"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৬ [তারিখ : ১৯-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tithyrani


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তিথী রানী বকসী।। জাতীয়তাঃ বাংলাদেশী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার । বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকাই বসবাস করছেন। শখঃ ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা। তিথী আপু আমাদের নতুন একজন ইউজার। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ওদের জন্য ভালোবাসা..... by @tithyrani (date 17.07.2023 )

লায়লা আপুর পশুপাখির প্রতি টান টা অন্যরকমের। অফিসের পরে বাকিটা সময় তার এইসব পশুপাখিদের নিয়েই কাটে বলা যায়। আপুর পোষা পাখি রয়েছে, রয়েছে বিড়াল ছানাও। তাদের সাথে আবার আপু কথাও বলেন! আবার নাকি রাগ-অভিমান পর্বও চলে আপুর সাথে তাদের।গতকালকে যেমন লাঞ্চ করতে গিয়েছি ক্যান্টিনে। বলে রাখি, যেহেতু ফ্যাক্টরির এরিয়া বিশাল,সবার জন্য কমন ক্যান্টিন, তাই ক্যান্টিনটা এরিয়ার মাঝামাঝি। এই ক্যান্টিন আবার আমাদের বিল্ডিং থেকে বেশ একটু দূরে।৬-৭ মিনিট হাটা পথ। আমি আর লায়লা আপু পাশাপাশি বসেছি। খাওয়া শুরু করেছি কেবল …


স্বামী বিবেকানন্দ'র একটি উক্তি রয়েছে , ''জীবে দয়া করে যেই জন , সেই জন সেবিছে ঈশ্বর ''। আসলে তিথী আপুর পোস্ট টি পড়ে বার বার সেই কথাই যেন মনে পড়ছে। তিথী আপু পোস্ট এ তার একজন সিনিয়ার কলিগ এর , প্রাণির প্রতি যে ভালবাসা সেটি তুলে ধরেছেন। আসলেই আমাদের সকলের তিথী আপুর ওই কলিগের মতো মনোভাব থাকা উচিত, সত্যিই তো তারা তো কথা বলতে পারে না , তাদের মনের ভাব তারা আমাদের মত প্রকাশ করতে পারে না। তাই তাদের প্রতি যদি আমরা সবসময় ভালবাসা দেখাই তবেই আমরা নিজেদের সৃষ্টির সেরা জীব হিসাবে নিজেদের দাবি করতে পারব।

তিথি আপুর কলিগ ওই বিড়াল টিকে নিজের হাতে খাবার তুলে দিয়ে , সত্যিই নিজেকে অনেক বড় মনের মানুষিকতার পরিচয় দিয়েছেন। পরিশেষে এটাই বলার মানবিক হয় সবাই আমরা একটু। পোস্টের কোয়ালিটি বিবেচনাই সব দিক থেকে তাই এই পোস্ট টি আজকে আমারবাংলাব্লগে আমার দেখা সেরা পোস্ট ।


ছবিটি তিথী আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

বাহ চমৎকার তো নতুনের মাঝে অনেক ক্রিয়েটিভিটি দেখছি। যদিও আপুর পোস্টগুলো আমার পড়া হয়নি তবুও আজকে পোস্টে দেখে তার প্রতি বেশ ভালো ধারণা হলো। শুভকামনা রইল আপু।

 3 years ago 

আসলেই আমাদের সবার উচিত জীবের প্রতি দয়ামায়া করা। এতে করে সৃষ্টিকর্তাও খুব খুশি হয়। তিথী আপুর কোনো পোস্ট এই পর্যন্ত পড়া হয়নি আমার। তবে আপু মনে হচ্ছে বেশ ভালো লিখেন। আপুর এই পোস্টটি অবশ্যই পড়ার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনি তো চমৎকার একটি টি ফিচারড আর্টিকেল বাছাই করলেন অনেক ভালো লাগলো পড়ে। আপু তো অল্প কয়েক দিনের মধ্যেই খুব সুন্দর ব্লগিং করেন ভালো লাগে। আসলে পাশাপাশি মানব সেবা যেমন থাকতে হয় তেমনি পশু পাখির প্রতি আমাদের যত্নশীল হওয়া খুবই দরকার। আপনার আজকের ফিচারড আর্টিকেল বাছাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লেগেছে আর্টিকেল টি।

 3 years ago 

ফিচার্ড আর্টিকেলে তিথি আপুর পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। তিথি আপু নতুন হয়েও বেশ সুন্দর লিখেছেন। এর আগে আপুর পোস্ট পড়া হয়নি। তবে আজকের পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপুর জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38