গ্রামীণ পরিবেশে একটি বালকের ঘুড়ি উড়ানোর দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটি গ্রামীণ পরিবেশের উপর কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এটা একপ্রকার বলা যায়,শৈশবের এক টুকরো স্মৃতি থেকে এই আর্টটি করা। আগে শৈশবে গ্রামীণ পরিবেশে বিকেল হলেই আমাদের ঘুড়ি উড়ানোর জন্য একপ্ৰকার মনের মধ্যে বিশাল উন্মাদনা কাজ করতো। এই ঘুড়িগুলো উড়াতে আরো আনন্দ লাগতো, যখন নিজে হাতে তৈরি করে সেগুলো উড়ানো হতো। এখানে সেইরকমই একটা গ্রামীণ প্রতিচ্ছবিকে কেন্দ্র করে দৃশ্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যেমন, একটা গ্রামীণ পরিবেশে একটি বালক রাস্তার একটি ফাঁকা স্থানে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে। এই দৃশ্যটাকে দেখলে নিজেদেরই সেই শৈশব জীবনের কথা আবারো মনে পড়ে যায়। এটা আমার সেই স্মৃতি থেকেই একটা কল্পনামাফিক প্রতিফলিত করার প্রচেষ্টা ছিল। আশা করি এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনটির মূল বিষয়ের দিকে চলে যাওয়া যাক।
✠উপকরণ:✠
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| মার্কার পেন |
| মোম রং |
| রাবার |
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা গ্রামীণ দৃশ্য নিজের মতো করে পুরোপুরি এঁকে নিয়েছি। এরপর সেখানে রাস্তাঘাট এবং আশেপাশে গাছগাছালি এঁকে দিয়েছি। এরপর রাস্তার উপরে একটি বালক দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে তার প্রতিচ্ছবি এঁকে তুলে ধরেছিলাম।
❖দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে অংকনটি পুরোপুরি এঁকে নেওয়ার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
❖তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর গাছের পাতাগুলোতেও একটু কালার করে দিয়েছিলাম।
❖চতুর্থ ধাপে- বাদবাকি গাছের অবশিষ্ট অংশ এবং বাড়িঘর সহ রাস্তার আশেপাশে কালার দিয়ে সবুজতার দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর ঘুড়িটিকে কালার করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে- রাস্তার দিকে কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে যে বালকটি ঘুড়ি উড়াচ্ছে, তাকে কালার করে অঙ্কনটি সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা আপনার আর্ট গুলো দেখতে সব সময় ভীষণ ভালো লাগে আমার। আপনি যেকোনো আর্টকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন রঙের ছোঁয়ায়। আজকের এই গ্রামীন পরিবেশে বালকের ঘুড়ি উড়ানোর দৃশ্যটি দারুন হয়েছে।আপনি সব সময় আর্ট ভালো করেন।অনেক দিন পর সুন্দর এই আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি সময় ও ধৈর্য ধরে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
গ্রামীণ পরিবেশে একটি বালকের ঘুড়ি উড়ানোর দৃশ্যের চিত্রাঙ্কন করেছেন। ব্যক্তিগত ভাবে আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে অংকন করেন। আপনার আর্টটি দেখেই বোঝা যাচ্ছে। এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা আর্টটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর আর্ট আশা করছি সব সময় দেখব।
এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর আর্ট টা।
গ্রামীণ পরিবেশে একটি বালক ঘুড়ি ওড়াচ্ছে দৃশ্যটি আপনি ভীষণ সুন্দর এঁকেছেন। আপনার চিত্রাংকন দক্ষতা দেখে বেশ ভালো লাগলো। ভীষণ সুন্দর করে আপনি বিভিন্ন রং ব্যবহার করেছেন এই অংকনের মধ্যে। এত সুন্দর নিখুঁতভাবে এমন প্রাকৃতিক দৃশ্য একে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।