রেসিপিঃ কাঁচা পেঁপের মজাদার লাড্ডু।

in আমার বাংলা ব্লগ9 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল। ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

r20.jpg

r21.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে।আজ একটি লাড্ডুর রেসিপি শেয়ার করবো। বিভিন্ন ধরনের লাড্ডু খেতে আমি বেশ পছন্দ করি। তাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাড্ডু বানাই। আজ কাঁচা পেঁপের লাড্ডু বানিয়েছি। সেই পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করবো। যে কোন অনুষ্ঠানে এই লাড্ডু বানিয়ে অতিথীদের পরিবেশন করা যেতে পারে । আর খেতেও বেশ মজা।এই রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা পেঁপে সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা, তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

r28.jpg

r32.jpg

r31.jpg

r4.jpg

r34.jpg

r35.jpg

r2=30.jpg

কাঁচা পেঁপে
চিনি
লবন
৩ ধরনের বাদাম
ঘি
সবুজ ফুড কালার
এলাচ
দারুচিনি
শুকনো নারিকেল
গুড়ো দুধ

কাঁচা পেঁপের মজাদার লাড্ডু তৈরির পদ্ধতি

ধাপ - ১

r29.jpg

r30.jpg

r33.jpg

প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি।

ধাপ - ২

r1.jpg

r2.jpg

অল্প অল্প করে গ্রেড করা পেঁপে নিয়ে হাতের সাহা্য্যে পানি ঝড়িয়ে নিয়েছি।

ধাপ - ৩

r5.jpg

r6.jpg

চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এ চামচ ঘি দিয়ে দিয়েছি কড়াই এ। ঘি গলে আসলে তাতে দু'টুকরো দারুচিনি দিয়েছি।

ধাপ - ৪

r7.jpg

r8.jpg

এবার গলানো ঘি পানি ঝড়ানো পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এবং ঘি এর সাথে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৫

r9.jpg

এবার পানি দিয়ে গুলে নেয়া পাউডার দুধ দিয়ে দিয়েছি পেঁপের মধ্যে। এবং পেঁপে ও দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ - ৬

r8.jpg

r9.jpg

r10.jpg

সামান পরিমান লব্ন দিয়ে দিয়েছি পেঁপের মধ্যে। মিষ্টি জাতীয় খাবারে লবন দিলে মিষ্টির স্বাদটা ভালো লাগে।

ধাপ-৭

r11.jpg

r12.jpg

r13.jpg

এবার এলাচ গুড়া ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁপের সাথে।

ধাপ-৮

r14.jpg

r15.jpg

সামান্য সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি পেঁপের মধ্যে যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৯

r16.jpg

r17.jpg

এ পর্যায়ে আরও কিছুটা ঘি ও বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁপের সাথে। আরও কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছি। মিশ্রণটি যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।

ধাপ-১০

r18.jpg

r19.jpg

ছোট ছোট লাড্ডু বানিয়ে নিয়েছি পেঁপের মিশ্রণটি দিয়ে। এবং বানানো লাড্ডু শুকনো নারিকেলে গড়িয়ে নিয়েছি। ব্যাস তৈরি করে নিলাম পেঁপের মজাদার লাড্ডু।

পরিবেশন

r20.jpg

r21.jpg

r23.jpg

সব শেষ লাজুবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

আশাকরি, আজকে তৈরি করা কাঁচা পেঁপের মজাদার লাড্ডুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ ্বিকাল।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাRedme-A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ১২ই সেপ্টেম্বর, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 9 months ago 

পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পেঁপে দিয়ে খুব মজাদার লাড্ডু তৈরি করেছেন। দেখেই খেতে ইচ্ছে করছে। পেঁপে দিয়ে লাড্ডু তৈরি করে এভাবে কখনো খাওয়া হয়নি। এভাবে একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য

 9 months ago 

কাঁচা পেঁপের মজাদার লাড্ডু দেখে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে খুবই চমৎকার হয়েছে। নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 9 months ago 

আমার তৈরি করা রেসিপি কাঁচা পেঁপের লাড্ডু ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত হতে দেখে বেশ ভালো লাগছে। পেঁপের লাড্ডু খেতে দারুন ছিল। যে কেউ বানাতে পারবে আমার পোস্টটি দেখে। আর বানানোও বেশ সহজ। ধন্যবাদ ফিচার্ড পোস্ট হিসাবে মনোনীত করার জন্য।

 9 months ago 

পেঁপে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে কখনো পেঁপের সাহায্যে লাড্ডু বানিয়ে খাওয়া হয় নাই। আপনি কিন্তু ভিন্ন রকম একটি লাড্ডুর রেসিপি করেছেন। চেষ্টা করব একদিন এভাবে লাড্ডু বানিয়ে খেতে পেঁপে দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44