"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৬৯ [ তারিখ : ০৪ - ০৬ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristychaki


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: আকলিমা আক্তার মুনিয়া। আর ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত বোধ করেন। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। প্রায় সময় তিনি বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। নিজে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে ছবি তুলতে খুবই ভালোবাসেন। তিনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলোও করার চেষ্টা করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অক্টোবর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcqigpS5aMfdECyAVZz7tCLKC1cYbgbEybuJ3vuXVnLTeMkQh4Lhdb7RdLtD1hBA9D7hcKYPqUZuY45X6ghVKK8QucS5c.jpg

নামে নামে মিল থাকলেও বিপদ। by @bdwomen( date 04.06.2025 )

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এক ও বাড়িতে নামে মিল থেকে বিপদের পড়া কাহিনী। একই পরিবারের দুটি ভাই আছে। আর দুটি ভাই বিবাহিত এই কারণে তারা একেক জন একেক জায়গায় বসবাস করে। যদিও এই ঘটনা অনেক বছর আগে। ওই সময় তাদের হাতে বা মানুষের কাছে মোবাইল ছিল না। চাকরির কারণে ছোট ভাই যশোর জেলায় বসবাস করতেন। আর বড় ভাই দেশে থাকতেন চাষবাস করতেন। যদিও ছোট ভাই শিক্ষিত লোক ছিল এই কারণে চাকরির কারণে যশোরে থাকতো। তবে তাদের দুটি ভাইয়ের দুটি করে ছেলে আছে। আর দুই ভাইয়ের কোন মেয়ে নেই। এবং ছোট ভাই যখন যশোর গেলেন প্রায় ১০ বছর গ্রামে আসলেন না। যদিও ছোট ভাই বিয়ে করেছে অন্য জেলায়। আর এই কারণে মা-বাবার সাথে তেমন যোগাযোগও ছিল না। আর যখন দশ বছর পরে দেশে আসলো তাদের দুই ছেলে নিয়ে। ওই সময় বড় ভাইয়েরও দুটি ছেলে আছে। মজার বিষয় হচ্ছে বড় ভাইয়ের বড় ছেলের নাম হচ্ছে জসিম। আর ছোট ভাইয়ের বড় ছেলের নাম হচ্ছে জসিম। আর বড় ভাইয়ের ছোট ছেলের নাম হচ্ছে বেলাল। এবং ছোট ভাইয়ের ছোট ছেলের নাম হচ্ছে বেলাল। তবে একই রক্ত একই পরিবার ছেলেগুলোর নাম একই। এই কারণে সবাই অবাক হয়ে গেল। যদিও কেউ জানতো না বড় ভাই ছেলের নাম কি এবং কি ছোট ভাইয়ের ছেলের নাম কি।।--


নামে নামে মিল থাকলে যে কি পরিমান বিপদ হয় তা, এই পোস্ট এ আকলিমা আপু নিজে উল্লেখ করেছেন , তার কাহিনী হচ্চে এরকম যে, একই পরিবারের দুই ভাই—বড় ও ছোট—বিবাহিত হয়ে আলাদা জায়গায় বসবাস করতেন। ছোট ভাই চাকরির কারণে যশোরে থাকতেন ও দশ বছর পর গ্রামে ফেরেন। দুই ভাইয়েরই দুটি করে ছেলে—মজার ব্যাপার, দুই ভাইয়ের ছেলেদের নামও এক—একজনের ছেলেরা “জসিম” ও “বেলাল”।

একদিন বড় ভাইয়ের ছেলে জসিমের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এবং সে থানায় নারী নির্যাতনের মামলা করে। পুলিশ ভুল করে ছোট ভাইয়ের ছেলে জসিমকে গ্রেফতার করে ও মারধর করে, কারণ নাম এক। পরে সত্য জানাজানি হলে তাকে ছাড়া হয়, কিন্তু দুই পরিবারে বড় ঝগড়া লাগে।

শেষে সময়ের সাথে পরিস্থিতি শান্ত হয়, দুই জসিম ও বেলাল এখন সবাই বিবাহিত ও সুখে সংসার করছে। তবে গ্রামের মানুষ এখনো “ভুল জসিম” ধরা নিয়ে দুষ্টামি করে, যার কারণে মাঝে মাঝে মজার ঝগড়া হয়।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcqigpS5aMfdECyAVZz7tCLKC1cYbgbEybuJ3vuXVnLTeMkQh4Lhdb7RdLtD1hBA9D7hcKYPqUZuY45X6ghVKK8QucS5c.jpg

ছবিটি আকলিমা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristychaki

নামটা হয়তো ভুল করে উঠে গিয়েছে। দয়া করে নামটা ঠিক করে নেবেন। কিন্তু আমার ফিচারড পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। মজার এই পোস্টের লিখতে গিয়ে আমি নিজেও হাসতে হাসতে শেষ। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সিলেক্ট করার জন্য আপনাকে।

 last year 

ফিচারড আর্টিকেলে বেশ দারুণ একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আকলিমা আপুর জন্য অনেক অভিনন্দন।ফিচারড আর্টিকেলের পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো এবং মজা পেলাম। ধন্যবাদ পোস্টি মনোনীত করার জন্য।

 last year 

ভুল করে হয়তো বৃষ্টি চাকি আপুর নাম রয়ে গেছে। যাই হোক আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। নাম একই হলে অনেক সময় বিপদ ঘটে যায়।

 last year 

আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটি পোস্ট দেখলাম। তিনি অনেক সুন্দর একটা বিষয় নিয়ে এই পোস্টটি লিখেছে। উনার পোস্টটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59662.52
ETH 1568.80
USDT 1.00
SBD 0.42