"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৪৪ [তারিখ : ৩০-১১-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maksudakawsar


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

নাম:**মাকসুদা আক্তার **। জাতীয়তা: বাংলাদেশী । তিনি একজন গৃহিনী এবং চাকরিজীবী । নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে তার খুব ভাল লাগে।এছাড়াও গান শুনতে এবং গাইতে , অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসেন তিনি। স্টিমিটে যুক্ত হন: ২০২২ সালের মার্চ মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

2.PNG

3.PNG

11111111111111111111111111111.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328UZDRB3or3nZn8aLMgmfijZLk8PkFveUFp4py3jKFMFM2kJbVg1UH6v4FRADUp6J61EsMsnYVXZaQUorp64niuW3vgbH93dLxUHt.jpg

শৈশবের ফেলে আসা দিনগুলির স্মৃতি by @maksudakawsar (date 29.11.2023 )

খুব ছেলেবেলা হতেই আমাদের পরিবারের সকলের ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস। আর এটা শুধু আমাদের পরিবারের নয়। আমরা যে কোয়াটারে থাকতাম সেই কোয়াটারের প্রতিটি পরিবারই এমন ছিল। ভোরে ঘুম থেকে উঠে একটু মাঠে হাটাহাটি করতে হতো আমাদের কে। কারন বাবা বলতেন সকাল বেলায় হাটলে নাকি শরীর ও মন দু্টোই বেশ ভালো থাকে। তাই বাবার কথা মত মা আমাদের কে সব সময় সকাল সকাল ঘুম থেকে ঢেকে দিতেন। আর আমরা সকালের হাটা শেষে বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম।...


আজকের ফিচার আর্টিকেলে যে অথরের পোস্ট স্থান পেয়েছে সেটি ছোটবেলার একটি স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে লেখা আর্টিকেল। এই আর্টিকেলে অথর তাঁর ছোটবেলার একটি মজার ঘটনা বর্ণনা করেছেন। ছোটবেলার এমন স্মৃতি বিজড়িত ঘটনা প্রত্যেকেরই মনে এক সুখের অনুভূতির জন্ম দেয়। প্রত্যেকেই তার নিজের ছোটবেলার সুন্দর মুহূর্ত গুলো নিয়ে খুবই আবেগি হয়ে থাকে।

সময়ের সাথে সাথে আমাদের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে গিয়েছে কিন্তু স্মৃতির পাতায় সেগুলো এখনো রয়ে গেছে। আমাদের কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার মাকসুদা কাওসার তার পোস্টের মধ্যে তার সাথে ঘটে যাওয়া একটি সুন্দর ঘটনা বর্ণনা করেছে। ছোটবেলায় তার বন্ধুদের সাথে ফুল চুরি করতে গিয়েছিলেন এবং ধরা খেয়েছিলেন। ধরা খাওয়ার পর পরবর্তীতে আরো একদিন বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে অন্ধকারে গোলাপ ফুল চুরি করেছিলেন। এবার অবশ্য ধরা খাননি।

সবাইকে রিকোয়েস্ট করব আর্টিকেলটি পড়ে আসার জন্য। বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকে ইউজার তাদের ছোটবেলার এমন সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করে থাকেন। এই মুহূর্তগুলো পড়তে সত্যি অনেক ভালো লাগে। এই ভালোলাগা থেকেই আজকে মাকসুদা কাউসার আপুর এই পোস্টটি ফিচার আর্টিকেল হিসেবে বাছাই করা হলো।


4.PNG

ছবিটি @maksudakawsar আপুর পোস্ট থেকে নেয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

আপু আজকে মজার একটি ঘটনা শেয়ার করেছে ।তার ছোট্ট বেলার এ ই এরকম দুষ্টামি সবাই ছোট্টবেলা কম বেশি করে থাকে যেটা আমিও করেছি। জীবনটাই যেন অনেক স্মৃতি দিয়ে ঘেরা শৈশবেরী স্মৃতিগুলো মনে পড়লে খুবই মিস করি। সেরা আর্টিকেল নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন।

 3 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে, মাকসুদা আপুর নাম দেখে আমার কাছে খুব ভালো লেগেছে ‌। ওনার লেখা এই পোস্ট টি আমার পড়া হয়েছিল। আমাদের সবার জীবনে ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে, যেগুলো খুবই মধুর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে মাকসুদা আপুর এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 3 years ago 

আসলে শৈশবের দিনগুলো এমনিতে অনেক মধুর হয়ে থাকে। যাইহোক আপুর পোস্টটি খুবই চমৎকার ছিল। আর এটি আমার বাংলা ব্লগ" এর আজকের ফিচারড আর্টিকেলে জায়গা পেয়েছে দেখে খুব খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64291.85
ETH 1731.43
USDT 1.00
SBD 0.42