"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭৮ [তারিখ : ০৩-০১-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার। জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। উন কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তার খুব ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে চান। বর্তমানে স্টিমিট জার্নির বয়স ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

001.png
002.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


photo recipe.jpg

সেমাইয়ের মজাদার কালো জাম পিঠা by @saymaakter (Date 01.02.2024 )

আমি আজ আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। সব সময় বাইরের খাবারগুলোর প্রতি আকৃষ্ট না হয়ে আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের বাসায় থাকা জিনিস দিয়েও অনেক নিত্য নতুন রেসিপি তৈরি করতে পারি। তবে সেই রেসিপিটির জন্য একটু চিন্তা বুদ্ধি হলেই আর উৎসাহ হলেই সম্ভব নতুন একটি রেসিপি।তাইতো আমি আজ আপনাদের মাঝে "সেমাইয়ের মজাদার কালো জাম পিঠা" নিয়ে হাজির হয়েছি।চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।…


শীতের সিজন মানেই নানা ধরনের স্বাদের রেসিপি তৈরী করা এবং স্বাদের তৃপ্তি নিয়ে সময়গুলোকে আরো দারুণভাবে উপভোগ করা। বিশেষ করে আমার কাছে শীতের সিজন মানে দারুণ কিছু, হৃদয়ের আনন্দে সকল কিছু উপভোগ করার দারুণ সুযোগ। নানা ধরনের পিঠার ঘ্রাণ এবং স্বাদ, স্বাদের সবজিগুলোর দারুণ রেসিপি এবং সর্বোপরি প্রকৃতির দারুণ সজীবতা উপভোগ করার চমৎকার সুযোগ। আমি নিজেও নতুন রেসিপি তৈরী করার এবং স্বাদ গ্রহণ করার চেষ্টা করি এই সিজনে।

আজকের ফিচারড আর্টিকেল বাছাই করতে গিয়ে এই রেসিপিটি দেখি, যদিও এর আগে আরো একজন ইউজারের এই রকম রেসিপি দেখেছিলাম। কিন্তু আজকে পুরো রেসিপিটি শিখে নিলাম। কোন এক ছুটির দিনে শীতের উষ্ণতা উপভোগ করার সাথে সাথে স্বাদ নেয়ার চেষ্টা করার আগ্রহ প্রকাশ করছি। কিছু কমন রেসিপি যেমন আমাদের কাছে ভালো লাগে ঠিক তেমনি কিছু আনকমন রেসিপিও আমাদের ভালো লাগে। আর যে রেসিপিগুলো কখনো তৈরী করা হয় নাই সেগুলোর প্রতি আগ্রহের মাত্রাটা দ্বিগুন হয়ে যায় নিঃসন্দেহে। আজকের রেসিপিটির ক্ষেত্রেও এই কথাগুলো প্রযোজ্য।


photo recipe2.jpg

ছবিটি @saymaakter আপুর পোষ্ট থেকে নেওয়া হয়েছে।


লাচ্ছা সেমাই আমাদের সকলের নিকট কমবেশী পছন্দের, কিন্তু সেটাকে যদি একটু ভিন্নভাবে নতুন কিছু তৈরীর মাধ্যমে স্বাদ নেয়া যায় নিশ্চয় সেটার প্রতি আগ্রহের মাত্রাটা বেশী থাকবে। আর শীতের সিজনে পিঠার নাম শুনলেই আকর্ষণটা দ্বিগুন হয়ে যায় নিমিষেই। রেসিপির ধাপগুলো একটু লক্ষ্য করুন এবং তারপর চিন্তা করে দেখুন এটা তৈরী করা আপনার জন্য খুব বেশী কষ্টকর মনে হবে না। সুতরাং দেরী কেন, ঝটপট তৈরী হয়ে যান এবং রেসিপি তৈরী করে আমাদের দাওয়াত দেন, হি হি হি।


ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 3 years ago 

সেমাইয়ের কালো জাম পিঠা রেসিপি দারুন হয়েছে। এই পিঠা যদিও কখনো খাওয়া হয়নি। তবে নতুন একটি পিঠার রেসিপি দেখে ভালো। সায়মা আপু সবসময় দারুন দারুন রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেন। এই রেসিপিটিও বেশ ভালো ছিল।

 3 years ago 

চেষ্টা করি আপু সবসময় ব্যতিক্রম কিছু রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

দারুন একটি রেসিপি ছিল গতকালকে দেখেছিলাম রেসিপিটি। সাইমা আপুর রেসিপি আমার কাছে খুব ইউনিক লেগেছে। সেমাই দিয়ে কালো জাম মানে একদম ইউনিক একটি রেসিপি। অনেক ভালো লাগলো এত সুন্দর এবং ইউনিক একটি রেসিপি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে।

 3 years ago 

আমার নিজের কাছেও এই পোস্ট খুবই ভালো লেগেছিল, আমি শুধু কালোজাম এটা মিষ্টির নামে শুনেছিলাম, আপু চমৎকারভাবে সেমাই দিয়ে একটা পিঠা তৈরি করে দেখালো ইউনিক ছিল বিষয়টি।

 3 years ago 

ফিচার্ড আর্টিকেলে নিজের নামটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে এই ধরনের উদ্যোগের ফলে আমাদের মত ইউজারদের কাজের প্রতি আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। তবে এই রেসিপিটি ফিচারড আর্টিকেলে আশায় আমার অনেক ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ @Hafizullah-Admin ভাইকে।

 3 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে সায়মা আপুর নামটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করেছে সেমাইয়ের মজাদার কালো জাম পিঠার রেসিপি তৈরি করেছিলেন। ওনার তৈরি করা এই রেসিপিটা আমি দেখেছিলাম। খুবই ইউনিক পদ্ধতিতে তিনি এই পিঠা তৈরি করেছিলেন। ধন্যবাদ ওনার পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 years ago 

সায়মা আপুর তৈরি সেমাইয়ের কালোজাম পিঠা রেসিপি পোস্টটি আমি দেখেছিলাম। আর তখনই ভেবেছিলাম রেসিপিটি খুবই ইউনিক একটি রেসিপি। কেননা এই রেসিপি সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আর রেসিপিটি দেখে মনে হয়েছিল খেতে ভীষণ স্বাদ লাগবে। যাইহোক আজ সায়মা আপুর ইউনিক এই রেসিপি পোস্ট ফিচার্ড আর্টিকেলে বাছাই করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমি যখন সায়মা আপুর এই পোস্ট সর্বপ্রথম দেখেছিলাম, তখন আমার কাছে এটা অনেক লেগেছিল। আর তখনই ভেবে নিয়েছিলাম, এটা আমিও তৈরি করে দেখব একবার। উনার এই পোস্টটাকে ফিচারড় আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে, এটা কিন্তু খুবই ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে এবং মজাদার ভাবে এটা তৈরি করেছিলেন। এই পোস্টটা বাছাই করার জন্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38