আমার পরিচয়। আমার বাংলা ব্লগ।

❣️নমস্কার/আদাব❣️
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ঈশ্বর এর কৃপায় ভালো আছি।আমি আমার পরিচিতি আপনাদের সাথে ভাগ করতে যাচ্ছি। আমি আগে কখনো স্টিমিট এ কাজ করিনি।আমার এক কাছের বন্ধুর কাছে এই কাজ সম্পর্কে অবগত হই।আমি এই কাজ করতে ইচ্ছুক।আমার স্টিমিট আইডি @shovonroy
IMG_20230608_231324.jpg
আমার নাম শোভন রায়। আমি এই বছর ঊচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলাম নিলফামারী সরকারি কলেজ থেকে। ঊচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর এখন এডমিশন শেষ করে এখন আমি এই কাজ করতে ইচ্ছুক।আমি ৩ দিন আগে এই আইডি খুলেছি। আমি এই প্লাটফর্মে একদম নতুন।আমি সবার সহযোগিতা কামনা করছি। এই কাজ এ উৎসাহিত করেন আন্টি @selinasathi1

আমার সখ হচ্ছে ফটোগ্রাফি করা।এছাড়াও ভ্রমন,সঙ্গীত,খেলাধুলা আমার খুব ভাল লাগে। আমার কেয়েকদিন আগে পদ্মা নদীর তীর থেকে একটা তোলা ছবি দিলাম।
IMG-20230609-WA0004.jpg

আমি খেলাধুলা অনেক পছন্দ করি।আমার প্রিয় খেলা হলো ক্রিকেট।আর আমার পছন্দের দল হলো বাংলাদেশ 🇧🇩।আমার পছন্দের ক্রিকেটার হলো মাহিন্দ্রা সিং ধনি ও লিটন কুমার দাস।আমার ফুটবল,ব্যাটমিনটনও খেলতে ভালোলাগে।

আমার পরিবার এ আছে আমার বাবা,মা,আমার ঠাকুরমা,আমি ও আমার ছোটো ভাই।আমার ছোটো ভাই আমার অনেক আদর এর।আমি আমার পরিবার কে খুব ভালবাসি।আমার পরিবার এর একটা ছবি দিলাম।
IMG_20230224_174614.jpg

আজকে এখানেই শেষ করছি।আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

Sort:  
Loading...
 3 years ago 

আমার বাংলা ব্লগে তোমাকে সুস্বাগতম। স্টিমিট জার্নি তোমার জীবনে কল্যাণ বয়ে আনুক এটাই প্রার্থনা করছি। শুভ হোক এই পথ চলা। সমৃদ্ধি হোক তোমার আজও আগামী। অন্তহীন শুভকামনা♥♥

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এই কাজ এ উৎসাহিত করার জন্য। দোয়া করবেন যাতে আমি এই কাজ মনোযোগ সহকারে করতে পারি।

 3 years ago 

মন থেকে অনেক অনেক দুয়া ও শুভ কামনা♥♥

 3 years ago 

@selinasathi1 আপনি কি উনাকে রেফার করেছেন? রেফার করে থাকলে মন্তব্য করে নিশ্চিত করুন।

 3 years ago 

জ্বী আপু আমি ওকে রেফার করেছি। ও হচ্ছে আমাদের শিপুর বন্ধু। খুব কাছের এবং ভালো বন্ধু।
♥♥

 3 years ago 

ঠিক আছে, ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাকে এই লিংক টি দিয়ে সাহায্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 63011.78
ETH 1700.22
USDT 1.00
SBD 0.42