আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৮steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

পড়ন্ত বেলায় নির্দ্বিধায়
তোমাকে কিছু বলার ছিলো
তুমি শুনবে?
সূর্যের শেষ আলোয় তোমায় দেখে
আমি শুধু অবাক হয়েই চেয়েছি,
আমাদের দেখা হোক এই ভাবেই
সময়ে অসময়ে বিশ্বাসে অবিশ্বাস।

লেখক

@swagata21

লেখক এর অনুভূতি:

এখানে একজন প্রত্যাশী মানুষের গল্প বলা হয়েছে যে তার প্রিয়জনের আশায় বসে আছে।প্রকৃতির রং বদলের সাথে সে তার উপস্থিতি অনুভব করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

শেষ বিকালে গোধূলির সময়
সবাই যখন ফিরবে ঘরে
তুমি থাকবে পাশে?
প্রকৃতির ভিন্ন পরিবেশের শেষ আলোয়
তুমি আর আমি ‍হৃদয়ে টানে বসে থাকবো,
কিছু কথা, কিছু আবেগ, হৃদয় সাজাবে
ভালোবাসার মিষ্টি বন্ধনে আমাদের রাঙাবে।

কতোদিন দুজনে পাশাপাশি হেঁটেছি
চোখে চোখ রেখে বসে থেকেছি,
আমি শুধু নির্বাক তাকিয়ে দেখেছি
তোমার নির্লীপ্ত হাসি মুখখানা।
আর তোমার চোখে খুঁজেছি
আমার পথ চলা ।
তোমাকে বলার সেই কথা
তবুও এখনো রয়েছে না বলা।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে।

তোমাকে অসংখ্য ধন্যবাদ নিলয় বাবু।

 3 years ago 

আরেকবার হৃদয়টাকে ছুঁয়ে দেখা হোক,
শুধু তোমায় আমায় মিলে!
আমি ছুতে চাই তোমার হৃদয়,
দেবে কি আমায় ছুতেঁ?
নাকি অবেলায় হারিয়ে যাবে,
জীবনের শেষ ডায়রীর পাতা থেকে!

 3 years ago 

ভাবছি কাল গোধূলি বেলায়
তোমার হাতে হাত, চোখে চোখ রেখে
কিছু কথা বলতে বলব
তুমি কি শুনবে,,?
সেই আবেগীয় প্রাণবন্ত মুহূর্তে
ফিসফিস করে বলতে চাই
বড় বেশি বিশ্বাস করি তোমাকে।
বিশ্বাসকে আঁকড়ে ধরে,
অবিশ্বাসকে
উড়িয়ে দিয়ে চলতে চাই
দূর বহুদূরে একইসাথে,,
জীবনের বাকিটা সময়
অনন্ত ভালোবাসা

♥♥

 3 years ago 

পড়ন্ত বেলায় নির্দ্বিধায়
তোমাকে কিছু বলার ছিলো
তুমি শুনবে?
সূর্যের শেষ আলোয় তোমায় দেখে
আমি শুধু অবাক হয়েই চেয়েছি,
আমাদের দেখা হোক এই ভাবেই
সময়ে অসময়ে বিশ্বাসে অবিশ্বাস।

রাতের নিঝুম নিস্তব্ধতায়
তোমাকে কিছু বলার ছিলো
তুমি বুঝবে?
জোনাকির মিটি মিটি আলোয় তোমায় দেখে
আমি শুধু অপলক দৃষ্টিতে চেয়েছি,
আমাদের মিলন বাসর হোক এভাবেই
হৃদয়ের রিক্ততা ভালোবাসার আলিঙ্গনে।

 3 years ago 

শেষ বিকেলে সংকোচহীন
আমার মনের ভাবনার দোলাচলে
তুমি কি রাঙিয়ে দেবে?
নদীর পাড়ে ঘোলা জলে এখনো
তোমার প্রতিচ্ছবি ভেসে ওঠে,
আমাদের স্মৃতিগুলো জীবন্ত থাকুক
এভাবে কালের পর কালের প্রবাহতায়।

 3 years ago 

মায়ায় গড়া প্রকৃতি,লাগছে ভারি মিষ্টি।
তোমার জন্য আমার মনে,অনেক ভালোবাসা সৃষ্টি।

ঘাস যেমন বুকের মাঝে,রাখে শিশির বিন্দু।
আমার বুকে তেমনি করে,রেখেছি বিশাল সিন্ধু।

তুমি এসে দিবে ধরা,অপেক্ষায় কাটে প্রহর।
ব্যাকুলতায় মনটা আমার,থাকে সন্ধ্যা থেকে ভোর।

 3 years ago 

পড়ন্ত বেলায় নির্দ্বিধায়
তোমাকে কিছু বলার ছিলো
তুমি শুনবে?
সূর্যের শেষ আলোয় তোমায় দেখে
আমি শুধু অবাক হয়েই চেয়েছি,
আমাদের দেখা হোক এই ভাবেই
সময়ে অসময়ে বিশ্বাসে অবিশ্বাস।

অনুভূতি জাগে তোমার
নির্গত প্রতিটি নিঃশ্বাসের,
আস্থা রয়েছে এখনও
তোমার প্রতি আমার বিশ্বাসের।
সর্বস্ব হারিয়েও পরিপূর্ণ আমি
ভালোবাসা সুন্দর বলেই তো
হারিয়ে তোমাকে
এখনো স্বস্থির নিঃশ্বাস।

 3 years ago 

পড়ন্ত বেলায় নির্দ্বিধায়
তোমাকে কিছু বলার ছিলো
তুমি শুনবে?
সূর্যের শেষ আলোয় তোমায় দেখে
আমি শুধু অবাক হয়েই চেয়েছি,
আমাদের দেখা হোক এই ভাবেই
সময়ে অসময়ে বিশ্বাসে অবিশ্বাস।

বিকেল শেষে সন্ধ্যার আগমনে
বলবো কিছু তোমায় চুপি চুপি
শুনবে কি তুমি তা আনমনে?

পড়ন্ত বিকেলে তোমায় দেখে
বার বার আমি শুধুই ভেবেছি,
হঠাৎ করেই যদি প্রতিনিয়ত দেখা হতো
কথা হতো হাতে হাত রেখে।

 3 years ago 

পড়ন্ত বিকেলের মত ফুরিয়ে এসেছে সময়
তবুও কি তুমি শুনবে আমার কথা?
নাকি বলে যাবে নির্দ্বিধায়?
জানো, তোমার বলা কথাগুলো
আজ বড্ড বেশি বিষাক্ত লাগে
তোমার সেই কথার ভাঁজে
অবহেলার চাদরে মোড়ানো আমি
তবুও বড্ড বেশি বাঁচতে ইচ্ছে করে
তোমায় ভালোবেসে কিংবা বিশ্বাসে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 63593.82
ETH 1777.40
USDT 1.00
SBD 0.47