আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯০steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমি এখন নিজেকে গুটিয়েই রাখি,
ধীরে ধীরে আমার চারপাশে শামুকখোল,
আজ জমছে একটু একটু করে ।
শেষরাতে ঝরে যাওয়া বকুলের মতো,
আরো একটি ব্যর্থ রাত ঝরে যায় আমার জীবন থেকে ।
আসলে কি জানো, আমি না কখনো
ভালোবাসার গভীরতাটা মাপতে যাইনি ।
তাই, আজ ব্যর্থ প্রেমিক আমি;
আমি বুঝতেই পারিনি আসলে,
ভালোবাসাটা কতটা গভীর হলে তবে তাকে প্রেম বলে !

লেখক

@rme

লেখক এর অনুভূতি:

ভালোবাসার অনুভূতিগুলো এমনই হয়, কখনো ভীত করে হৃদয়, কখনো সাহস বাড়ায় আবার কখনো অদ্ভুতভাবে সন্দিহান করে তোলে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

নিজেকে মুক্ত করে রেখেছি
তুমি হৃদয় ডরে বাঁধনি বলে
নিজেকে আড়াল করে নিয়েছি
তুমি মুক্তি চেয়েছিলে বলে।
জানো প্রিয় মাঝরাতে আজও
তোমার স্মৃতি কাদায়।
জানালার পাশে বকুল ফুলের ঘ্রাণ
মনের কল্পনায় আজও তোমায় খোঁজে
একটি ব্যর্থ রাত আর না বলা কথা
হৃদয়ে লুকানো আজও মনের যত ব্যথা।
হৃদয়ের গভীরতা বুঝতে পারোনি তুমি
তাইতো তোমার কাছে প্রিয়
আজ আমি শুধুই পরিত্যক্ত এক ভূমি।

 3 years ago 

আমি এখন নিজেকে গুটিয়েই রাখি,
ধীরে ধীরে আমার চারপাশে শামুকখোল,
আজ জমছে একটু একটু করে ।
শেষরাতে ঝরে যাওয়া বকুলের মতো,
আরো একটি ব্যর্থ রাত ঝরে যায় আমার জীবন থেকে ।
আসলে কি জানো, আমি না কখনো
ভালোবাসার গভীরতাটা মাপতে যাইনি ।
তাই, আজ ব্যর্থ প্রেমিক আমি;
আমি বুঝতেই পারিনি আসলে,
ভালোবাসাটা কতটা গভীর হলে তবে তাকে প্রেম বলে !

আমি এখন নিজেকে চিনতে পারিনা,
ধীরে ধীরে আমার চারপাশে অন্ধকার,
আজ ঘিরে ধরেছে একটু একটু করে।
নিভে যাওয়া সন্ধ্যা তারার মতো,
আলো হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে।
আসলে কি জানো, আমি কখনো
ভালোবাসায় কিছু পাবার আশা করিনি।
তাই, আজ সব হারিয়েছি আমি;
আমি বুঝতে পারিনি আসলে,
কতটুকু সুখে তোমায় রাখতে পারলে তবে
তুমি সত্যিই আমার হতে !

 3 years ago 

প্রেম সত্যিই একটি বিশেষ অনুভূতি,
প্রেম একটি অধ্যায়,
যা বর্ণিত করা যায় না
সৃষ্টির কোন শব্দে।
প্রেমের গভীরতা অবিরাম বৃদ্ধি পায়,
ভালোবাসার মধ্যে।

ভালোবাসা তো সাধারণ শব্দের মধ্যে,
এক অদ্ভুত প্রকাশ ।
ভালোবাসা আসলে নয় কোনো আবিষ্কার,
ভালোবাসার গভীরতা এক অবিচ্ছিন্ন বন্ধন
ভালোবাসা হল নতুন দিনের মতো,
যা আশার আলো ছড়ায়।

 3 years ago 

চারিদিকে নিশ্চুপ নির্জন
বসে আমি একা,
দেখছিলাম সেই নীল আকাশ
ভাবছিলাম, এই সুন্দর ভুবনে
কি মায়ায় জড়িয়ে,
ভালোবাসার মানুষটিকে মনের ভেতর রাখা।
এ ভালোবাসা যেন এক দিনের নয়,
হৃদয়ের আবেগ অনুভূতি দিয়ে
পাওয়া না পাওয়া যত আশা হতাশা
সবিই যেন এই হৃদয়ে থাকে ।
বিশ্বাসের যত্নে গড়া হৃদয়টি
ঝরা বকুলের মত ,
নিঃশেষ করে দিও না আমায়।
আমার প্রতিটি মুহূর্ত শুধুমাত্র
তোমাকে ভেবেই কাটে ।
তোমার আমার ভালোবাসার গভীরতা
যেটা মাপকাঠিতে মাপার নয় ।
ভালোবাসা , ভালোবাসা দিয়েই
জীবনের পূর্ণতা আসে।

 3 years ago 

আমি এখন নিজেকে গুটিয়েই রাখি,
ধীরে ধীরে আমার চারপাশে শামুকখোল,
আজ জমছে একটু একটু করে ।
শেষরাতে ঝরে যাওয়া বকুলের মতো,
আরো একটি ব্যর্থ রাত ঝরে যায় আমার জীবন থেকে ।
আসলে কি জানো, আমি না কখনো
ভালোবাসার গভীরতাটা মাপতে যাইনি ।
তাই, আজ ব্যর্থ প্রেমিক আমি;
আমি বুঝতেই পারিনি আসলে,
ভালোবাসাটা কতটা গভীর হলে তবে তাকে প্রেম বলে !

হয়তো-বা আজ এই প্রেমিক ব্যর্থ,
কারণ তুমি চেয়েছ নিজের স্বার্থ।
আমি এখনো নিব না কোন আপোষ,
একদিন খুলে যাবে তোমার সেই মুখোশ।
সেদিন বুঝবে তুমি আমার এই ব্যথা ,
কিন্তু শুধু থাকবে না বলার মত কথা।
হয়তোবা যাব চলে দূরে বহুদূরে।

 3 years ago 

আমি আছি একদম নিজের মতো করে,
আমার আশেপাশের পরিবেশ বিষিয়ে তুলেছে ,
মৃদুতায় জমানো সন্দিহানের বেড়াজালে।
না ফেরার দেশে পাড়ি দেওয়ার মতো,
আরো একটি দিন কেটে যায় বড় নিঃসঙ্গতায়।
কখনো চাপা কান্নারা আমাকে রুদ্ধশ্বাস করে,
কিন্তু আমি কখনো ভালোবাসার খসড়া হিসেব চায়নি।
তাই, আজ আমি বড্ড একাকী;
আমি জানতেই পারিনি আসলে,
ভালোবাসায় কতটা ভীতু বা সাহসী হলে প্রেমের পরিচয় মেলে!

 3 years ago 

নিজেকে এখন সরিয়ে নিয়েছি সবকিছু থেকে,
হারিয়ে গেছি নির্জনতার গভীর অন্ধকারে।
নিজের ভিতরই ভাঙছি, গড়ছি,
বুঝছে না তা কেউ।
আমি এখন ভাটার টানের,
স্তব্ধ সমুদ্র ঢেউ।
কী জানি কতটা ভালোবেসেছি?
মেপে দেখিনি তা ।
মাপলে হয়তো থেকেই যেতে,
ছেড়ে তো যেতে না।

 3 years ago 

চেনা শহরের মানুষ গুলো,বড়ই আজব ময়।
দিন দুপুরে স্বপ্ন নিয়ে,তারা করে বিনিময়।
খেলার ছলে কেটে যায়,আবার দিন রজনী।
পৃথিবীর কত নিয়ম নীতি,তা আমি আজও বুঝিনি।

বিধাতার অপরূপ এক সৃষ্টি তুমি,
তোমায় পাওয়ার অতন্দ্র প্রহরী আমি।
ভালোবাসা মনি কোঠায় দিও মোরে ঠাই।
তোমার ভালোবাসা পাওয়ার আজও প্রতীক্ষায়।

সারা অঙ্গ জুড়ে যার দুঃখের সমাহার,
সে কি পাবে কখনো সুখ উপহার।
সুখের নাগাল বড়ই কঠিন পাওয়া বড়ই দায়।
যার কপালে থাকে শুধু সেই তো পায়।

 3 years ago 

নিজেকে আজ গুটিয়ে রাখি
সবার অগচরে,
স্বপ্নগুলো ধীরে ধীরে
যাচ্ছে যেন মরে।

ভালোবেসে ব্যর্থ আমি
তাইতো কাঁদে মন,
কতখানি বাসলে ভালো
কিনে দেবে ফোন।

আমার প্রেমের গভীরতা
বুঝনি তো তুমি,
তুমি বিনে হৃদয় আমার
ধুধু মরুভূমি।♥♥

 3 years ago 

আমাদের প্রেম তখনই ব্যর্থ হয়,
যখন আমরা একে অপরকে ভালোবাসতে ব্যর্থ হয়ে পড়ি।

প্রেমের ব্যর্থ হওয়ার পরও যা থেকে যায় তা হল একজনের বুক ভরা ফিরে যাওয়ার আশা আর অন্যজনের সারা শরীর জুড়ে অহংকার।

সে তো আমায় ছেড়ে চলে যাওয়ার সময় আমার একটুকরো হৃদয় নিয়ে চলে গেছে। লোকে বলে আমার প্রেম নাকি ব্যর্থ হয়ে গেছে, তবে আমি বলি যে সে-ই ব্যর্থ।

আমার এই জীবনে সবচেয়ে দুঃখের বিষয় টি হলো এই যে আমি তোমাকে ভালোবাসি, কেন না আমি তো জানি তুমি আমাকে আমার ভালোবাসার বিনিময়ে ভালোবাসতে পারবে না।

আমি নিজের মনটাকে নিয়ে খুব গর্বিত কারণ এটা হাজার বার ভেঙে যাওয়ার পরও কিভাবে যেন এখনো ঠিক ভাবে কাজ করছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39