আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮১


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের ছয় দিন যথাক্রমে বৃহস্পতিবার হতে মঙ্গলবার ছয়টি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা কিংবা ফান প্রশ্ন সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা/প্রশ্ন সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে বিষয়বস্তু সম্পর্কে। কবিতার ক্ষেত্রে ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

কিছু অনুভূতি থাকুক
আড়ালে-হৃদয়ের গভীরে
কিছু চিঠি থাকুক
অন্ধকারে, মেঘের গভীরে।

তুমি ছিলে- তুমি আছো
হৃদয়ের মাঝে মিশে,
অনুভূতির যত কথা
থাকুক না অপ্রকাশিত, অন্ধকারে।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসার সকল অনুভূতি সব সময় উজ্জ্বল হয় না, সকল আকাংখা সব সময় আলোকিত হয় না, কিছু অনুভূতি-কিছু আকাংখা, নিরবে হৃদয়ে থাকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

কিছু কথা থেকে যায় গোপনে
কিছু ব্যথা রবে হৃদয়কোনে,
কিছু ভাষা থেকে যায় অন্তরালে
কিছু ভালোবাসা রয় নীরবে।

তুমি ছিলে-তুমি আছো হৃদয়ে
অনুভবে মিশে যাবে স্মৃতির স্রোতে,
আলোকের অভাবে যত কথা
অব্যক্ত যন্ত্রনায় মন সাগরে তথা।।

 2 years ago 

তুমি থাকবে ওগো
হৃদয়ে গহীনের শূণ্য স্থান জুড়ে
তুমি থাকবে ওগো
প্রেমে আর আবেগের ছোঁয়া হয়ে।।

তুমি ছিলে আমার স্পর্শে
আর স্বপ্নে চাদরে
তাই তো আজও তোমার জন্য
সব ভালোবাসা গুলো ডানা মেলে
অপেক্ষার প্রহর গনে।।

 2 years ago 

প্রিয় মানুষটি আমাদের হৃদয়ের শূন্যতা দূর করে। প্রিয় মানুষটি আমাদের হৃদয়ে আবেগ জাগায়। দারুন লিখেছেন আপু। বেশ ভালো লাগলো কবিতার লাইনগুলো।

 2 years ago 

অনুভূতির আড়ালে
থাকুক কিছু স্মৃতি,
যেখান থেকে উঠবে জেগে
হারানো প্রেম প্রীতি।

কিছু চিঠি থাক না রাখা
মনের গভীর গহীন কোণে,
একমাত্র থাকে যেথায়
আমার প্রিয় জনে।

নাই বা তাকে বলা হলো
ভালোবাসি তাকে,
দিবানিশি মনটা আমার
খুঁজে ফিরে যাকে।

 2 years ago 

অনুভূতিরা অন্তরালে
থাকুক সবার আড়ালে,
কেউ না জানুক কেউ না দেখুক
অনেকের ভীড়ে আমি হারালে।

ধোঁয়াসায় ঘিরে থাকুক
হ্নদয়ের কাঙ্ক্ষিত আহাজারি,
তোমাকে রেখে দিলাম
আমার একান্ত নিজস্ব বাড়ি।

 2 years ago 

অসাধারণ হয়েছে ভাইয়া। দারুন লিখেছেন। মাঝে মাঝে অনুভূতিগুলো অন্তরালে লুকিয়ে রাখতে ভালো লাগে। কবিতার লাইন গুলো দারুন হয়েছে।

 2 years ago 

কিছু অনুভূতি থাকুক
আড়ালে-হৃদয়ের গভীরে
কিছু চিঠি থাকুক
অন্ধকারে, মেঘের গভীরে।

তুমি ছিলে- তুমি আছো
হৃদয়ের মাঝে মিশে,
অনুভূতির যত কথা
থাকুক না অপ্রকাশিত, অন্ধকারে।

কিছু আবেগ থাকুক
হৃদয়ের গুপ্ত মনিকোঠায়
কিছু খুনসুটি থাকুক
আড়ালে, তোমার হাসিতে।

তুমি ছিলে - তুমি আছো
নিঃশ্বাসের অক্সিজেনে,
কষ্টের যত তীব্রতা
ভস্মীভূত করুক সুখগুলো, অঙ্গারে।

 2 years ago 

কিছু স্মৃতি জমে থাকুক
হৃদয়ের অন্তরালের গভীরে,
কিছু কষ্ট লুকিয়ে থাকুক
সবার অজান্তে মনের কুটিরে।

তবুও কিছু মানুষকে ভুলা যায় না
ভুলা যায় না তাদের স্মৃতি,
সারা জীবন লালিত হয়ে থাকে
তাদের নিয়ে দেখা স্বপ্ন আর স্মৃতি।

 2 years ago 

কিছু অনুভূতি,
মিশে আছে হৃদয়ে।
কিছু ভালোবাসা,
ঝরে পড়ুক অঝোরে।

তুমি ‌ আছো মিশে,
দুই নয়নের কোণে।
তুমি আছো মিশে ,
পুরনো স্মৃতির স্মরণে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কিছু অনুভূতি হৃদয়ে মিশে আছে। সেই অনুভূতির সাথে মিশে আছে হাজারো ভালোলাগা। আপু আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে।

 2 years ago 

মনের যত দুঃখ কষ্ট,
রেখেছি অন্ধকারে জমা।
সুখে থাকো ভালো থাকো,
এটাই করি কামনা।

তোমায় নিয়ে অনেক আশা,
ছিল আমার বুকে।
আশাগুলো পূরণ না হলেও,
আজও ভালবাসি শুধুই তোমাকে।

 2 years ago 

কিছু স্বপ্ন লুকিয়ে রেখেছি,
হৃদয়ের গভীরে।
স্বপ্নগুলো শুধু তোমায় নিয়ে ছিল,
আমার এই বুকে মাঝে।

তোমায় নিয়ে বুকের মধ্যে,
অনেক কল্পনার স্বপ্ন আঁকা।
এই স্বপ্নগুলো আজও রয়েছে হৃদয়ের গভীরে।
তুমি আজ শুধু কল্পনা হয়ে আমার জীবন মাঝে,
তার পরেও তোমায় ভালবাসি আমি হৃদয় দিয়ে।

 2 years ago 

মাঝে মাঝে স্বপ্ন গুলো লুকিয়ে রাখতে ভালো লাগে। আর মাঝে মাঝে নতুন স্বপ্নে হৃদয় সাজাতে ভালো লাগে। দারুন লিখেছেন ভাইয়া।

 2 years ago 

জমে আছে মনের মাঝে
তোমায় নিয়ে কত কথা
থাকবে তুমি এই মনেতে
হৃদয় জুড়ে ভালোবাসায়।

কল্পনাতেও স্নিগ্ধ তুমি
সুন্দর তুমি প্রিয়তমা
আড়ালে থেকেও সকল সময়
দাও যে তুমি অনুপ্রেরণা।

 2 years ago 

প্রিয় মানুষটিকে নিয়ে মনের মাঝে হাজারো কথার সৃষ্টি হয়। কল্পনাতে তার ছবি ভেসে ওঠে। দারুন লিখেছেন আপু। কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38