আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয়।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20230621_153823307.png

আসসালামু আলাইকুম।
আমার বাংলা ব্লগে এটি আমার প্রথম পোস্ট।বাংলা ব্লগের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।আজ আমি আমার পরিচয়পত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার বাংলা ব্লগে আমার মাতৃভাষায় লেখা হয় জন্য এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।সেজন্য আমি আমার বাংলা ব্লগের বাকি সকল সদস্যবৃন্দের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। আশা করি এই ব্লগে কাজ করার মাধ্যমে আমার বাংলা ব্লগের সকল মেম্বারের কাছে আমার সৃজনশীল কাজগুলো তুলে ধরতে পারবো।

আমার সংক্ষিপ্ত পরিচয়:

আমার নাম নীলিমা আক্তার ঐশী। আমার বাসা খুলনা বিভাগের যশোর জেলায়। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। এটি আমার খুবই পছন্দের একটি সাবজেক্ট। আমি লেখাপড়ার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় কাজগুলো করে থাকি।

আমার শখ:

অবসর সময়ে সেলাই মেশিনে নিজের ইচ্ছা অনুযায়ী জামা বানাতে আমি খুবই পছন্দ করি। নতুন নতুন ডিজাইনের নিজের ড্রেস বানাতে আমার খুবই ভালো লাগে। অবসর সময়ে মাঝেমধ্যে আমি আর্ট করতেও পছন্দ করি। যদিও আমি প্রফেশনাল দের মতন নই তবুও নিজের চিন্তা ভাবনাকে সাদা খাতায় ফুটিয়ে তুলতে পছন্দ করি। আবার কখনো কখনো রুমের সৌন্দর্য বর্ধন করে এমন শো পিস বানিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করি। আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করতে পারব। এরপর রান্না করতেও আমার খুব ভালো লাগে। পছন্দের আইটেমগুলো রান্না করে পরিবারের সকলকেই খাওয়াতে পারলে আমার বেশি ভালো লাগে। আপনাদের সাথে বিভিন্ন রেসিপি শেয়ার করার চেষ্টা করব।

IMG_20230621_152901.jpg

কিভাবে আসলাম স্টিমেটে?

লেখাপড়া এবং অন্যান্য ব্যস্ততার কারণে স্টিমেটে জয়েন হতে একটু দেরি হয়ে গেল। আমি অনেক আগে থেকেই এই প্লাটফর্ম সম্পর্কে জানি। আমার হাজব্যান্ড (@rex-sumon) এইখানে অনেকদিন ধরেই আছে। সবসময়ই ওর কাজগুলো দেখি। মাঝেমধ্যে ইচ্ছে হতো আমিও এখানে কাজ করবো কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আজ অবশেষে আমার হাজবেন্ডের মাধ্যমে একাউন্ট ক্রিয়েট করে আমি জয়েন হয়ে গেলাম এই প্লাটফর্মে। এখানে অনেক ভালো সময় কাটানো যায় সেটা আমি শুনেছি অনেক। আশা করি আমার সময়টাও অনেক ভালো কাটবে।

Sort:  
 3 years ago 

আপু অবশেষে আপনাকে আমাদের মাঝে পেলাম এজন্য আমরা সত্যি অনেক খুশি। ভাইয়ার মুখে আপনার প্রশংসা অনেক শুনেছি। আপু আপনার মায়াবী চোখের মায়ায় পড়ে গেলাম। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপু।♥️♥️♥️♥️

 3 years ago 

আপনাকেও অনেক ভালোবাসা আপু❤️❤️

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে তোমাকে স্বাগতম।

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

 3 years ago 

আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম আপু।আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম,আর জেনে খুবই ভালো লাগলো।আপনি আমাদের প্রিয় এডমিন সুনম ভাইয়ার ওয়াইফ জেনে খুবই খুশি হলাম।আশাকরি অনেক ভালো কিছু আপনার থেকে আমরা দেখতে পারবো সেই অপেক্ষায় রইলাম।অনেক অনেক শুভকামনা রইলো আপু।♥️♥️♥️

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

যাক অবশেষে সুমন ভাইয়ার সহধর্মিনী আমাদের সাথে সংযুক্ত হয়েছে। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই ভাবি। আসলেই বেশ ভালো লাগলো আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাজ গুলো দেখার অপেক্ষায় রইলাম। আশা করছি আপনার সময়টা এখানে বেশ ভালই কাটবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম আপু। সুমন ভাই আমাদের কমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ব্যাক্তি। এই কমিউনিটিতে আমরা সবাই নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করি। আশা করি আপনার সুন্দর সুন্দর কাজগুলো আমরা দেখতে পাবো। আপনার সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য আপু ,এগিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার পরিচিতি মুলক পোস্ট পড়ে আপনার সম্পর্কে জানতে পেরে সত্যি অনেক বেশি ভালো লাগলো।
আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি আমাদের সকলের প্রিয়, এবং একজন দায়িত্বশীল এডমিন ভাইয়ের ওয়াইফ। 🥰
আমি আশাবাদী আপনি অবশ্যই আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আমার বাংলা ব্লগ প্লাটফর্মে
নিজের উচ্চ স্থান গড়ে তুলবেন , শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।আমি আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে অনেক খুশি।

 3 years ago 

আমার বাংলা ব্লক পরিবারে আপনাকে স্বাগতম।আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো আর জেনে খুবই ভালো লাগলো যে সুমন ভাইয়ের সহধর্মিনী আমাদের সাথে যুক্ত হয়েছে। সত্যি বলতে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখে খুবই ভালো লাগলো ভাবি। পোস্টটির মাধ্যমে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশা করি আমরা আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পাবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু❤️

"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আপনাকে স্বাগতম আপু। আপনার সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে পেরে অনেক বেশি ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনি আমাদের সকলের পছন্দের সুমন দার স্ত্রী। আশা করছি আপনার এই কমিউনিটিতে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

যাক অবশেষে সুমন ভাইয়া তাহলে আপনাকে এই ব্লগে আনার সাহস পেয়েছে। এখন সুমন ভাইয়া এখানে কি কি করে সব দেখতে পারবেন। মজা করলাম আপু। খুব ভালো লাগলো আপনাকে এখানে দেখে। আশা করি আপনার সুন্দর সুন্দর কাজগুলো দিয়ে খুব ভালো ব্লগিং ক্যারিয়ার তৈরি করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39