কবুতরের ফটোগ্রাফি" (Pigeon photography)

in Incredible India2 years ago

IMG_20231215_085130.jpg

হ্যালো বন্ধুগন,,

আমরা এবং আপনারা হয়তো অনেকেই কবুতর পুষে থাকেন ৷ আসলে কবুতর কেউ পুষে শখের বয়সে আবার কেউ লাভজনক হিসেবে কবুতর পুষে থাকে ৷ কবুতর পুষতে কোন ধরনের খরচ হয় না বললেই চলে ৷ যে কেউ খুব সহজেই এই কবুতর গুলো লালন পালন করতে পারবে ৷

কবুতর অনেক জাতের রয়েছে একেক টি কবুতরের একেক ধরনের সৌন্দর্য রয়েছে ৷ যারা কবুতর পছন্দ করে থাকে তারা বিদেশী কবুতর গুলো বাড়িতে লালন পালন করে থাকে অনেকেই কবুতরের সাথে সময় পার করতে ভালোবাসে ৷ আবার দেখা যায় যারা কবুতর ব্যাবসায়ী তারা সাধারনত অনেক গুলো কবুতর লালন পালন করে থাকে ব্যবস্যা করার জন্য ৷ একেকটি কবুতর ছয় মাস পর পর বাচ্ছা দিয়ে থাকে ৷ আর কবুতর এক জোড়া বাচ্চার দাম বাজার মুল্য অনেক দাম হয়ে থাকে ৷

কবুতরের বেশী খাবারে প্রয়োজন পরে না তারা বাইরের খাবার ও সংগ্রহ করে থাকে ৷ তাদের পছন্দের খাবারের মধ্যে রয়েছে নানা ধরনের শস্য এই দানা গুলো তাদের খুব পছন্দের যেমন গম, ভূট্টা , চাল , ধান বাদাম ইত্যাদি এই ধরনের শস্য দানা গুলো তাদের খুব পছন্দের খাবার ৷ তার জন্য কবুতর লালন পালন করা খুবই সহজ হয়ে পড়ে ৷ সাধারনত কবুতর গুলো বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায় না এদিক দিয়েও অনেক সুবিধা রয়েছে ৷ সারাদিন কবুতর গুলো দল বেঁধে বাড়ির আশেপাশের মধ্যেই ঘুরঘুর করে থাকে এই দিক দিয়েও অনেক সুযোগ সুবিধা রয়েছে ৷

কবুতর পালনে তেমন বেশ বড় সড়ো জায়গার প্রয়োজন পরে না অল্প জায়গাতেই কবুতর লালন পালন করা যায় ৷ ঘরের এক পাশে বা এক কোণে কাঠের মত মাঝাড়ি আকাড়ের বাক্স তৈরি করতে হবে যেন একটি বাক্সের একটি দরজায় তিন থেকে চার টা কবুতর ঢুকতে পারে ৷ আপনারা যদি ইচ্ছে করেন কবুতর লালন পালন করে লাভজনক হবেন তাহলে একশ টির মত কবুতর বাড়িতে লাগাতে হবে তাহলে দেখবেন প্রতি সপ্তাহে বেশ কয়েকটি কবুতরের বাচ্চা বিক্রি করতে পারবেন ৷

IMG_20231215_085222.jpg

IMG_20231215_085155.jpg

জেনে নেওয়া যাক কবুতর খাওয়ার কিছু উপকারিতা

👉 সাধারনত কবুতরের মাংসের পাশাপাশি একটি ভালো ঔষুধ ও বলা যায় ৷ এই কবুতরের মাংস খেলে অনেক রোগ ব্যাধি প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ৷ কবুতরের মাংসে চর্বি অনেক কম থাকার কারনে এই দিক দিয়ে আমাদের শরীরের অনেক উপকারী ৷

👉 তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী বুঝা যায় যে কবুতরের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন রয়েছে ৷ যেটা আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটাতে পারে এবং তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে ৷

👉 বিশেষ করে যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তাদের জন্য এই কবুতরের মাংস অনেক উপকারী ৷ তাছাড়া কবুতরের মাংস স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে থাকে ৷ তারপর আমাদের শরীরের স্কিনের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

👉 তারপর ডাক্তারের পরামর্শ দিয়েছিলো কবুতরের মাংস খেলে কিডনি তে অনেক শক্তিশালী করে তোলে ৷ তার পাশাপাশি শারিরীক দুর্বলতা থেকে মুক্তি দেয় ৷

অপকারিতা,

যেগুলো প্রাপ্ত বয়স্ক কবুতর তাদের চামড়া চর্বিযুক্ত আর যেহেতু চর্বি আমাদের শরীরের অনেক ক্ষতি করে থাকে তার জন্য প্রাপ্ত বয়স্ক কবুতরের মাংস পরিমাপ মত খেতে হবে ৷

IMG_20231215_085305.jpg

IMG_20231215_085245.jpg

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ আর আমার কবুতরের ফটোগ্রাফি তার পাশাপাশি কবুতরের কিছু তথ্য সংক্রান্ত আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবাই ভালো থাকবেন ৷

The essence of my writing is Pigeon photography.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..

IMG_20230720_181603.png

Sort:  
 2 years ago 

কবুতর আমার অনেক প্রিয়। খুব ইচ্ছে করে কবুতর পুষতে। তবে ঠিক বলেছেন কবুতর পালন করতে বেশি জায়গার প্রয়োজন পড়ে না। তবে এর খাবার এর খরচ একটু বেশি হয় কারণ কবুতর খাবার খাওয়া থেকে বেশি নষ্ট করে। হ্যা অনেক মানুষ আছে যারা শৌখিন ভাবে অনেক দামী দামী কবুতর পালন করে যা অনেক লাভজনক ব্যবসায় হয়। কবুতর এর মাংসে অনেক প্রোটিন রয়েছে যা আমাদের দেহের প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কবুতর বাড়ির মধ্যে থাকলে বাড়ির একটি সৌন্দর্য হিসেবেও ধরা হয় ৷ সময় করে কবুতর লালন পালন করিয়েন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য প্রকাশ করার জন্য ৷

Thank you for your support 👉🙏

Thank you so much 🙏

 2 years ago 

চমৎকার কিছু কবুতরের ফটোগ্রাফি ভাই আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং পাশাপাশি কবুতরের মাংস খাওয়ার কিছু উপকারিতা ও অপকারিতা জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে যা জেনে সত্যি খুবই আনন্দিত।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷

Loading...

আপনি কবুতর সম্পর্কে অনেক সুন্দর একটি আলোচনা করেছেন, এবং বলেছেন কবুতর অধিকাংশ সময় ছাড়া থাকে এবং বাড়ি থেকে চলে যায় না। আমিও কবুতর পালতে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো কবুতর পালতাম, যখন কবুতরগুলো ছাড়া অবস্থায় ছিল তখন অনেকগুলো কবুতর উড়ে চলে গিয়েছে। এরপর আমরা আরো অনেক গুলো কবুতর কিনে একটি ঘর বানিয়ে তার মধ্যে আটকে রাখি, কিন্তু ওইভাবেও কবুতর পালা সম্ভব হয়নি। তাই আমরা সব কবুতর বিক্রি করে দিয়েছি।
আপনার লেখাটি পড়ে কবুতর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আবারো কিছুদিন পরে কবুতর পালা শুরু করব ইনশাআল্লাহ।

হুম ভাই কবুতর অল্প দিনেই পোষ মানে আর এদের অসুখ বিশুখ ও কম হয় ৷ ধন্যবাদ আপনাকে ৷

আজকে আপনি কবুতর নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আমরা অসাধারণ কিছু ফটোগ্রাফি সাথে এর উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। কবুতর খেতে এবং পালন করতে অনেক ভালো লাগে। আমি ও অনেক দিন আগে কবুতর পালন করতাম কিন্তু কষ্টের কথা হলো সব গুলো অসুস্থ হয়ে মারা গেছে আর তাই আমি পালন করা ছেড়ে দিয়েছি। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

সাধারণত আমাদের দেশে কবুতর শখের বসে পোষা হয়ে থাকে। খুব কম জায়গাতেই বাণিজ্যিকভাবে কবুতর পালন হয়। কবুতর লালন পালনে খুব বেশি খরচের প্রয়োজন হয় না। তবে কবুতর অনেক বেশি ধূলা ছড়ায় ও সারাক্ষণ এক ধরনের আওয়াজ করতে থাকে।
এটি যদি আপনি নিতে পারেন তাহলে বাকি কবুতর পালনে আর কোন সমস্যা নেই। কবুতর কাউকে তেমন জ্বালাতন করে না। আর কবুতরের মাংস সত্যি খুবই সুস্বাদু। আপনার কবুতরের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। কবুতরকে নিয়ে চমৎকার একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আসলে কবুতর কেউ পুষে শখের বসে আবার কেউ লাভজনক হিসেবে কবুতর পুষে থাকে ৷ ৷ যে কেউ খুব সহজেই এই কবুতর গুলো লালন পালন করতে পারবে ৷ আমি নিজে ও কবুতর, বিড়াল, পাখি, পুষতে খুব ভালোবাসি, কবুতরের টব সময় মতো পরিষ্কার করতে হয়। তা না হলে, এদের অসুখ হয়। আপনার ফটোগ্রাফি গুলোও অসাধারণ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 2 years ago 

কবুতরের ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে। কবুতর আমারও অনেক প্রিয়। কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। কোন কিছু উদ্বোধন এর সময়ে শান্তি৷ প্রতীক হিসেবে কবুতর উড়ানো হয়।

ছোটবেলা থেকে শুনে এসেছি কবুতরের মাংস রোগীর খাদ্যের জন্য অনেক উপকারী।
আপনার পোস্টটি পড়ে কবুতরের মাংসের উপকারিতা ও অপকারিতা সমন্ধে অনেক কিছু জানতে পারলাম।
নতুন পোস্টের অপেক্ষায় রইল।

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো ৷

 2 years ago 

কবুতরের কিছু দুর্দান্ত ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনি প্রকাশ করলেন যে। কবুতরের মাংস খাওয়া আমাদের শরীরের জন্য কতটুকু উপকার।

কবুতর এক ধরনের পাখি তবে এর মাংস খাওয়া জায়েজ রয়েছে কবুতরের মাংসের প্রচুর পরিমাণ ভিটামিন ও আমিষ থাকে। কবুতরের মাংস রোগীদের জন্য খুবই ভালো। কবুতর এই মাংস দ্রুত হজম হয়।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কবুতরের মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66499.01
ETH 1815.08
USDT 1.00
SBD 0.42