"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৬২[ তারিখ : ২৭ - ০৫ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। তিনি অনার্সের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর ভালোলাগা। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovsxKsFhwczXhnrhMJh7wgvu1c7UaT4NHsucnsThjxAqy55u1iKH1kKEGuVMnyeN9fyBJ6n2iRpenap2wC3Uqfjav.jpg

শিং মাছের ঝাল ঝাল ভুনা by @bristy1( date 27.05.2025 )

আজকে আপনাদের মাঝে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি। শিং মাছ আমার খুবই পছন্দের। আর এই মাছের ঝোল বা ঝাল ঝাল ভুনা খেতে অসম্ভব মজা লাগে।আমি প্রায়ই এই মাছের ঝাল ভুনা করে থাকি। এই মাছের সাথে হালকা ঘন ঝোল থাকলে তা দিয়েই অনায়াসে ভাত খেয়ে নেয়া যায়।আর কাটার পরিমাণ কম থাকায় খেতেও বিরক্ত লাগে না। আমার হাজব্যন্ড তো অনেক পছন্দ করে এভাবে করলে।যদিও মাছের সাইজ বড় হলেই খায় ছোট হলে তেমন খায় না।এই মাছগুলো সাইজে বেশ ভালো ছিল।খেতেও মজা লেগেছিল।আজকে সেই লোভনীয় রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব।--


আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেসিপি পোস্ট করা হয় । বেশ ভালো ভালো কিছু রেসিপি পোস্ট আজকেও হয়েছে । তার মধ্যে দৃষ্টি আকর রেসিপি আমার অনেক ভালো লেগেছে । ব্যক্তিগতভাবে ওনার সকল পোস্টটি বেশ ভালো লাগে তবে , আজকে যে রেসিপিটি উনি তৈরি করেছেন সেটি অনেক ভালো ছিল । উনার রেসিপিটির নাম শিং মাছের ঝাল ঝাল ভুনা।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovsxKsFhwczXhnrhMJh7wgvu1c7UaT4NHsucnsThjxAqy55u1iKH1kKEGuVMnyeN9fyBJ6n2iRpenap2wC3Uqfjav.jpg

ছবিটি বৃষ্টি আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

মজার এই রেসিপিটা রান্না থেকে খাওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তই আনন্দের ছিল। কারণ প্রিয় খাবার রান্না করতেও ভালো লাগে।আর এই রেসিপিটাকে ফিচার্ড পোস্টে স্থান দেয়া হয়েছে দেখে আরও বেশি ভালো লাগছে।

 last year 

ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি রেসিপি সিলেক্ট করা হয়েছে রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে।শিংমাছ ঝাল ঝাল করে এভাবে রান্না করলে সত্যিই অনেক মজাদার।ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65548.83
ETH 1717.21
USDT 1.00
SBD 0.42