভুনা আর ভুনা খিচুড়ি
সঙ্গে দিও সুজি।

তুমি আমার আপন
নীড়ে সুখের ঠিকানা,
তোমায় ছাড়া এই জীবনে
কিছুই বুঝি না।
♥♥

 3 years ago 

আজ ঝড়ো ঝড়ো বৃষ্টির দিনে
মন কি আর বাঁধা মানে,
কত কিছু মনের ভিতর
ইচ্ছে গুলোর আনাগোনা,
কি খাব কোথায় যাবো
নেইকো তার মানা।
তাইতো ভেবেই হচ্ছি সারা
খিচুড়ি ইলিশে মন উতলা।
এই বর্ষায় খিচুড়িতে
যদি থাকে ঘিয়ে ভাজা বেগুন,
মজা হবে খেতে আরও দ্বিগুণ।

 3 years ago 

মেঘে মেঘে বৃষ্টি হবে
এমন দিনে তাই
খিচুড়ি আর আচার হলে
আর না কিছু চাই।

বৃষ্টি ভেজা এই দিনে আজ
খুশির অন্ত নেই
ডিম ভাজা আর আচার দিয়ে
মজার খিচুড়ি খাই।

 3 years ago 

মেঘের ভাঁজে ভাঁজে খুঁজে পাই
প্রিয় তোমার স্নিগ্ধতা
ঘন কালো মেঘ দেখে
বারবার মনে পড়ে যায়
প্রিয় তোমার হাতের ভুনা খিচুড়ি
আর ডিম ভাজার কথা।
তুমি কি ভুলে গিয়েছো প্রিয়
বর্ষা যে প্রায় পেরিয়ে গেল।
চট করে না হয় আমার জন্য গরম
খিচুড়ি আর ডিম ভাজা করে ফেলো।

 3 years ago 

সত্যি আপু গরম গরম ডিম ভাজা আর ভুনা খিচুড়ি করে যদি একটু প্রিয় মানুষগুলো ডাক দিতো, তাহলে তাদের প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে যেত বলে মনে হয়।🫢

 3 years ago 

বৃষ্টির সিক্ততায় তোমায় খুঁজি,
সব অনুভূতির গন্ধ মাতাল হাওয়ায় বুঝি।
খিচুড়ি আর ইলিশ মাছের স্বাদ,
ডাল-চাল আর আলু মিশ্রিত ভাত।
তোমার জন্য নতুন আনন্দের ছোঁয়া,
খিচুড়ি ছাড়া বৃষ্টির অনুভবটাই ভুয়া।

 3 years ago 

বৃষ্টিভেজা মেঘলা দিনে
মনটা যখন উদাস হবে
তোমায় নিয়ে ভিজবো তখন
করব স্নান মন ডুবিয়ে।।

তোমার মিষ্টি হাসি দেখে
দুঃখ যাবে সব পালিয়ে
দেখবো তোমায় দুচোখ ভরে
রিমঝিম সেই বৃষ্টির মাঝে।।

খুব সুন্দর লিখেছেন আপু। বিশেষ করে শেষের চার লাইন তো অসাধারণ সুন্দর হয়েছে।

 3 years ago 

বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে;
নদীতে এলো বান,
বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজি;
জুড়ায় যে মনো প্রাণ।

তোমার আমার আবেগ মাখা;
সুস্বাদু ভুনা খিচুড়ি,
সাথে একটু বেগুন ভাজা আর ঘি;
হয়ে যাব যে আনাড়ি।

 3 years ago 

সত্যি আপু ভুনা খিচুড়ির মাঝে আবেগ মাখা সেই অনুভূতি খুঁজে পাওয়া যায়। দারুন লিখেছেন আপু। কবিতার লাইন গুলো দারুন ছিল।

 3 years ago 

হ্যাঁ আপু এই বৃষ্টিতে সত্যি অসাধারণ লাগে ভুনা খিচুড়ি খেতে। এসব ভাবতে ভাবতের আমার কেমন জিভে জল চলে আসছে।

ঘি আর বেগুন ভাজা শুনে এখনই কেন জানিনা খিচুড়ি খেতে ইচ্ছা করছে। হা হা হা... সত্যি খুব সুন্দর লিখেছ অনু কবিতাটা।

 3 years ago 

খেতে ইচ্ছে করছে যখন তাড়াতাড়ি চালে ডালে একসাথে বসিয়ে দিয়ে তৈরি করে ফেলো খিচুড়ি ,আর তার সাথে গরম গরম বেগুন ভাজা।পারলে আমাকেও একটু নিমন্ত্রণ করে নিও, 😁।

তুমি খিচুড়ি খাবে বলে;
আমি মেঘেদের ভেঙেছি মন,
বৃষ্টি হয়ে ঝরেছে তারা;
তোমাকে খুশি করাই মেঘেদের পণ।

 3 years ago 

প্রিয় মানুষটিকে খুশি করার জন্য শেষ পর্যন্ত মেঘের সাথেই সন্ধি করে নিলেন। তাই তো মেঘ ভেঙ্গে বৃষ্টি নামলো। 😍😍

প্রিয় মানুষটাকে খুশি করার জন্য আমি নিজের মনই ভেঙে ফেলতে পারি। সেখানে মেঘেদের মন তো অতি তুচ্ছ ব্যাপার আপু।🤭

 3 years ago 

খিচুড়ি খাওয়ার জন্য আবার মেঘেদের মন ভাঙ্গার কি দরকার? বাড়িতে রান্না করে নিলেই তো হয় 🫢।

মেঘেদের মন ভেঙ্গে ভালোবাসার মানুষকে খুশি করার ভেতরে একটা আলাদা রকম আনন্দ রয়েছে। এই জন্য এই ঘটনা ঘটিয়েছি আর কি। 🤭

 3 years ago 

ওহ্ বুঝলাম বুঝলাম 🫢।

 3 years ago 

আমি ওগো দিওয়ানা খিচুড়ির প্রেমে
খিচুড়ি আমায় পাগল করেছে তার ওই স্বাদে।
পাশের ঘরে রান্না করলেও ঘ্রাণ এসে যায় নাকে,
পাশের ঘরে উঁকি দেই জানালার ফাঁকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64114.90
ETH 1794.49
USDT 1.00
SBD 0.38