"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৬১ [তারিখ : ১৯-১০-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015


অথরের নামঃরিপা রায় । জাতীয়তা- ভারতীয়। বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ-কবিতা লেখা ও ফুলের বাগান করা , আর্ট করা, রান্না করা, বই পড়া এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০১৮ সালের জানুয়ারী মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20241019_063739_Chrome.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20241019_063843_Chrome.jpg

"পাকা শসার মোরব্বা রেসিপি" (তারিখ ১৯.১০.২০২৪)

অনেকদিন ধরেই রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।কারণ রেসিপি মানেই সময়সাপেক্ষ,তারপরও আজ একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।আসলে এই রেসিপিটি অনেকদিন আগেই তৈরি করা হয়েছিলো।প্রায় অনেকটা সময় নিয়ে অনেক ধাপ পার করে কম উপকরণে এই রেসিপিটি তৈরি করতে হয়।আর সেটি হচ্ছে "পাকা শসার মোরব্বা রেসিপি"।আর এই পাকা শসাটি বীজ করার জন্য রাখা হয়েছিল আমাদের সবজি ক্ষেতে।শসার মোরব্বা তৈরি করতে গেলে সবথেকে কষ্টকর ধাপ হচ্ছে শসার পিচগুলিকে ছিদ্র ছিদ্র করে নেওয়ার কাজটি।যাইহোক পাকা শসা দিয়ে চাটনি যেমন তৈরি করা যায় তেমনি মজাদার মোরব্বা রেসিপিও।আর মোরব্বা খেতে অনেক মজার হয়ে থাকে।তাছাড়া এটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন মোরব্বা রেসিপিটি শুরু করা যাক


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnqGf7WEbeJNsy8oNznmq6ky856FC3yRNgMrT3CywAUgirgF8XCU3ck2CXeEVaHsfj6XrSUzeKyJoUJRJv76a8h4UmN6Haq2WYF2df1W6.jpg



ছবিটি নেয়া হয়েছে @green015 এর পোস্ট থেকে


আজকের ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে গ্রীন আপুর রেসিপি আমার কাছে দারুন ভালো লেগেছে। তিনি আজকে পাকা পেঁপে দিয়ে কিভাবে মোরব্বা তৈরি করা যায় সেই রেসিপ শেয়ার করেছেন। তিনি এত চমৎকারভাবে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করেছেন যে যে কেউ এই রেসিপি পোস্ট দেখে সহজেই মোরব্বা বানাতে পারবে। মোরব্বা নামের এই খাবারটি অনেকেই বেশ পছন্দ করেন। আমি এমনিতে খুব একটা না খেলেও জর্দা রান্নার ভেতরে এই মোরব্বা না হলে আমার একেবারেই চলে না। সেইসাথে বাসায় কখনো কেক তৈরি করা হলে সেই কেকের ভেতরেও এর ব্যবহার করা হয়। এই মোরব্বা ব্যবহার করলে কেকটা অনেক সুস্বাদু হয়ে ওঠে।

গ্রীন আপু কমিউনিটির পুরাতন একজন মেম্বার। তিনি যে শুধু রেসিপি পোস্ট করেন তা নয়। তিনি নানা রকমের পোস্ট কমিউনিটিতে শেয়ার করে থাকেন। রেসিপি পোস্ট, এর সাথে সাথে ফটোগ্রাফি পোস্ট, জেনারেল রাইটিং পোস্ট, দারুন সব আর্ট পোস্ট করে থাকেন। সেই সাথে তার কাব্য প্রতিভার ও প্রশংসা করতে হয়। তিনি আবার মাঝে মাঝে দারুন সব ডাইপোস্টও করে থাকেন। সবকিছু মিলিয়ে তিনি দারুন বৈচিত্র্যময় একজন ব্লগার। আমি আশা করবো তিনি তার সৃজনশীলতা দিয়ে আমার বাংলা ব্লগকে আরো সমৃদ্ধ করবেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

তিনি আজকে পাকা পেঁপে দিয়ে কিভাবে মোরব্বা তৈরি করা যায় সেই রেসিপ শেয়ার করেছেন।

এটা পাকা পেঁপে নয়, পাকা শসা দিয়ে তৈরি।😊যাইহোক আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।আমি এই মোরব্বা রেসিপিটি প্রথমবারের মতো তৈরি করেছিলাম।সত্যি বলতে,এটি তৈরি করা বেশ সময়সাপেক্ষ ও পরিশ্রমের।অন্যান্য রেসিপির মতো এটি একেবারেই নয় ,তবে তৈরির পর খেতে খুবই মজার।রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।💝

 2 years ago 

প্রথমেই গ্ৰীন আপুকে অভিনন্দন জানাই। আজকের ফিচারড আর্টিকেলে আপুর এত সুন্দর একটা পোস্ট দেখে অনেক ভালো লাগলো। তিনি পাকা শসার মোরব্বা রেসিপি অনেক মজাদার ভাবে করেছেন। এটা আজকে প্রথমবারের মতো আমি দেখলাম। যার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফিচার্ড আর্টিকেলে এত ইউনিক একটি রেসিপি পোস্ট দেখে অনেক ভালো লাগলো গ্রীন আপুকে অভিনন্দন।পাকা শসার মোরব্বা এর আগে আমার কখনো খাওয়া হয়নি তবে রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত মনোনীত করার জন্য।

 2 years ago 

গ্রীন আপুর এই পোস্ট একেবারে ইউনিক ছিল। তেমনি দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে। পাকা শসার মোরব্বা তৈরি করা যায় এটা আজকে প্রথমবারের মতো শুনলাম। তবে শুনেই ইন্টারেস্টিং লেগেছে। তাই ভাবছি আপুর পোস্টটা ভালোভাবে পড়ে একদিন এটি তৈরি করবো। ধন্যবাদ এটি ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

রিপা আপুর পাকা শসার মোরব্বা রেসিপিটা দেখেছি। অনেক সুন্দর হয়েছে। তিনি একেবারে গাছ থেকে ধরে মোরব্বা তৈরী পর্যন্ত সব গুলো ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শসার মোরব্বা খাওয়া হয়নি কখনো। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো। দারুন একটি রেসিপি নির্বাচিত করা হয়েছে।

 2 years ago 

শসা দিয়ে এরকম কোন খাবার তৈরি করা যায় আগে জানা ছিল না। এই রেসিপিটা দেখে খুবই ভালো লেগেছে। নতুন একটি রেসিপি দেখলাম আজকে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দারুণ হয়েছে।

 2 years ago 

প্রথমেই গ্ৰীন আপুকে অভিনন্দন জানাই। আজকের ফিচারড আর্টিকেলে এ নতুন ধরনের একটি পোস্ট দেখে বেশ ভালো লাগলো। বেশ ইউনিক একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে সিলেক্ট করা হয়েছে।আজকে প্রথমবারের আমি দেখলাম পাঁকা শশার মোরব্বা। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

গ্রীন আপুকে অনেক অনেক অভিনন্দন।এই রেসিপিটি সত্যিই আমার কাছে একদম ইউনিক মনে হয়েছিল। ফিচারড আর্টিকেলে মনোনীত হওয়ার মতোই।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলে গ্ৰীন আপুর এই রেসিপি পোস্টটি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। পাকা শসার মোরব্বা বেশ দুর্দান্ত হয়েছে। এই ধরনের খাবার গুলো বেশ লোভনীয় হয়ে থাকে। পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39