"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৩৭ [ তারিখ : ২৯ - ০৪ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। তিনি অনার্সের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর ভালোলাগা। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovTRhx2WEcG6pMAYRrfmGcwvnGm6NkJ6XXeUtzuFJJ7uUEhRXyfoATcBqQwShBx5TzApgzDynGdFUymLJ2ikk4gKG.jpg

কাঁচা আমের প্লাস্টিক আচার..। by @bristy1( date 29.04.2025 )

আজকে আপনাদের মাঝে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। বর্তমান সময়ে এটা অনেক কমন একটা জিনিস যেটা আসলে সচরাচর সবাই চাইলেই তৈরি করতে পারে।এটা হলো আচার। আচার খেতে সবার কাছে ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমের সিজনে পাকা বা কাঁচা আম সবকিছু দিয়ে মূলত আচার করা হয়ে থাকে। কাঁচা আমের টক মিষ্টি আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রতিবছরই কিন্তু বিভিন্ন রকম আচার করে থাকি। আর মাঝে মাঝে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়। আজকের এই লোভনীয় কাঁচা আমের প্লাস্টিক আচার যেটা খেতে অনেক মজা লাগে। আম অল্প ছিল বিধায় অল্প করেই তৈরি করেছিলাম। তবে খেতে বেশিক্ষণ দেরি হয়নি। একদম ঝটপট খেয়ে ফেলা হয়েছে। যাইহোক মজার আর সহজে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।--


আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেসিপি পোস্ট করা হয় । বেশ ভালো ভালো কিছু রেসিপি পোস্ট আজকেও হয়েছে । তার মধ্যে বৃষ্টি আপুর রেসিপি আমার অনেক ভালো লেগেছে । ব্যক্তিগতভাবে ওনার সকল পোস্টটি বেশ ভালো লাগে তবে , আজকে যে রেসিপিটি উনি তৈরি করেছেন সেটি অনেক ভালো ছিল । উনার রেসিপিটির নাম কাঁচা আমের প্লাস্টিক আচার।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovTRhx2WEcG6pMAYRrfmGcwvnGm6NkJ6XXeUtzuFJJ7uUEhRXyfoATcBqQwShBx5TzApgzDynGdFUymLJ2ikk4gKG.jpg

ছবিটি বৃষ্টি আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

এই আচার এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। খেতে যেমন মজা কি করাটা অনেক বেশি সহজ। আর এই দারুন মজার রেসিপি টা কে ফিচার্ড হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো।

 last year 

ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। বৃষ্টি আপুর রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও মনে হচ্ছে দুর্দান্ত হয়েছিল।আচার সবারই অনেক প্রিয়। রেসিপিটি দেখেও বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছিল। ধন্যবাদ পোস্টি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। আচার তৈরির দারুন একটি পদ্ধতি দেখে ভালো লাগলো।

 last year 

আজকের ফিচারড আর্টিকেলে বৃষ্টি আপুর এই আচার দেখে জিভে জল চলে আসলো। কারণ মজাদার আচার খেতে কার না ভালো লাগে। আপু কিন্তু চাইলে আমাদের জন্য কিছু আচার পাঠাতে পারেন। আমরাও আচার খেতে বেশ পছন্দ করি। যাইহোক এত সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করল দেখে বেশ ভালো লাগলো। আর আপনাকেও অনেক ধন্যবাদ আপু পোস্টে সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62333.05
ETH 1669.91
USDT 1.00
SBD 0.41