"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩৬ [ তারিখ : ১৭ - ০৮ - ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @isratmim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: ইসরাত জাহান মিম। জাতীয়তা: বাংলাদেশী। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছেন। বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে গাজীপুরের বাসিন্দা। উনি বই পড়তে, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করেন। তবে তার সবচেয়ে বেশি ভালো লাগে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করা। স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু ২০২০ সালের ১৭ই ডিসেম্বর থেকে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000062654.jpg

সুস্বাদু তিলের ভর্তা (date 17.08.2025 )

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এক ধরনের ভর্তা রেসিপি। আমাদের বাঙ্গালীদের যতই ভালো খাবার থাকুক না কেন ভর্তা কম বেশি সবাই পছন্দ করে খেতে। তবে ভর্তা যদি সুস্বাদু হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত হয় তাহলে তো আরো ভালো হয়। আজকে আপনাদের সাথে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে তিলের ভর্তা। তিলের বীজ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটি মূলত প্রোটিন এবং খনিজ লবনের অনেক ভালো একটা উৎস। তবে এরকম ভর্তা আমিও আগে কখনো ট্রাই করিনি। প্রথমবারের মতো ট্রাই করেছি। খেতে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। যাইহোক, আমি চেষ্টা করেছি পুরো রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।--


আজ আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম সেই সময়ে রেসিপি পোস্টটা আমার নজরে আসে। আমার কাছে রেসিপিটা দারুণ লেগেছে। আমি তিলের ভর্তা আগে কখনোই ট্রাই করিনি, তাই কেমন হবে সেটা নিয়েই মনে অনেক উৎসুকতা ছিল। কখন যদি রান্না করি তাহলে স্বাদ বুঝতে পারব। শুকনো ভাবে তিল ভাজার পদ্ধতিটা খুবই ভাল লেগেছে, তেলের ব্যবহার থাকলে তিলের আলাদা একটা স্বাদ ও গন্ধ হয় সেটা আসবেনা। সেজন্যই শুকনোভাবে তিলভাজা অত্যন্ত জরুরি। পেঁয়াজ রসুন হালকা সরষের তেলে ভেজে দেওয়ায় ভর্তায় যে একেবারে অন্যরকম স্বাদ আসবে সেটা বুঝতেই পারছি। যেকোনো সেদ্ধ বা মাখায় সর্ষের তেল না থাকলে সেটা অপূর্ণ থেকে যায়।

প্রতিটি ধাপে ধাপে বিষয়গুলো সহজ ভাবে রেসিপিটা বুঝিয়ে দিয়েছেন। পোস্টটা পড়ে যেকেউই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। রেসিপি যেমন সহজ, তেমনি স্বাস্থ্যকরও। সব মিলিয়ে একেবারে বাড়িতে বানানোর মতো একদম পারফেক্ট। আশা করছি সময় পেলে আমিও একদিন বানিয়ে ফেলবো।


1000062654.jpg

ছবিটি @isratmim এর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 11 months ago 

ভর্তা টা আসলেই খুব সুস্বাদু ছিল। ট্রাই করলে ভালো লাগবে আশা করি। আমার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লাগছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62390.74
ETH 1741.56
USDT 1.00
SBD 0.39