আমার পরিচিতি মূলক পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো,আছসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে আমার পরিচিতি মূলক পোস্ট শেয়ার করতে যাচ্ছি।

1000017611.jpg

আমার পরিচয়:

আমি মোঃ জুবায়ের হোসেন। আমার স্টিমেট অ্যাকাউন্ট এর নাম @jubayer001 । আমি বাংলাদেশের খুলনা বিভাগের , মেহেরপুর জেলায়,গাংনী থানার অন্তর্ভুক্ত কামারখালী গ্রামে বসবাস করি। আমি ছোট থেকেই গ্রামের বেড়ে উঠেছি।আমার পরিবারের সদস্য সংখ্যা মোট 6 জন । আমার পরিবারে মা-বাবা, দাদি ও আমরা তিন ভাই বোন রয়েছি।আমার বাবা একজন সরকারি কর্মকর্তা এবং আমার মা গৃহিণী। আমার বড় ভাই সরকারি কর্মকর্তা এবং আমরা দুই ভাই বোন এখনো লেখাপড়ার সাথে জড়িত আছি।

1000015665.jpg

1000014111.jpg

আমার শখ :

আমার শখের কথা বলতে গেলে, আমি ঘোরাঘুরি করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমার অনেক ইচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে দেখার। ঘোরাঘুরির মাধ্যমে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারব। আমরা বন্ধুরা মিলে বাইকে করে আমাদের জেলার পাশের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছি। আমি শিক্ষাজীবন শেষ করে একজন সফল উদ্যোক্তা হতে চাই।

1000015997.jpg

আমার শিক্ষা জীবন :

আমি আমার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু করেছিলাম। ২০১৩ সাল থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রাথমিক লেখাপড়া শেষ করেছিলাম। ২০১৮ সালে পিএসসি পাস করে আমি উচ্চ মাধ্যমিকে লেখাপড়ার জন্য গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছিলাম। বর্তমানে আমি একজন এসএসসি পরীক্ষার্থী। আমি মানবিক বিভাগ এর একজন ছাত্র। আজকে আমি এসএসসি শেষ পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক লেখাপড়া শেষ করলাম।

1000012868.jpg

অনলাইনে কাজ সম্পর্কে আমার অভিজ্ঞতা :

আমি অনেকদিন আগে থেকেই অনলাইনে কাজের সাথে জড়িত আছি।আমি সাধারণত ইনভেস্ট সাইডে কাজ করে থাকি। দিনের পর দিন অনলাইন কাজের প্রতি আমার আকর্ষণ বেড়েই চলেছে। অনলাইন কাজ করতে আমি অনেক স্বাচ্ছন্ন বোধ করি। এখন আমি ইনভেস্ট কাজ থেকে বেরিয়ে এসে ব্লগিং কাজের সাথে যুক্ত হতে চাচ্ছি । আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন।

1000013353.jpg

1000011587.jpg

স্টিমেটে কাজের প্রতি আমার আগ্রহ :

আমি বিগত কয়েক বছর ধরে দেখে আসছি আমার চাচা কিবরিয়া হোসেন স্টিমেটে আপনাদের সাথে কাজ করছে।মূলত আমরা দুইজন সব সময় একসাথেই থাকি। আমি মূলত আমার চাচার কাছ থেকেই স্টিমেটে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।আশা করি স্টিমেটে সকল বিষয়ে আমাকে আমার চাচা অনেক সাহায্য করবে । আমি অনেকদিন আগে থেকেই এখানে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম কিন্তু সে আমাকে নিষেধ করে বলেছিল এসএসসি পরীক্ষা শেষে কাজ করতে । তাই আজকে আপনাদের মাঝে অ্যাকাউন্ট খুলে পরিচয় পোস্ট শেয়ার করছি। আমাকে যিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রেফার দিয়েছেন আমার চাচা কিবরিয়া। আমার চাচার স্টিমেট অ্যাকাউন্ট এর নাম @kibreay001 আশা করি আমি আপনাদের সকলের সাথে কাজ করে নিজেকে মানিয়ে নিতে পারব। আজকের মত লেখা এখানেই শেষ করছি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 2 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি সব নিয়ম মেনে আপনি কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই। আশা করি আপনাদের কমিউনিটির নিয়ম মেনে কাজ করতে পারব।

 2 years ago 

আপনার চাচা কিবরিয়া অনেক ভাল একজন ইউজার।আপনাকে প্রথমে অভিনন্দন জানায় আমাদের কমিউনিটিতে যোগ হবার জন্য নিজের চেষ্টা দিয়ে এগিয়ে যান ভাল কিছু অপেক্ষা করছে।শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ইনশাল্লাহ আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের সাথে কাজ করার জন্য।

 2 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

 2 years ago 

@kibreay001 ভাইয়া চিনে থাকলে রিপ্লাই দিন এই পোস্ট এ

 2 years ago 

জ্বী আপু আমি তাকে চিনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63240.79
ETH 1704.60
USDT 1.00
SBD 0.42