আমার বাংলা ব্লগে আমার পরিচিতি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বেশ কয়েক মাস আগে একদিন রাতে আমার এক ছোট ভাই সজীবকে দেখি ফোনের স্পিকার অন করে নানান ধরনের কথা শুনছে। সেখানে গান কৌতুক সব হচ্ছে। বেশ মজা করে আবার চ্যাটিং ও করছে। আমি কৌতূহল বসত সজীবকে জিজ্ঞেস করলে আমাকে পুরো ব্যাপারটা খুলে বললো ঐদিন সে। ভীষণ মজা পেয়ে যাই সেদিনই। আর ঐ দিন থেকেই ইচ্ছে ছিল যে আমিও এভাবে ব্লগিং করা শুরু করবো।

অ্যাকাউন্ট অনেক আগেই খুলে ফেলি। কিন্তু কাজের চাপে আর এখানে সময় দিয়ে উঠতে পারি নি। তো কিছু দিন হলো হঠাৎ করেই ভাবলাম এখন আবার চেষ্টা করে দেখি। সজীবকে জানালে আমাকে বললো নতুন মেম্বার নেওয়া শুরু হয়েছে । তাড়াতাড়ি নিজের পরিচিতি মূলক পোস্ট দিয়ে দেওয়ার জন্য।

IMG_20221030_184544.jpg

তাহলে আমার পরিচয় পর্ব টা সেরে ফেলি।

নাম : অমিত রায়
বয়স: ৩১
বর্তমান ঠিকানা: মিরপুর,ঢাকা
জাতীয়তা: বাংলাদেশী
রেফারারের নাম : @roy.sajib

নিজের নামটা আর রেফারারের নামটা তো বলেই দিলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ব্যবসায়িক শিক্ষা নিয়ে শেষ করে পরবর্তীতে মানব সম্পদ বিভাগ নিয়ে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করি। বর্তমানে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে মানব সম্পদ বিভাগে নিয়মিত চাকরি করছি।

ভালো লাগে ঘুরতে আর ছবি তুলতে। একটু ফাঁকা সময় পেলেই বেড়িয়ে যাই ঘুরতে। আশা করি এবার থেকে আপনাদের সবার সাথে সেই মুহুর্ত গুলো শেয়ার করব। আর কমিউনিটি তে ঘুরে যেটা দেখলাম এখানে অনেকে অনেক সুন্দর ক্রিয়েটিভ পোস্ট করেছেন। হয়তো অন্য সবাইকে দেখে আমিও আমার সুপ্ত প্রতিভা গুলোকে বিকশিত করার সুযোগ পাব।

আজ এই পর্যন্তই থাক। চেষ্টা করব নিয়মিত আপনাদের সবার সাথে পোস্ট এবং কমেন্ট এর মাধ্যমে সংযুক্ত থাকার। আর আমি যেহেতু নতুন তাই আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলে ভালো থাকবেন।

Sort:  
 4 years ago 

ভাইয়া আপনার সম্পর্কে জানতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসলে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারলে খুব ভালো লাগে। সজীব ভাই আমাদের এখানকার খুব ভালো একজন ব্লগার। আশা করি আপনিও তার মত হবেন। আপনার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু, আপনাদের সকলের সাহায্য কামনা করছি, যেন আমি অর্থবোধক ব্লগ লিখতে পারি।

 4 years ago 

অমিত দা আপনাকে আমার বাংলা ব্লগ এ স্বাগত জানাই। আপনি সজীব দার রেফারে এখানে এসেছেন তার মানে সবকিছু জেনে বুঝেই এসেছেন। আপনার পরিচিতি মূলক পোস্ট দেখে খুবই ভালো লাগলো, আশাকরি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এর গাইডলাইনে আরও অনেক অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। সবকিছু শিখে পড়ে একজন ভালো ব্লগার হোন এবং ভালো কাজের মাধ্যমে সজীব দার মুখ উজ্জ্বল করবেন এই প্রত্যাশা করি। অভিনন্দন ও শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে। এত সুন্দর গ্রহণ যোগ্যতা পাবো আমি আগে বুঝতে পারিনি। আপনারা সকলেই পাশে থাকলে আশা রাখি আমি একজন ভালো ব্লগার হতে পারব।

 4 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।আপনার সম্পর্কে জানতে পেরে অনেক ভাল লাগল।আপনার ব্লগিং জার্নি শুভ হোক।আশা করি আমরা একজন কোয়ালিটি সম্পন্ন ব্লগার পেতে যাচ্ছি।অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে,সর্বদা চেষ্টা করব কোয়ালিটি সম্পন্ন ব্লগ লেখার জন্য।

 4 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম।
অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। তবে আপনি কোথায় আপাতত বসবাস করছেন সেই জায়গার নাম আপনার পোস্টে উল্লেখ করতে হবে। এখনই এডিট করে সঠিক করুন।
ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভুল টা ধরিয়ে দেয়ার জন্য। আমি আমার বসবাস এর ঠিকানা টা উল্লেখ করে এডিট করে দিয়েছি। আবারো ধন্যবাদ জানাই আপনাকে, আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে গন্য করার জন্য।

 4 years ago 

@roy.sajib প্লিজ উনাকে সাহায্য করুন।

 4 years ago 

আপু আমি মোটামুটি দাদাকে সব বলে দিয়েছি।
একটা ব্যাপারে একটু কনফিউজড ,,

বর্তমানে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে মানব সম্পদ বিভাগে নিয়মিত চাকরি করছি।

আমি দেখলাম জায়গার কথা বলে দিয়েছেন। পার্টিকুলার ভাবে যেখানে থাকেন সেটা কি উল্লেখ করতে হবে?

 4 years ago 

হা ভাইয়া উল্লেখ করতে হবে, এখন ঠিক আছে।

 4 years ago 

আমার বাংলা ব্লক কমিউনিটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি ভাইয়া। আশা করি এই কমিউনিটির সকল নিয়মকানুন মেনে চলে আমাদের সাথে কাজ করে যাবেন।শুভ কামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 4 years ago 

নতুন কারো সাথে পরিচিত হতে বেশ ভালো লাগে আর আমাদের পরিবারে আপনি নতুন যুক্ত হয়েছেন। সজিব দাদার মাধ্যমে আপনি আমাদের এই পরিবারের খোঁজ পেয়েছেন আশা করি তার মাধ্যমে আমাদের এই পরিবারের নিয়ম কানুন সম্পর্কে কিছুটা অবগত হয়েছেন । আমাদের এবিবি স্কুল এর মাধ্যমে গ্রাজুয়েশন কমপ্লিট করে দীর্ঘমেয়াদী সময়ে আমাদের সাথে কাজ করে এগিয়ে যাবেন এই কামনাই করি।

 4 years ago 

একদম ঠিক জায়গায় এসে পড়েছেন দাদা।এখানে গান আড্ডা মজা সবকিছুই আছে।এটা অনেকটা পরিবারের মত।যাইহোক আমাদের পরিবারের আপনাকে স্বাগতম।

 4 years ago 

@amit1334

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39