"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২২৫ [তারিখ : ২১-০২-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আকলিমা আক্তার মুনিয়া। তার ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা হলো তার মাতৃভাষা, তিনি মাতৃভাষাতে কথা বলতে পারায় অনেক গর্বিত। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। তিনি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং করে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। আবার বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতেও তার খুবই ভালো লাগে। তিনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলোও তিনি করার চেষ্টা করেন। তিনি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240221_183614_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240221_183534_Chrome.jpg

আর্ট :- বক্সের উপরে পোস্টার রং দিয়ে আঁকা গাছের পেইন্টিং...by @bdwomen (date 20.02.2024 )

আপনারা অনেকেই জানেন আমি পেইন্টিং করতে বেশ পছন্দ করি। তাছাড়া আমার কাছে সবচেয়ে বেশি বিভিন্ন রকম প্রক্রিয়ায় পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাই একটি বক্সের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে এই পেইন্টিং করতে আমার অনেক সময় লেগেছে। কারণ বক্সের উপরে হাত রেখে পেইন্টিং করা অনেকটাই কঠিন ব্যাপার। তাও সুন্দর ভাবে পেইন্টিং গুলো করে আপনাদের মাঝে শেয়ার করতে অনেক পছন্দ করি। তাই আজকে বক্সের উপরে পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করি আমার করা বক্সের উপরে গাছের পেইন্টিং আপনাদের সবার বেশ পছন্দ হবে।...


যারা সৃজনশীল চিন্তার মানুষ, তাদের কাজকর্ম আমার এমনিতেই অনেকটা ভালো লাগে। কেননা তারা প্রতিটা কাজের মাধ্যমে চেষ্টা করেন তাদের দক্ষতা প্রকাশ করার জন্য । আজকে যখন আমি এই পোস্টটি দেখছিলাম, তখন হঠাৎই আমার দৃষ্টি আটকে গিয়েছিল । হয়তো সেটা অথরের চিত্রকর্মের জন্য

ফেলে দেওয়া কাগজের বক্সের উপর খুব সুন্দর করে, রং তুলির সাহায্যে যে কিছু একটা দৃষ্টিনন্দন চিত্রকর্ম করা যায়, তা হয়তো অথরের পোষ্টের মাধ্যমে প্রমাণ পেয়েছে।

এমন কার্যক্রম কে অবশ্যই সাধুবাদ জানানো যায়। এমন পোস্ট নিয়ে বিচার-বিশ্লেষণ করা খুবই কঠিন, তবে সার্বিক দিক থেকে যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে হয়তো ফিচার্ড পোস্ট হিসেবে অবশ্যই পোস্টটিকে মনোনীত করা যায়।

যেমন চিত্রকর্ম, তেমন উপস্থাপনা সব মিলিয়ে দারুন উপভোগ করেছি, এই ব্লগটি। অথরের জন্য শুভেচ্ছা রইল, তার এমন সৃজনশীল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

শুভেচ্ছা রইল


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UhUHWftp2fDh4aUq3mfsNiL7j8qJeg6iidKZLgM1FV9iaHowHZ461MkGEfCL5GhqyTFnS9SrKjUtGeFCFcyGnhuDnY6a.jpeg

ছবিটি মুনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

প্রথমেই জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি সিলেক্ট করার জন্য। আসলে আমি নিজে ও মনে করি সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সব সময় যে কোন কিছু সঠিকভাবে করা যায়। তাই আমিও নিজের চেষ্টার মাধ্যমে চেষ্টা করি সুন্দরভাবে পেইন্টিং গুলো ফুটিয়ে তোলার জন্য। আর আপনারা সব সময় আমার পেইন্টিং পছন্দ করেন এটা দেখে আমি নিজে আরো বেশী খুশী হই। তাতে ভিন্নরকম কিছু করার উৎসাহিতটা আরো অনেক বেড়ে যায়। ধন্যবাদ আমার পোস্টটি মনোনীত করার জন্য।

 2 years ago 

মুনিয়া আপুর পোস্টগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। তিনি সবসময় নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুবই নিখুঁতভাবে পেইন্টিং গুলো করে থাকে। উনার এই পেইন্টিংটা আমি দেখেছিলাম। বক্সের উপর এত সুন্দর একটা গাছের পেইন্টিং করেছে যে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত ছিল। ধন্যবাদ ভাইয়া উনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

মুনিয়া আপুর আইডিয়া গুলো দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাই। বক্সের মধ্যে অনেক সুন্দর করে একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে। তিনি সময় ব্যবহার করে পুরোটা এঁকেছেন দেখে বুঝতে পারতেছি। উনার এই পোস্টটা ফিচারড আর্টিকেলে দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 2 years ago 

মুনিয়া আপুর পোস্টটি আসলে অসাধারণ ছিল। মুনিয়া আপু সব সময় আমাদের মাঝে ব্যতিক্রম ধরনের পোস্ট নিয়ে হাজির হন।আপুর পোস্ট অনেক ইউনিক হয় আজকেও তার ব্যতিক্রম নয়। বক্সের উপর পোস্টার রং দিয়ে গাছ আঁকা পেইন্টিংটির কালার কম্বিনেশন টা অসাধারণ ছিল। মুনিয়া আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39