"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৪৯ [ তারিখ : ০৭-১০-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selinasathi1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মী ও সংগঠক। এছাড়া ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেষ্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিষ্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আমি ২০২১ সালের জুন মাসে স্টিমিটে যুক্ত হই।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20241008_001138_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20241008_000312_Chrome.jpg

আলোচিত সেই তোফাজ্জলকে নিয়ে লেখা কবিতার আবৃত্তি by @selinasathi1(date 07.10.2024 )

বন্ধুরা আজ আবারও অনেকদিন পর স্বরচিত কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বহুল আলোচিত সেই তোফাজ্জলকে নিয়ে আজকে আমার এই আয়োজন।। তোফাজ্জলের বিষয়টি আমাদের সবাইকে কাঁদিয়েছে।। ওই যে কবি বলে গিয়েছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র প্রমাণ করেছে,, প্রচন্ড ক্ষুধার্তকে খাদ্য দিয়ে আঘাতের পর আঘাত করে নানা রকম নির্যাতন করার পর একজন ক্ষুধার্ত যুবকের প্রাণ কিভাবে নিতে হয়।তোফাজ্জলকে পেট ভরে খাওয়ানোর পর যখন, তার এক হাতের ভেতরের লাঠি ঢুকিয়ে অন্য হাত উপরে দিয়ে দুইজন দুইপাশে যখন লাঠির উপরে উঠে ওর হাতগুলো ডোল ছিল ওই ভিডিও দেখে আমার বুকের ভেতরটা তোলপাড় করছিল। আর নিজেই নিজের মনে প্রশ্ন যাচ্ছিল, এরা কি শিক্ষার্থী নাকি ডাকাত। সাধারণ শিক্ষার্থীরা কখনোই এমন নির্মম হতে পারে না। এতটা মানবতাবিরোধী কাজ তারা করতে পারে না। তারা তো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র। তাদের এই আচরণ কোনভাবেই মেনে নেয়া যায় না।…


এই মাঝরাতে যখন কবিতাটি শুনছিলাম, তখন গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গিয়েছিল। আমরা দিন দিন যে সভ্য থেকে বড্ড অসভ্য হয়ে যাচ্ছি কিংবা হিংস্র হয়ে গিয়েছি তারই যেন বাস্তব প্রমাণ এই ঘটনা। এই ঘটনা জানে না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

কত মানুষকে কে যে মানসিকভাবে আঘাত করেছে এ বিষয়টি তাহলে বলার বাহিরে। এই রকম বর্বর অসভ্যতা বন্ধ হোক, সভ্য হোক মানুষ। এমনটাই চাওয়া আমার জায়গা থেকে।

তাছাড়া কবির লেখা কিংবা আবৃত্তির প্রশংসা করতেই হয়। সমসাময়িক ঘটনার উপর ভিত্তি করে যে বাস্তবতার কথা তুলে ধরেছে তা আমার কোমল হৃদয় কে বড্ড নাড়া দিয়ে গিয়েছে এই মাঝরাতে । মানুষ হোক মানুষের জন্য, এমন অসভ্য বর্বর ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, এই কামনাই করি স্বাধীন দেশের মানুষের কাছে।

লেখিকার জন্য শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। তার এমন বাস্তব ভিত্তিক কবিতা লেখা চলমান থাকুক, এই প্রত্যাশাই রইল।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGcMDjUPhT535ExNAQ3ApK2Am8Q4XZ5SWAsB8HfXEtA6LEy8F5RgMAnCcDC5omTm4eiGuv5CTh9hRbBU.jpeg

ছবিটি সাথী আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

মাঝরাতের নির্জনতায় যখন এই কবিতাটি শুনছিলেন, তখন আসলে উপলব্ধিটা একটু বেশি হয়। সমাজের এই অনিয়ম নির্যাতন গুলো মেনে নিতে ভীষণ কষ্ট হয়। সেই অনুভূতি থেকে এই কবিতাটি লেখা। এবং আমার বাংলা ব্লগ পরিবারের সাথে শেয়ার করা। আমার এই কবিতা আবৃত্তি টি ফিচারড র্আর্টিকেলে মনোনীত করায় বেশ উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম।

 2 years ago 

সেলিনা সাথী আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। বাস্তবিক একটা বিষয় নিয়ে লেখা কবিতা তিনি অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। আসলে আমাদের সমাজটা দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। এরকম নির্যাতন গুলো সত্যি মেনে নেওয়া যায় না। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের ফিচারড আর্টিকেলে। অনেক সুন্দর একটা কবিতা সেলিনা সাথী আপু আবৃত্তি করেছেন। এই কবিতার সবগুলো লাইনের মধ্যে বাস্তবিক একটা বিষয় তুলে ধরা হয়েছে। আপুর আবৃত্তি শোনা হয়নি, তবে শোনার জন্য চেষ্টা করবো।

 2 years ago 

ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।বাস্তবতাকে তুলে ধরেছেন সাথী আপু অনেক সুন্দর ভাবে। যদিও আপুর এই পোস্টটি দেখা হয়নি তবে অবশ্যই আমি পোস্টটি দেখব।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38