একটি অ্যালার্ম ঘড়িকে কেন্দ্র করে বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে নেবো। এই ম্যান্ডেলা আর্টটি একটি বিষয়ের উপরে কেন্দ্র করে তৈরি করেছিলাম। যদিও এটি সাধারণত একটি বৃত্তের মাধ্যমেই ম্যান্ডেলা ডিজাইনটা তৈরি করা। মূলত যেকোনো ম্যান্ডেলা ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হোক না কেন, এই বৃত্তের সামঞ্জস্যতা বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বৃত্তের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে, যেমন সেটা ফুলের হতে পারে বা অন্য যেকোনো ডিজাইনের হতে পারে। মূলত ম্যান্ডেলা ডিজাইন এমন একটা বিষয় যে, এতে মনের মতো যেকোনো ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারলে দেখতে অসাধারণ লাগে।

যদিও আমার ম্যান্ডেলা ডিজাইনের ক্ষেত্রে একটু ফুলের এইসব ডিজাইন বেশি ভালো লাগে। তাই হালকা একটু হলেও আমি সব ম্যান্ডেলা ডিজাইনের ক্ষেত্রে একটু ফুলের ডিজাইন দেওয়ার চেষ্টা করি। যাইহোক, মূলত এই ম্যান্ডেলা ডিজাইনটা একটি ঘড়ির উপরে কেন্দ্র করে তৈরি করেছিলাম। তবে এই ঘড়িটা একটা অ্যালার্ম ঘড়ি। বিষয়টাকে সবমিলিয়ে কালারের মাধ্যমে ফুটিয়ে তোলার পরে দেখতে অসাধারণ লাগছিলো। তো আশা করি আজকের অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।

❁উপকরণ:❁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কাঁটা কম্পাস
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো তুলে ধরা হলো---

➤প্রথম ধাপে- একটি অ্যালার্ম ঘড়ির ন্যায় দেখতে তৈরি করে নিয়েছিলাম। এরপর তাতে সময় এবং কাঁটা এঁকে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে- ঘড়িটিকে কেন্দ্র করে তাতে কয়েকটা বৃত্তের ডিজাইন এঁকে নিয়েছিলাম। এরপর প্রত্যেক বৃত্তের মধ্যে বিভিন্ন ধরণের ম্যান্ডেলা আকৃতির ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে- অঙ্কনটি পুরোপুরি এঁকে নেওয়া সম্পন্ন হলে তাতে মার্কার পেনের কালী দিয়ে ভালো করে গাঢ় করে নিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে- বিভিন্ন মোম রঙের মাধ্যমে বৃত্তের মধ্যে সব ম্যান্ডেলা ডিজাইনে কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে- ঘড়িটিকে মোম রং দিয়ে কালার করে দিয়েছিলাম। এরপর অংকনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে বাহ্ দাদা, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।

 last year 

বেশ কিছুদিন পর আপনার ম্যান্ডেলা আর্টওয়ার্ক চোখে পরল। বরাবরই খুব সুন্দর আর্ট করেন আপনি। আজকের এটাও দারুন হয়েছে। এলার্ম ক্লক কে কেন্দ্র করে খুব সুন্দর ম্যান্ডেলা ডিজাইন করেছেন। ছোট ছোট ডিজাইন গুলো খুবই নিখুঁত হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মেন্ডেলা আর্টওয়ার্ক শেয়ার করার জন্য।

 last year 

অ্যালার্ম ঘড়িকে কেন্দ্র করে বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন আর্টটি দারুন হয়েছে দাদা।আপনি বরাবর ই চমৎকার আর্ট করেন।কালার করাতে আরো বেশী ভালো লাগলো।অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই কালারফুল ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনি প্রায়ই আমাদের সাথে বিভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকেন। আজকে তেমনি টেবিল ঘড়ি কে কেন্দ্র করে এই ম্যান্ডেলা আর্ট দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর আলপনা গুলো খুবই নিখুঁত হয়েছে যা দেখতে খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

একটি ঘড়ি কে কেন্দ্র করে এত সুন্দর করে একটি নকশা ডিজাইন করেছেন দেখে সত্যিই ভালো লাগলো দাদা। আপনার করা এই ডিজাইনগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। অসাধারণ হয়েছে ডিজাইনটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42