ফাটা ডিমের খোলকের ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে তৈরি করেছিলাম। এই ম্যান্ডেলা আর্টটি একটু ভিন্ন টপিক এর উপরে তৈরি করেছি, যদিও এই ধরণের আর্ট একটি কমন আর্ট এর আওতায় পড়ে। তবে এই টপিকের আর্ট সাধারণত ম্যান্ডেলায় পরিপূর্ণ রূপ দেওয়ার পরে জাস্ট অসাধারণ লাগে। এই আর্টটি মূলত করেছিলাম ভাঙা ডিমের খোলকের উপরে। এই ভাঙা ডিমের খোলকের উপরে অনেকে দেখেছি বিভিন্ন প্রাকৃতিক ডিজাইনও করে থাকে এবং দেখতেও অসাধারণ লাগে ন্যাচারের মধ্যে। এই ম্যান্ডেলা আর্টটি বিভিন্ন ডিজাইনের আওতায় এনে তৈরি করেছি।

যেমন- এখানে ডিজাইনের মধ্যে তরঙ্গ, সর্পিল, স্ক্রল, জ্যামিতিক রেখা সহ আরো বিভিন্ন স্টাইলে প্যাঁচানোর মাধ্যমে এই ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই ফাটা ডিমের খোলকের আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা একটা ঝামেলা, কারণ ভাঙা খাঁচগুলোতে ডিজাইন তোলা অনেক সময়ের কাজ। তবে এইগুলোতে একটু ধ্যান হাটলেই লুকিং নষ্ট হয়ে যাবে। যাইহোক, ম্যান্ডেলা পুরোপুরি সম্পন্ন করার পরে দারুন একটি লুকিং এসেছিলো। আশা করি, আপনাদের কাছেও এই ম্যান্ডেলা আর্টটি ভালো লাগবে।

☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
রাবার

დএখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

➤প্রথম ধাপে- ডিম্বাকৃতির ন্যায় ফাটা ডিমের খোলকের দৃশ্য পুরোপুরি এঁকে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে- ডিমের খোলকের গায়ে স্কেচ পেন্সিল দিয়ে বিভিন্ন স্টাইলের ম্যান্ডেলা ডিজাইনের কাজ করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে- ফাটা ডিমের খোলকের উপরের অংশে মার্কার পেনের কালী দিয়ে ম্যান্ডেলা ডিজাইনে গাঢ় কালী করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে- একইভাবে বাকি অর্থাৎ ফাটা ডিমের খোলকের নিচের অংশে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটির কাজ এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

আরে বাহ্ দাদা, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে।

 last year 

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা ডিমের খোলকের ম্যান্ডেলা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো ম্যান্ডেলা আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

 last year 

আপনি দারুন আঁকেন দাদা।ডিমের খোসার উপরের ম্যান্ডেলা ডিজাইনটি দারুন হয়েছে।আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে এঁকে শেয়ার করে নিয়েছেন যা সত্যিই চমৎকার হয়েছে।সুন্দর বর্ননা তুলে ধরে শেয়ার করে নিয়েছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

চমৎকার আর্ট করেছেন আপনি। ম্যান্ডেলা আর্ট করতে এবং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ফাটা ডিমের খোলকের এই ম্যান্ডেলা আর্ট আমিও অনেকদিন আগে করেছিলাম। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে দাদা এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

বেশ সুন্দর এঁকেছেন দাদা। এটা একেবারেই ঠিক ম্যান্ডালা আর্ট বেশ সময় ও ধ্যান দিয়ে করতে হয় । তা না হলে সম্পূর্ণ ডিজাইনটিই নস্ট হয়ে যেতে পারে। বেশ সময় নিয়ে সুন্দর একটি আর্ট করেছেন। ধন্যবাদ দাদা বরাবরের মতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

ফাটা ডিমের খোলকের ম্যান্ডেলা ডিজাইন শেয়ার করেছেন।ডিজাইনটি সত্যিই অনন্য! ফাটা ডিমের খোলক থেকে এমন সৃজনশীল ম্যান্ডেলা আর্ট তৈরি করা দেখে অভিভূত হলাম। রঙের কম্বিনেশন এবং প্যাটার্নগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।প্রতিদিনের সাধারণ জিনিস থেকে এমন অসাধারণ শিল্পকর্ম তৈরি করার আইডিয়া সত্যিই প্রশংসনীয়! আপনার ক্রিয়েটিভিটি অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক।

 last year 

বরাবরের মতো এবারও চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন দাদা। ফাটা ডিমের খোলকের ম্যান্ডেলা ডিজাইন জাস্ট অসাধারণ হয়েছে। আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে থাকেন। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61368.35
ETH 1616.94
USDT 1.00
SBD 0.41