একটি গ্রামীণ দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের এই আর্টটা একটা গ্রামীণ দৃশ্যপটের উপর কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মূলত এই দৃশ্যটা গ্রীষ্মকালীন সময়কে সামনে রেখেই তৈরি করা হয়েছে। আগেকার দিনে গ্রামের দিকে একটা দৃশ্য লক্ষ্য করা যেত যে, যারা মোটামুটি ওই খড়কুটো দিয়ে তৈরি করা ঘরে বা টিনের তৈরি ঘরে থাকতো, তখন গ্রীষ্মের প্রচন্ড তাপের কারণে সবাই হাত পাখা ব্যবহার করতো। মোটামুটি তখনকার সময়ে গ্রামের দিকে সব জায়গায় বা টোটালি বিদ্যুৎ এর কোনো সংযোগ ছিল না। তখন মানুষের একমাত্র অবলম্বন ছিল এই হাতপাখা। তবে বেশিরভাগই ব্যবহার করতে দেখা যেত এই তালের পাখা।
তালের পাখায় কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া হতো। তবে এই হাতপাখার ব্যবহার হলেও হাওয়া করতে করতে হাত ব্যাথা হয়ে যেত হা হা। তবে এটার মধ্যেও যেন গ্রামীণ সমাজের মানুষজন আলাদা একটা আনন্দ খুঁজে পেতো। তো আসলে গ্রামীণ সমাজে যে তখন এই হাতপাখার প্রচলন অনেক বেশি জনপ্রিয় ছিল, সেটার উপরে নির্ভর করেই এই দৃশ্যের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমান সময়ের পরিস্থিতিকে সামনে রেখে এই প্রতিচ্ছবি তুলে ধরা। তো যাইহোক, অঙ্কনটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।
☬উপকরণ:☬
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| মার্কার পেন |
| মোম রং |
| রাবার |
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
➤প্রথম ধাপে- গ্রামীণ দৃশ্যপটে যেমনটা দেখা যায় অর্থাৎ বাঁশের খুঁটি দিয়ে টিয়ে একটা কাঁচা ঘরের মতো তৈরি করে নিয়েছিলাম। এরপর রাস্তাঘাট, গাছপালা সবকিছু এঁকে দিয়েছিলাম। এরপর বারান্দায় একটা মানুষ বসে হাতপাখা দিয়ে হাওয়া খাচ্ছে, সেইরকম দৃশ্য এঁকে দিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে- অঙ্কনের সমস্ত বিষয়কে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে- মোম রং দিয়ে ঘরে কালার করে দিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে- রাস্তাঘাট, গাছপালা এবং আশেপাশে সবুজতা বোঝাতে কালার করে তুলে ধরেছিলাম। এরপর সেই সাথে হাতপাখাতে কালার করে নিয়েছিলাম।
➤পঞ্চম ধাপে- মানুষটাকে সম্পূর্ণভাবে অর্থাৎ শরীর এবং তার পরনের পোশাকে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটিকে এখানে সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
দাদা আপনি আজ খুব চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করে নিলেন।গ্রামীণ যেকোনো দৃশ্যের আর্ট গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে।আগেকার সময়ে সত্যিকারের গ্রামীণ পরিবেশ গুলো দেখতে সত্যি ই দারুন লাগতো।গরমের এই সময়টাতে সবার হাতে তাল পাতার পাখা দেখা যেতো। সেই দৃশ্য আপনি খুব চমৎকার ভাবে আর্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।আপনি প্রতিনিয়ত নানা ধরনের চিত্র তুলে ধরেন দক্ষতা দিয়ে।যা সত্যিই মনোমুগ্ধকর।
আরে বাহ্ দাদা, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।
আগে এই ধরনের দৃশ্য গ্রামে বেশ চোখে পরতো। এখন তেমনটা দেখা যায় না। প্রায় প্রতিতি বাড়িতেই রয়েছে ইলেক্ট্রিসিটি। সেই সাথে রয়েছে চার্জার ফ্যানও ব্যবহারের চল দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে।যাইহোক বরাবরের মতো বেশ সুন্দর এঁকেছেন দৃশ্যটি। বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গ্রামের দৃশ্য। ধন্যবাদ সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।