আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৩

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

কি করে বলি যে তাকে
তার হাসি চঞ্চল করে আমাকে
কি করে বলি যে তাকে
তার চঞ্চলতা পাগল করে আমাকে।
তাকে দেখে, কথা শুনে, কল্পনা নাঁচে
হৃদয়ের গভীরে, ভালোবাসার ঢেউ উঠে।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসা এক চঞ্চল অনুভূতি, কখনো তার হাসি আবার কখনো তার কল্পনা হৃদয়ে ঝড় তোলে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

অনুরাগে অনুভবে সে আছে তাই,
ভালোবাসার পরশে তাহাকেই চাই,
নির্ঘুম নিশ্চুপ সন্ধ্যা আঁধারে,
দেখছি তাকে অপলক মনের গভীরে,
মনের জায়গা জুড়ে তারই বসবাস,
ভালোবেসেছি বলেই পাই তার আভাস।
কল্পনার আকাশে তাকে উড়িয়ে যাই,
কোমলতার পরশে ভাবনায় হারাই।

 3 years ago 

সে ছিলো আমার মনে বিশালতার উপমা।
ভালোবাসার স্মৃতিগুলো রয়েছে যে জমা।
ভালোবেসে তাকে আমি ডেকেছি প্রিয়তমা।
তাই আজ মনের মাঝে অপেক্ষার জমা।

আসবে সে বাসবে ভালো এটাই কামনা,
তার জন্য জীবনে সাজাই রঙিন বাসনা,
সে যদি থাকে পাশে জীবন হবে আলোময়,
তার জন্য আকাশ সমান ভালোবাসা হবে উদয়।

হাতটি ধরে থাকবে পাশে এভাবে চলবে জীবন,
ভালোবাসার বাগিচায় কষ্টদের আসা বারণ,
গড়বো হাসি থাকবো খুশি তুমি আমি মিলে,
বাসবো ভালো উজাড় করে মনটা আমায় দিলে।

 3 years ago 

তার হাসিতে মুগ্ধ হৃদয়
বলি কেমন করে
চঞ্চলা মন সারাটিক্ষন
থাকে একলা ঘরে।

বলতে চেয়েও হয়নি বলা
পাগল তারই জন্য
কাছে পেলে তাকে আমার
জীবন হতো ধন্য।

তাকে দেখে কল্পনাতে
হৃদয়ে উঠে ঢেউ
এই কথাটা আমি ছাড়া
জানে না আর কেউ।

ভালোবাসি তাকে আমি
প্রাণের চেয়েও প্রিয়
দোহাই লাগে তোমরা কেউ
তাকে বলে দিও,,,♥♥

 3 years ago 

আমি বলার ভাষা হারায়--
তোমার রোদ্দুর হাসিমাখা মুখের প্রবাহমানতায়
আমি বলার ভাষা হারায়--
তীব্র যন্ত্রনায়ও তোমার কাল্পনিক স্পর্শতায়।
তোমাকে হারায় অনুভবে, অনুরাগে,স্বপ্নের বেড়াজালে
মনের অন্তরালে,প্রেমের জাগ্রত নব আবেশে।

 3 years ago 

কি করে বলি যে তাকে,
চোখ বন্ধ করলেই স্বপ্নে আসে,
কি করে বলি যে তাকে,
মায়াবী দুচোখ চারিদিকে ভাসে।

কি করে বলি যে তাকে,
তার কথা শুধুই কানে বাজে।
কি করে বলি যে তাকে,
হৃদয়ের গভীরে কত কল্পনা সাজে।

কি করে বলি যে তাকে,
আশেপাশে থাকলেই অনুভব করতে পারি,
কি করে বলি যে তাকে,
বুকের ভিতর বাঁধে ভালোবাসার সারি।

 3 years ago 

সত্যি আপু ভালোবাসার মানুষটি হয়তো সব সময় হৃদয়ে থেকে যায়। তাইতো চোখ বন্ধ করলেই স্বপ্নে আসে। হয়তো প্রতিটা ক্ষণে ক্ষণে তার কথা হৃদয়ে বেজে ওঠে। দারুন লিখেছেন আপু।

 3 years ago 

কি করে বলি যে তাকে
তার হাসি চঞ্চল করে আমাকে
কি করে বলি যে তাকে
তার চঞ্চলতা পাগল করে আমাকে।
তাকে দেখে, কথা শুনে, কল্পনা নাঁচে
হৃদয়ের গভীরে, ভালোবাসার ঢেউ উঠে।

কি করে বলি যে তাকে
তার ভাবনায় ঘুম আসেনা রাতে
কি করে বলি যে তাকে
তার বাঁকা চোখ হরণ করেছে হৃদয়।
তাকে ছুঁয়ে, অনুভব করে, হৃদয় হারায়
মনের মনিকোঠায়, ভালোবাসা মধুরতা ছড়ায়।

 3 years ago 

চঞ্চল হৃদয়ে আমার তার নাম ভাসে
কবিতার মাঝে তার কথা বার বার আসে।
শূন্য হৃদয় নিয়ে বসে আছি একা,
তার সাথে দেখা করার জন্য এত ব্যাকুলতা।
চঞ্চল হৃদয়ে তার নাম লেখা
ভালোবাসি তাকে, জমা ছিল এই কথা।

 3 years ago 

বহুবার বলতে চেয়েছি গো প্রিয়
তোমার মাতাল করা প্রেমে
মুখরিত হয়ে উঠে
আমার হৃদয়ের শত ব্যাকুলতা ।।

বহুবার বলতে চেয়েছি গো প্রিয়
তোমার হাজারও না বলা ভালোবাসায়
মনের গভীরে জমে উঠে যে
তোমায় দেখার শত কোটি আকুলতা।।

 3 years ago 

আপু আপনি নিজের মনের কথাটা প্রিয় মানুষটিকে বলে ফেলুন। হয়তো অপেক্ষা করা প্রহর কষ্ট গুলো আরো বাড়িয়ে তুলে। দারুন লিখেছেন আপু। বেশ ভালো লেগেছে।

 3 years ago 

পাবো কই তাকে?

 3 years ago 

এই হৃদয়ে কখন যেনতুমি এসেছো
ভালোবাসার নামটি মনে একেছো,
তার চঞ্চলতায় মুগ্ধ হৃদয়
কল্পনাতেও আসে,
সত্যি বলছি এই হৃদয়
তোমায় ভালবাসে।
তোমায় আমি ভালোবাসি
এ মন প্রাণ জানে।
তোমায় দেখি স্বপ্নে আমি,
দুটি চোখের পাতার ভাজে।
হৃদয়ের গভীরে আছে যত কথা,
ভালোবাসি প্রিয় তোমায় দিও না ব্যথা।

 3 years ago 

হয়ত মনের অজান্তে ভালোবাসার মানুষটি মনে এসে বাসা বাঁধে। হয়তো হৃদয় গভীরে তার কথা আনমনে ভেসে বেড়ায়। দারুন লিখেছেন আপু। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আমার অনু কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 3 years ago 

কোন ভাষাতে বোঝাবো তাকে আমি
আমায় ব্যাকুল করে যে তার মায়াময় চাহনি
কোন চরণের ভঙ্গিতে বুঝাই যে তারে
তার কোমল ছোঁয়া দিশেহারা করে আমারে।
তার স্মৃতি,তাকে দেখার আঁশে,কল্পনা ভাসে
এই মন গহীনে,প্রেমের ঝড় উঠে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38