গ্রামের মেঠো পথ ধরে মাথায় ঝুড়ি নিয়ে সবজি বিক্রেতার দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটি গ্রামীণ জনজীবনকে কেন্দ্র করে। গ্রামীণ এই বিষয়গুলো সম্পর্কে তেমন কোনো আর্ট অনেকদিন করা হয়না, তো সেই দিক থেকে এই তারিখ একটা গ্রামীণ পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এই আর্ট এর দৃশ্যে অর্থাৎ গ্রামীণ পরিবেশটা যেমন হয়ে থাকে, সবুজে মোড়া, ঠিক তেমনই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর এখানে প্রধান যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, তা হলো একজন মহিলার জীবনযাত্রাকে এখানে মূল কেন্দ্র করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে একজন মহিলা কিভাবে রাস্তায় হেঁটে হেঁটে ঝুড়িতে করে সবজি বিক্রি করছে তার একটা উদাহরণস্বরূপ বিষয়টাকে টেনে এনেছি আর কি।

এখানে এই ঝুড়িতে করে সবজি বিক্রির বিষয়টা যদি আবার দুইদিক থেকে ভাবা হয়, তাহলে এখানে তিনি বাজারেও কিন্তু বিক্রি করতে যাচ্ছেন, এমন একটা দৃশ্যও কল্পনা করলে হয়। তবে আমি এখানে রাস্তায় হেঁটে ঝুড়িতে করে সবজি বিক্রি করছে, এমনটাই একটা কাল্পনিক ভাবে তুলে ধরেছি। আসলে বাস্তবিক দিক থেকেও যদি এইরকম দৃশ্য দেখা যায়, তবে আগেকার সময়ে বা এখনও অনেক গ্রামীণ পরিবেশে দেখা যায় এইরকম দৃশ্য। যদিও মহিলাদের দৃশ্যটা খুবই কম দেখা যায় এক্ষেত্রে। তো যাইহোক, এখানে আর্ট এর বিষয়টাকে মোটামুটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বাস্তবিকতার দিক থেকে মিল রেখে। আশা করি আপনাদের কাছেও অঙ্কনটি ভালো লাগবে।

☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে- একটি মহিলার দৃশ্যকে পুরোপুরি এঁকে নিয়েছিলাম। এরপর মহিলাটির মাথায় বিভিন্ন সবজি ভর্তি ঝুড়ি আছে, এমনটা এঁকে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে- এরপর ধীরে ধীরে স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ একটি গ্রামীণ পরিবেশকে তুলে ধরার চেষ্টা করলাম।

➤তৃতীয় ধাপে- সমস্ত অঙ্কন স্কেচ পেন্সিল দিয়ে করার পরে মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

➤চতুর্থ ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য, সূর্যের দৃশ্য এবং বাড়িঘর সহ কিছু গাছ গাছালিতে কালার করে দিয়েছিলাম। এরপর মহিলার মাথায় থাকা ঝুড়ি সহ বিভিন্ন সবজিতে কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে- রাস্তার দুই পাশে গ্রাউন্ডে কালার দিয়ে সবুজতা ফুটিয়ে তুলেছিলাম।

➤ষষ্ঠ ধাপে- রাস্তায় কালার করে দিয়েছিলাম। এরপর মহিলাটির শাড়িতে কালার দিয়ে অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার আর্ট মানেই অসাধারণ দাদা।গ্রাম্য জীবনের এই দৃশ্যগুলি দেখতে বড্ড বেশি ভালো লাগে আমার।তেমনি টাটকা সবজিতে ঝুঁড়ি ভর্তি দৃশ্যটি আসলেই মনমুগ্ধকর ছিল, ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদা আপনার অংকন চিত্রগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যি দাদা একদম প্রফেশনাল চিত্রশিল্পীদের মতোই আপনি আর্ট করেন। অনেক ভালো লাগলো দেখে।

 last year 

আপনার আর্ট গুলো দেখে সব সময় ই মুগ্ধ হই দাদা।গ্রামীণ পরিবেশের যেকোনো দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে।আর আপনি আর্টের মাধ্যমে ফুটিয়েও তুলতে পারেন দারুন।অনেক ভালো লাগলো আজকের এই চমৎকার আর্টটি ও দেখে।ধন্যবাদ জানাচ্ছি দাদা সুন্দর এহ আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর একটা দৃশ্য এই আর্টটির মাধ্যমে তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো দাদা। গ্রামের দিকে আগে এরকম দৃশ্যগুলো অনেক বেশি দেখা যেত। বর্তমানে এরকম দৃশ্য গুলো খুব একটা দেখা যায় না। বিভিন্ন রকম সবজিও অঙ্কন করেছেন এটা দেখে খুব ভালো লেগেছে। গ্রামের পরিবেশটা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ্! অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। হঠাৎ করে তাকালে মনে হয় যে,গ্রামের রাস্তা দিয়ে সত্যি সত্যিই একজন মহিলা সবজি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42