আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৯steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমি ক্লান্ত-ভীষণ ক্লান্ত আজ
তুমি নিবে আমায় তোমার সঙ্গে,
একটু বিশ্রাম চাই তোমার হৃদয়ে
একটু ঘুমাতে চাই নিশ্চিন্তে।

ভালোবাসা বিপন্ন-মানবতা দুর্বল আজ
হতাশার অন্ধকার ঢেকে নিচ্ছে সব,
একটু আলো চাই প্রসন্ন হৃদয়ের
একটু প্রশান্তি চাই বিনয়ের।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসার অনুভূতিগুলো সর্বদা নির্মল হয় না, মাঝে মাঝে অন্ধকারে ঢেকে যায় হৃদয়, খুঁজে একটু প্রশান্তির আলো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

ক্লান্ত ভীষণ ক্লান্ত আমি
জরাজীর্ণ আজ,
বিষন্নতার অমানিশায়
কপালে করুন।

পথ পানে চেয়ে আছি
আসবে তুমি কবে,,
অশান্ত এই বুকের মাঝে
শান্ত হয়ে রবে।

বিপন্ন সেই ভালোবাসায়
ফোটাবে আবার ফুল,,
নদী যেমন ফিরে পায়
তার দুই কুল।
জাক মুছে যাক জীবন থেকে
দুজনারি ভুল।

ভালোবাসার নিবিড় ছোঁয়ায়
ক্লান্তি যাবে মুছে,
অপবাদের গ্লানিগুলো
যাবে এবার ঘুচে।
♥♥

 3 years ago 

আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়েছি।

 3 years ago 

আমি ধন্য। খুশি হহলাম।ভালোবাসা অবিরাম♥♥

 3 years ago 

আন্টি অনু কবিতা লিখতে বসে একদম পূর্ণাঙ্গ কবিতা লিখে ফেলেছেন। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। অসংখ্য ধন্যবাদ আন্টি আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতাটি মনোযোগ সহকারে পড়ে উপলব্ধি করার জন্য অসংখ্য ধন্যবাদ।আসলে সব রকম হতাশাকে আশায় রুপ দেয়াই আমার কাজ।আর তাই সবসময় পজেটিভ থিঙ্কিং করি।♥♥

 3 years ago 

অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়ে হৃদয় জুড়িয়ে গেল আপু। সত্যি আপু আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে। কবিতার লাইন গুলো দারুন ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপু উৎসাহ দেওয়ার জন্য♥

 3 years ago 

আঁধারে ঢাকা বিষণ্নতায়-ক্লান্ত আমি বড্ড
মন চায় তোমাতে আমাতে সঙ্গী হতে,
একটু আত্মতৃপ্তির নিঃশ্বাস পেতে চাই
একটু ঘুমাতে চাই ভাবনাহীনতায়।

বিপদগ্রস্ত ভালোবাসায়-মনুষ্যত্ব আজ বিকলাঙ্গ
নৈরাশ্যের চাদরে মোড়ানো সবই ধোঁয়াশা মগ্ন,
একটু জ্যোতি চাই প্রস্ফুটিত হৃদয়ের
একটু সন্তুষ্টি চাই নম্র নীরবের।।

 3 years ago 

বাহ্ দিদি অনু কবিতাটা পড়ে আসলে হৃদয় ভরে গেলো।অনু কবিতাতে আপনার শব্দ চয়নটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দিদি। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও দাদা,উৎসাহ পেলাম।

 3 years ago 

সত্যি আপু মাঝে মাঝে বিষন্নতায় আমরা ক্লান্ত হয়ে পড়ি। হয়তো ভালোবাসার খোঁজে বেঁচে থাকি। কিংবা আপন মানুষগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। দারুন লিখেছেন আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আজ আমি খুবই ক্লান্ত পরিশ্রান্ত
চার দিকে দেখি অন্ধকার জরাজীর্ণ
আজ হৃদয় ভেঙ্গে হয়েছে খন্ড বিখন্ড
দুর আকাশে দেখছি একাকিত্বের চিত্র।

কেউ একজন ছিল মনের তেপান্তে
সে খুঁজতেছে নতুন্ত্ব মনের অজান্তে
সব কিছু থেকেও আজ আমি শুন্যে
তবু পড়ে থাকবো এক টুকরো স্বপ্নে।

 3 years ago 

ভাই হৃদয়ের শুদ্ধ অনুভূতির দ্বারা বেশ সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন দেখছি। আপনার এই অনু কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জীবনের পথ পাড়ি দিতে দিতে
আজ বড্ড বেশি ক্লান্ত আমি
আজও ভুলিনি প্রিয়
আমি তোমার কাছে নয়তো দামি।
তোমার হৃদয়ের শীতলতায়
খুঁজে নিতে চেয়েছিলাম প্রিয়
আমার অবুঝ মনের নীড়
হঠাৎ ঝড়ে ভেঙে গেল যেন
জীবন নদীর তীর।
অন্ধকারের হতাশায় হারিয়েছে মন
হৃদয় মাঝে প্রিয় তোমার স্মৃতিগুলো
আজও কাদায় সারাক্ষণ।

 3 years ago 

মানুষ স্মৃতি নিয়েই বেঁচে থাকে,সুন্দর লিখেছেন আপু।

 3 years ago 

আপু আপনার অনু কবিতা বেশ ভালো লাগছে আমার কাছে।আপু স্মৃতি আছে বলেই মানুষ আজও বেঁচে আছে। অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তোমার ভালোবাসা আমায়,করেছে কোমল।
তোমার জন্য মনটা আমার,করে টলমল।
তোমার দুচোখে আমি,খুজে পাই দিশা।
সেই দুচোখে রয়েছে,তোমার অফুরন্ত নেশা।

আমি নিজেকে বিলিয়ে দিতে চাই,তোমারও তরে।
তুমি সর্বদায় বাস কর,আমার হৃদয়ের ঘরে।
আমি হারাতে পারবো না কোন,কালবৈশাখীর ঝড়ে।
তোমার জন্য আমার,এই হৃদয় পুড়ে।

তোমার ভালবাসা,করেছে আমায় চঞ্চল।
তুমি আমার মনের,এক একটা অঞ্চল।
পৃথিবীর মায়া জানি,অনেক বড়।
আমার পৃথিবী তুমি,তোমায় করেছি জড়ো।

ভালোবেসে দেখো তুমি,কোন একদিন।
তোমার তুমিতে আমি,নিজেকে করবো বিলীন।

 3 years ago 

ভাইয়া অসাধারণ কবিতা লিখেছেন।

 3 years ago 

আমার আকাশ জুড়ে
কালো মেঘের ছায়া ,
এ কালো মেঘ যেন
তোমার থেকে পাওয়া।
তোমায় বেসেছিলাম ভালো,
বিষন্নতা ও একাকিত্বে রেখে গেলে আমায়।
হয়তো একদিন ভেঙে যাবে ভুল
সেই অপেক্ষায় ও প্রতীক্ষায়,
ছিলাম আমি আশায়।
আজ তুমি বুঝলে
তোমার ভুলগুলো।
ভালোবাসার পরশে,
সুন্দর হোক দিনগুলো।

 3 years ago 

মনের গহীনে ওগো রেখেছি তোমায়
তোমার ভালোবাসা তাই আজ চাই
রাঙাবো হৃদয় ওগো তোমারই প্রেমে
দেখিবো ভবন আমি তোমারই চোখে।।

তোমার দুটি হাতের ধরিয়া বাধঁন
কাটিয়ে দিবো ওগো সারাটি জীবন
গড়িবো প্রেমের বাসর তোমায় নিয়ে
তুমি কি পারবে বলো ফিরাতে আমায়?

 3 years ago 

আপু আপনার লেখা কবিতার লাইনগুলো কিন্তু দারুণ হয়েছে। প্রিয় মানুষটির সাথে এভাবেই যেন সারাটি জীবন কাটাতে পারেন এই প্রার্থনা করি। ভালোবাসা থাকলে জীবনটা সুন্দরভাবেই কাটানো যায়। অবশ্যই সে আপনাকে ফেরাবে না।

 3 years ago 

দোয়া রাখবেন আমাদের জন্য আপু। বাকীটা সময় যেন প্রিয় মানুষটির বুকে মাথা রেখে কাটিয়ে দিতে পারি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার প্রশান্তির আশ্রয় তুমি,
তোমার কোলে মাথা রেখে,
একটু শান্তি খুঁজে ক্লান্ত মন।
তুমি কি হবে আমার সেই প্রশান্তির সেই আশ্রয়?
মাথা গোজার মতো একটু ঠাইঁ পেলেই হবে,
যেখানে নিশ্চিন্তে ঘুমানো যায়।

 3 years ago 

বেশ দারুন কবিতার লাইন গুলো লিখেছেন ভাই, পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আমি পরিশ্রান্ত, বিমূর্ষ তোমারি প্রেমে
সব ক্লান্তি মুছে যাবে!
যদি সঙ্গ দাও তুমি মোরে,
একটু প্রশান্তির ম্লান চাই তোমার হৃদয়ে।
যদি একটু সুনিন্দ্রায় শায়িত হতে দাও তোমারি কোলে।

প্রেম বিপর্য মনোসক্তি অতি নগন্য, আজ যে,
আশার আলো নিভে যাচ্ছে ক্ষণে ক্ষণে।
এই প্রেম প্রশান্তির আলোকে
প্রবাহমান রাখতে চাই তোমারি সুবিনয়ে।

 3 years ago 

দুই চোখের সামনে ঝাপসা আলো
ভীষণ ক্লান্ত দেহ।
চোখ দুটি বুজে আসছে ক্ষণে ক্ষণ
তোমার কোলে তে দিতে চাই প্রশান্তির ঘুম।

ভালোবাসা আজ সাদা কালো রং হীন ঘড়ি
হৃদয়ে ভালোবাসা প্রদীপ বাতি যায় যায় নিবে।
সংকীর্ণ ভালোবাসায় একটু প্রশান্তি চায়
চাই তোমারই ভালোবাসার বিশালতা
হৃদয়ের খুব গহীনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 61863.20
ETH 1596.93
USDT 1.00
SBD 0.47