আমার বাংলা ব্লগে আমার পরিচিতি।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন সবাই? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এটি আমার প্রথম পোস্ট। এই পোস্টটি হল আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচিতি। নিজের মাতৃভাষা মন খুলে ব্লগিং করার সুযোগ রয়েছে যার কারণে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার খুবই আগ্রহ।

IMG-20230418-WA0008.jpg

আমার সম্পর্কে কিছু কথা

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামে বসবাস করি। আমাদের বাড়ির নাম আব্দুল করিম পাটোয়ারী বাড়ি। আমরা পাটোয়ারী বংশের তাই আমার নামের শেষে পাটোয়ারী লাগানো হয়েছে। আমি একজন ছোটখাটো ব্যবসায়ী আমার ব্যবসা সম্পর্কে কিছু কথা নিচে শেয়ার করা হলো। আমাদের পরিবারের সদস্য সংখ্যা নয় জন। আমাদের একটি যৌথ পরিবার।

IMG-20230418-WA0005.jpg

IMG-20230418-WA0006.jpg

আমার পড়াশোনা সম্পর্কে কিছু কথা।

আমি পড়াশোনা শেষ করেছি ২০১৭ সালে । আমি ২০০৯ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং ২০১১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। পরবর্তীতে ফেনী সরকারি কলেজ থেকে ২০১৭ সালে স্নাতক পাস করেছি। স্নাতক পড়াশুনা চলাকালীন আমি ইন্ডিয়া ব্যাঙ্গালোরে গিয়েছিলাম এবং সেখান থেকে কম্পিউটার হার্ডওয়ার এবং অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর একটি ডিপ্লোমা কোর্স করেছিলাম। এর পাশাপাশি আমার পড়াশুনা চলাকালীন আমি কম্পিউটার সফটওয়্যার এর উপর বিভিন্ন ধরনের কোর্স করেছিলাম। কিছু কোর্সের নাম নিচে দিয়ে দিলাম।
১: অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট
২: ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
৩: গ্রাফিক্স ডিজাইন
৪: ল্যাপটপ এবং ডেক্সটপ হার্ডয়্যার
৫: মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট
৬: ডিজিটাল মার্কেটিং
৭: আউটসোর্সিং
এই কোর্সগুলি আমি আমার পড়াশোনা চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় সম্পন্ন করেছিলাম। এর মধ্যে একটি কোর্স সরকারিভাবে করেছিলাম এবং আরেকটি কোর্স গুগল থেকে করেছিলাম। আর অন্যান্য কোর্স গুলি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে করেছিলাম।

IMG-20230418-WA0004.jpg

IMG-20230418-WA0027.jpg

আমার ব্যবসায়িক জীবনের কিছু কথা।

আমি সর্বপ্রথম ২০১৫ সাল থেকে ব্যবসা শুরু করি। আমি আমাদের এলাকায় সর্বপ্রথম ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওয়াইফাই ইন্টারনেট শুরু করেছিলাম। আমি এবং আমার সাথে আরও দুইজন বন্ধু একসাথে শেয়ারে আমরা এ ব্যবসাটি চালু করেছিলাম। পরবর্তীতে শেয়ার পার্টনার জনিত কিছু সমস্যার কারণে আমরা ২০১৭ সালে ওই ব্যবসাটি বিক্রি করে দিলাম। তারপর আমি ২০১৭ সালে আমাদের প্রিন্টিং প্রেস দিয়েছিলাম। ওই প্রেসে ডিজিটাল প্রিন্টিং এর কাজ করা হতো ভিজিটিং কার্ড , পোস্টার, হ্যান্ড বিল সহ যাবতীয় প্রিন্টিং এর কাজগুলা করতাম। তারপর আমি ২০২১ সালে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়েছিলাম। আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে অপটিক্যাল কম্পিউটার যেটি বর্তমানে এখনো চলমান। এই প্রতিষ্ঠানগুলো আমি নিজেই পরিচালনা করি।

IMG-20230418-WA0031.jpg

IMG-20230418-WA0039.jpg

আমার শখ নিয়ে কিছু কথা।

আমি প্রযুক্তি অনেক বেশি ভালোবাসি এবং প্রযুক্তি নিয়ে রিসার্চ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খেলাধুলার মধ্যে আমি দাবা খেলা সবচেয়ে বেশি পছন্দ করি এবং এর পাশাপাশি ব্যাডমিন্টন খেলা পছন্দ করি। রঙের মধ্যে আমার কাছে সবুজ রং অনেক বেশি ভালো লাগে কারণ সবুজ শ্যামল প্রকৃতি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে। বাইক চালাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ভ্রমণ আমার খুব বেশি প্রিয়।

স্টিমিট নিয়ে কিছু কথা।

স্টিমিট প্ল্যাটফর্মে আমি সর্বপ্রথম ২০১৮ সালে কাজ শুরু করি। যদিও প্রথম অবস্থায় ২০১৮ সালে আমি স্টিমিট সম্পর্কে তেমন কিছু জানতাম না। আমার বড় ভাই আমাকে স্টিমিট সম্পর্কে বলেছিল। আমার স্টিমিট জীবনে অগ্রযাত্রা আমার বড় ভাইয়ের মাধ্যমে। আমার ওয়াইফ @fasoniya থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে সবকিছু জানা এবং এখানে কাজ করার ইচ্ছে জেগেছে। এই ছিল আমাকে নিয়ে কিছু কথা এবং আমার পরিচয়। আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

আপনাকে স্বাগতম জানাই আমাদের সবার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগে। আশা করছি কমিউনিটির সকল নিয়মকানুন মেনে খুব ভালোভাবে আপনি কাজ করবেন এবং এগিয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম জানাই আমাদের সবার প্রিয় কমিউনিটিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করার জন্য। আপনার ওয়াইফ এই কমিউনিটিতে খুব পরিচিত একটি মুখ। আশা করি সুন্দর ভাবে নিয়ম-কানুন মেনে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন। আপনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিচিতি মূলক পোস্ট ভিজিট করার জন্য ।

 3 years ago 

আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করার জন্য আপনাকে জানাই অভিনন্দন।আশা করছি সকল নিয়ম কানুন মেনে আপনার ক্রিয়েটিভিটি আপনি আমাদের কমিউনিটি সামনের দিকে অগ্রসর করবেন ধন্যবাদ

 3 years ago 

দোয়া করবেন যেন ভালোভাবে কাজ করতে পারি । আপনাদের সবার সহযোগিতা কামনা করি ধন্যবাদ ।

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...
 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাই এই কমিউনিটি সদস্য হতে আসার জন্য। আশা করি এই কমিউনিটি আপনাকে খুব সুন্দর ভাবেই সাদরে গ্রহণ করবে এবং নিয়ম শৃঙ্খলা রয়েছে যা আপনার মাঝে তুলে ধরবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63964.42
ETH 1857.01
USDT 1.00
SBD 0.39