"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১৪ [ তারিখ : ০৩-০৯-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। তিনি অনার্সের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর ভালোলাগা। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


চিকেনের পুর ভরা পাউরুটির চপ।। by @bristy1 (date: 02.09.2024)
আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেয়ার জন্য আসলাম। আজকের রেসিপিটা একদমই ইউনিক। আমি এর আগে এভাবে কখনো তৈরি করিনি। আসলে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে আমার বেশ ভালো লাগে।এজন্যই আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন কিছু আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। যাইহোক আজকের রেসিপিটার নাম দিলাম চিকেনের পুর ভরা পাউরুটির চপ। …](https://steemit.com/hive-129948/@bristy1/7tetzt)

বিকেলের নাস্তা আমাদের সবার ই কম বেশি করতে হয়, আর নাস্তা হিসেবে ঝাল কিছু হলে আসলে মন্দ হয় না। কারণ ঝাল মানেই হলো মজা । আর সাথে চিকেন এর কিছু হলে তো কথায় নেই। আজকে যখন আমার বাংলা ব্লগের পোস্ট গুলো দেখতেছিলাম, বৃষ্টি আপুর পোস্ট টা নজরে পরলো , উনি একটি নাস্তার রেসিপি বানিয়েছেন যার নাম হলো, চিকেনের পুর ভরা পাউরুটির চপ। সত্যি বলতে চপ টি বেশ ইউনিক আর খেতেও বেশ সুস্বাদু হয়েছে ,বলেই মনে হলো। যাহোক আমি তো আর খেয়ে দেখতে পারি নি তবে ছবি দেখে যা বুজলাম আর কি তাই বললাম।

আর নাস্তা হিসাবে ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে , সব দিক বিবেচনা করে তাই এই পোস্ট টিকেই আজকের ফিচারড আর্টিকেল হিসেবে বিবেচনা করা হলো।


ছবিটি বৃষ্টি আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আজকের ফিচার পোস্ট টা এটার যোগ্য ছিল।এমন ইউনিক রেসিপি আগে কখনো দেখা হয়নি।নিশ্চয়ই খেতেও খুব সুস্বাদু ছিল।বৃষ্টি আপুকে অভিনন্দন।

 2 years ago 

ফিচারড আর্টিকেলে বৃষ্টি আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো।বেশ ইউনিকও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয় সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলে বৃষ্টি আপুর পোস্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে। আপুর এই রেসিপিটা দেখেছিলাম আমি। আপুর রেসিপি টা দেখেই তো অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। এরকম রেসিপি দেখলে অনেক লোভ লেগে যায়। অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি আপুর রেসিপি পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

বৃষ্টি আপুর রেসিপি গুলো দেখলেই তো অনেক বেশি লোভ লেগে যায়। আপু সব সময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকে। বৃষ্টি আপুর এই মজাদার রেসিপি পোস্ট টি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলে রেসিপিটা যখন তৈরি করছিলাম এটি খেতে অসম্ভব মজার ছিল। অল্প করে তৈরি করেছি বিধায় নিজের কাছে মনে হলো যে ভুল করে ফেলেছি। খেতে তো অসম্ভব মজার ছিল,অল্প তৈরি করেই বিপদে পড়লাম।তবে এটা যে কেউ ট্রাই করতে পারে। আর এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

"যদিও আমি তো এই রেসিপিটি ভাজতে না হেলেই ছবিটি দেখতে পারি , কিন্তু অনেক ধন্যবাদ @brixty1, আপনার এই মর্সিফুল খেতে আমার মনে হলো চপ টি অবশ্যই দামী কিন্তু ভাজা-পোড়া সর্বধরণের খেতে আনে । এটি অবশ্যই বলা হবে নাস্তা সংগীত দিচ্ছে |

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58688.74
ETH 1576.97
USDT 1.00
SBD 0.38