এবিবি ফান প্রশ্ন- ৩৭৪ || যখন খুব জেদ উঠে তখন কাকে পেটাতে মনে চায়।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যখন খুব জেদ উঠে তখন কাকে পেটাতে মনে চায়।

প্রশ্নকারীঃ

@maksudakawsar

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো ভাই পুরনো বয়ফ্রেন্ডকে পেটাতে মনে চায়। দুর্ভাগ্য যে হাতের কাছে পাইনা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago (edited)

যখন খুব জেদ উঠে তখন কাকে পেটাতে মনে চায়।

জেদ এমন একটা জিনিস, যেটা আমাকেই ধ্বংস করে দেবে। জেদের বসে আমি কাউকে যদি মারি অথবা যে কোনো কিছু করি, তাহলে ওটা আমার জন্যই অনেক খারাপ হবে। কারণ এটার জন্য আমাকে পরে আফসোস করতে হবে। তাই জন্য আমি জেদকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করি😎। এমন কোনো কিছু করি না, যেটা আমার জন্যই খারাপ হবে। বিশেষ করে কারো গায়ে হাত তোলা তো একেবারেই না🤗।

 2 years ago 

সবসময় জেদকে নিজের কন্ট্রোলে রাখাটাই শ্রেয়। অনেক সুন্দর উত্তর দিয়েছেন ভাই।

 2 years ago 

ভদ্র ছেলে আমাদের।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া জেদ করলে সব সময় খারাপ কিছুই হয়। তাই নিজের জেদ কন্ট্রোলে রাখা উচিত। ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য।

 2 years ago 

খুব ভালো, জেদ নিয়ন্ত্রণে রাখতে পারেন।

 2 years ago 

যখন খুব জেদ উঠে তখন কাকে পেটাতে মনে চায়।

আমার তো বাজারে গেলেই জেদ উঠে, আর তখন ইচ্ছে করে সিন্ডিকেট ব্যবসায়ীদের ধরে ইচ্ছেমতো পেটাতে😂😂। কারণ তাদের কারণেই বাজারের লিস্ট নিয়ে বাজারে না গিয়ে, অন্য দিকে চলে যেতে ইচ্ছে করে 🤣🤣।

 2 years ago 

আমারও আপনার মত মাঝে মাঝে তাই মনে হয়।

 2 years ago 

যারা বাজার করে তারাই বোঝে এই জ্বালা। ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়।

 2 years ago 

আর বলেন না ভাইয়া মাঝে মাঝে তো মনে হয় বাশঁ নিয়ে বাজারে যাই।

 2 years ago 

আসলে ভাই বাজারের লিস্ট নিয়ে বাজারে না গিয়ে নদীর ধারে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে 🤣

 2 years ago 

যখন খুব জেদ উঠে তখন কাকে পেটাতে মনে চায়।

এটা তো একেবারেই সহজ। আমি পেটাতে চাই নন্দঘোষ কে। ঐ যে কথায় বলে না যত দোষ নন্দ ঘোষ হা হা। বেচারা যখন কিছু না করেও এতো দোষের ভাগিদার হয়। তখন আরেকটু কষ্ট করে না হয় আমার মারও খেল।

 2 years ago 

আহারে বেচারা নন্দ ঘোষ।

 2 years ago 

আমার তো মাঝে মাঝে নিজেকেই পেটাতে মন চায়, এতো জেদ যে কোথা হতে আসে বুঝি না, হি হি হি।

 2 years ago 

আইডিয়াটা খারাপ না কিন্তু ভাইয়া।

 2 years ago 

মনের আবেগ থেকে আসে ভাইয়া। তাই দেরী না করে পেটানো শুরু করে দিবেন। দেখবেন জেদ কমে গেছে।

 2 years ago 

যখন খুব জেদ ওঠে তখন তো এক্স কে পেটাতে মন চায়। এমনিতেই তার ওপর রাগ আছে যদি সুযোগ পাওয়া যায় জেদের বসে তার সাথে একটু মারামারি করার তাহলে সুদে-আসলে সব উসল করে নিতাম 😆

 2 years ago 

ভাগ্যিস এক্স আপনার সামনে আসে না।

 2 years ago 

তাই নাকি বন্ধু একদম সুদে আসলে তুলে নেবে !

 2 years ago 

তাহলে জেদটা মনে মনে উড়িয়ে নেন, বাস্তবে তা সম্ভব নয়। 🥴🥴🥴🥴

 2 years ago 

জেদ তো উঠেই না তাহলে পেটাবো কাকে? তবে জেদ যখন উঠে তখন ঘরের সোকেস এর যত কাপ পিরিচ আছে তার উপর মিটাই।

 2 years ago 

তাহলে তো বেশ ভালো, হাজবেন্ডের উপর জেদ না উড়ালেই হলো। 😜😜😜😜

 2 years ago 

আমি শুধু চিন্তা করছি আমাদের ভাইয়া কতো ভাগ্যবান যে জেদ না ওঠা একটা বউ পেয়েছে😁😁

 2 years ago 

সেগুলো না ভেঙ্গে আমাকে দিলেই তো পারেন।

 2 years ago 

সব দিয়ে দিলে আমি ভাঙ্গবো কি?

 2 years ago 

আমার তো খুব জেদ উঠলে না বুঝে মিথ্যা বলা এবং অন্যের সমালোচনা করে গন্ডগোল বাঁধানো লোকগুলোকেই পেটাতে মন চায়।কিন্তু সেটা আর বাস্তবে রূপ নেয় না।☺️☺️

 2 years ago 

সেইসব মানুষকে পেটাতে পারলে ভালোই হতো আপু। তাদের জন্যই যত সমস্যা। দারুন উত্তর দিয়েছেন।

 2 years ago 

হুম, অন্তত ঝগড়া লাগানো টা বন্ধ হতো।

 2 years ago 

কল্পনায় পিটালে সমস্যা কোথায়?

 2 years ago 

না না আপু,ওইগুলোকে বাস্তবে পিটানো বড্ড দরকার।

 2 years ago 

কাউকে কল্পনা পেটাতে গেলে, তাকে আমৃত্যু পিটাবেন। জেদ উধাও হয়ে যাবে। 😆😆😆

 2 years ago 

কল্পনায় পেটানো মানেই সময়ের বারোটা বাজানো।।

 2 years ago 

যখন খুব জেদ উঠে তখন কাকে পেটাতে মনে চায়।

জে উঠলে যদি কাউকে পেটাতে যাই, আর যদি পেটাই ও, তাহলে জেদ নামার আগেই দেখবো আমি হয়তো থানায় 🤣😁। আমার জেদ নামার আগেই যাকে মারবো সে নির্যাতনের মামলা করে দেবে আমার উপর। আর থানায় নিয়ে যাবে আমাকে। কিন্তু তারা তো এটা বুঝবে না আমার কোন দোষ নেই, সব দোষ আমার জিদের 😜😅। জেদ উঠলে তো আমার হাতের কাছে যাকে পাব তাকেই পেটাতে ইচ্ছে করবে। তাই আমি সব সময় চেষ্টা করি যেদকে কন্ট্রোলে রাখার জন্য। যেন কেউ মার না খায়, আর আমিও যেন থানায় না যাই 🤣🤣।

 2 years ago 

মাঝেমাঝে জেদ করা ভালো। লোক পিটিয়ে থানা ক'জনইবা যেতে পারে।😎😎😎 আপনার জেদের আত্মপ্রকাশ ঘটুক। 😆😆😆

 2 years ago 

হায় হায় কয় কি? তাহলে তো আমাদের ভাইয়াকেই সাবধানে থাকতে বলতে হবে।

 2 years ago 

অন্যদের তো পিটালে অনেক সমস্যা বাট জেদ উঠলে সব জেদ বউয়ের উপরই জারতে মন চায়। কিন্তু তাও পারি না, জেদ উড়াতে গেলে বাকীটা ইতিহাস হয়ে থাকবে🤕🤕🤕🤕🤕

 2 years ago 

ভাইয়া সাবধানে থাকবেন। দরকার হয় কলা গাছের সাথে জেদ জারবেন। অন্যদিকে গেলে নিজেই ইতিহাসের পাতায় উঠে যাবেন,হা হা হা।

 2 years ago 

আহারে বউ বেচারা যদি বুঝতে পারে খবর আছে।

 2 years ago 

জেদ করে কখনো কাউকে পেটাতে পারিনি
মনের ক্ষত দুঃখগুলো বোঝাতে পারিনি।
হাঁড়ি পাতিল থালা বাসন পিটিয়ে ছিলাম আগে
অনেক বেশি জেদ উঠলে ভেঙে ছিলাম রাগে।
😄

 2 years ago 

আহারে থালাবাসন গুলোর কত কষ্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63229.00
ETH 1747.23
USDT 1.00
SBD 0.39