রেসিপি :- পায়েস রেসিপি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পায়েস রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি পায়েস রেসিপি। রেসিপিটা অনেক বেশি মজাদার। আমরা কিন্তু সবাই কমবেশি পায়েস খেতে অনেক পছন্দ করি। তাই জন্য যখন ইচ্ছে করে তখন তৈরি করতে বসে পড়ি। কিছুদিন ধরে আমার মেয়ে বলতে ছিল তার জন্য পায়েস তৈরি করতে। তো আমি তৈরি করব বলে করা হচ্ছিল না। হঠাৎ করে একটু সময় পেয়ে তৈরি করতে বসে পড়লাম। আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এই পায়েসটা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| লিকুইড দুধ | ৫০০ গ্রাম |
| আতপ চাল | ১/২ কাপ |
| চিনি | ১ কাপ |
| এলাচ গুঁড়ো | ১ টেবিল চামচ |
| বাদাম | কয়েকটা |
রান্নার বিবরণ :
প্রথমে আমি চুলায় একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম। এরমধ্যে কিছুটা এলাচ গুড়ো দিয়ে দিলাম। এর পরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি।
এর পরে এর মধ্যে আতপ চাল ধুয়ে চালগুলো দিয়ে দিলাম। এভাবে একটু নেড়েছেড়ে রান্না করবো।
এরপরে আমি এগুলো কি বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। দেখবো এগুলো অনেকক্ষণ ধরে জাল করতে হবে।
এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে রান্না করলে আস্তে আস্তে চালগুলো নরম হয়ে আসবে। নরম হয়ে আসলে এরপর চুলা থেকে নামিয়ে দিলাম।
শেষ ধাপ :
এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

https://x.com/TASonya5/status/1992273672892272800?t=0vmnOFWlamCuZ5T7tgcACw&s=19
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
ওয়াও আপু আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।পায়েস কমবেশি সবাই পছন্দ করে। আমার কাছে তো পায়েস খেতে ভীষণ ভালো লাগে আপু। আপনার রান্না করা পায়েস দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে।ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আসলেই অনেক টেস্ট হয়েছে এই পায়েস।
আপু পায়েস খেতে ছোট বড় সবাই পছন্দ করে। আজকে আপনি মজার পায়েস রেসিপি করেছেন। আর আপনার মেয়ে পায়েস খেতে চাইলে বিদায় মজার পায়েস এর রেসিপি আমরা দেখতে পেলাম। ধন্যবাদ মজার পায়েসের রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত মজাদার পায়েস তৈরি করতে পেরে আমার নিজের কাছেও ভালো লেগেছে।