"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮২৩ [ তারিখ : ২৩.১১.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


আজকের ফিচারড আর্টিকেল রাইটার @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

12999.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


12997.jpg

রেসিপি পায়েস রেসিপি by @tasonya (23/11/2025)

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি পায়েস রেসিপি। রেসিপিটা অনেক বেশি মজাদার। আমরা কিন্তু সবাই কমবেশি পায়েস খেতে অনেক পছন্দ করি। তাই জন্য যখন ইচ্ছে করে তখন তৈরি করতে বসে পড়ি। কিছুদিন ধরে আমার মেয়ে বলতে ছিল তার জন্য পায়েস তৈরি করতে। তো আমি তৈরি করব বলে করা হচ্ছিল না। হঠাৎ করে একটু সময় পেয়ে তৈরি করতে বসে পড়লাম। আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এই পায়েসটা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে।---


এই সন্ধ্যা বেলা যখন, কমিউনিটির পোস্ট গুলো চেক করছিলাম তখন অথরের পোস্টটি নজরে এসেছিল।

রেসিপি মূলত সৃজনশীল পোস্ট, অথর যেভাবে পায়েস রান্নার প্রক্রিয়া দেখিয়েছে, তাতে মনে হচ্ছিল যদি বাস্তবে একটু খেয়ে দেখা যেত, তাহলে খুব একটা মন্দ হত না।

তাছাড়া গত দুদিন আগে নবান্ন উপলক্ষে বাসায় পায়েস রান্না হয়েছিল, সেসময় যদিও কিছুটা খেয়েছিলাম, তবে অথরের পোস্টের উপস্থাপনা ছিল কিছুটা ব্যতিক্রম, তাই হয়তো মনে মনে খাওয়ার ইচ্ছা পোষণ করেছি।

সব মিলিয়ে ভালো লেগেছে পোস্টটি, তাই হয়তো আজকের ফিচার্ড পোস্ট হিসেবে, অথরের পোস্টকে মনোনীত করলাম।


12996.jpg

ছবিটি সোনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 7 months ago 

আমার এই রেসিপি পোস্ট ফিচার্ড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পায়েস আমার অনেক বেশি পছন্দের। আর এই পায়েস সত্যি অনেক মজা করে খেয়েছিলাম। আমার পোস্ট ফিচার্ডে দেখে আরো বেশি উৎসাহিত হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটা সিলেক্ট করার জন্য।

 7 months ago 

এত মজাদার একটা রেসিপি পোস্ট ফিচার্ডে দেখে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এইরকম মজার মজার রেসিপি গুলো দেখলেই অনেক বেশি ভালো লাগে। এত মজাদার রেসিপি দেখে অনেক লোভ লেগেছে। দেখেই বুঝতে পারছি কতটা মজাদার ভাবে তৈরি করা হয়েছে। tasonyaর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64465.86
ETH 1681.46
USDT 1.00
SBD 0.42