"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৫৯ [ তারিখ : ১২.০৯.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selina75


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

22222222222.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


কাঁচা পেঁপের মজাদার লাড্ডু। by @selina75 ( 12/09/2025)

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল। ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে।আজ একটি লাড্ডুর রেসিপি শেয়ার করবো। বিভিন্ন ধরনের লাড্ডু খেতে আমি বেশ পছন্দ করি। তাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাড্ডু বানাই। আজ কাঁচা পেঁপের লাড্ডু বানিয়েছি। সেই পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করবো। যে কোন অনুষ্ঠানে এই লাড্ডু বানিয়ে অতিথীদের পরিবেশন করা যেতে পারে । আর খেতেও বেশ মজা।এই রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা পেঁপে সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা, তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।---


শরৎ-কাল মানেই নতুনত্বের আবেশ। সেই আবেশের সাথে আজ যুক্ত হলো এক ভিন্ন স্বাদের রেসিপি কাঁচা পেঁপের লাড্ডু। আমরা সাধারণত লাড্ডু বলতে বোঝাই বেসন, নারিকেল বা ময়দা দিয়ে তৈরি মিষ্টি। কিন্তু কাঁচা পেঁপে দিয়েও যে তৈরি হতে পারে এক অপূর্ব স্বাদের লাড্ডু, সেটিই আজকের বিশেষ আকর্ষণ।

এই লাড্ডু তৈরিতে ব্যবহার হয়েছে সহজলভ্য কিছু উপকরণ কাঁচা পেঁপে, চিনি, লবণ, ঘি, বাদাম, এলাচ, দারুচিনি, শুকনো নারিকেল ও গুড়ো দুধ। রান্নার প্রতিটি ধাপে মিশেছে সৃজনশীলতা আর যত্ন, যার ফলে তৈরি হয়েছে এক অসাধারণ স্বাদের নতুন আয়োজন।

ছোট ছোট গোল লাড্ডু শুকনো নারিকেলে গড়িয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করা হলে এর সৌন্দর্য ও স্বাদ দুটোই বেড়ে যায় দ্বিগুণ। অতিথি আপ্যায়ন হোক বা বিশেষ কোনো উৎসব, এই পেঁপের লাড্ডু অনায়াসেই জায়গা করে নেবে সবার পছন্দের তালিকায়।


121212.png

ছবিটি সেলিনা আপুর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44